কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago
কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230807_194613713.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন শুরু করা যাক।

আসলে ঘটনাটি ঘটেছে আমাদের অফিস এর ঠিক পাশেই। এই তো দুই দিন আগে দুপুরের খাবার খাওয়ার পর একটু চা খেতে অফিস থেকে বাইরে বের হলাম বন্ধুদের সাথে। চা খাচ্ছি হঠাৎ দোকানে কয়েক জন লোক গল্প করতেছে। আমি আবার তাদের কথা কিছুক্ষণ শুনলাম। রাস্তার পাশের বাসায় দুজন স্বামী স্ত্রী থাকতো। তাদের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ টুকটাক ঝগড়া হতো। তবে ঐ বাসায় দুজন ভারাটিয়া থাকতো।

তবে নাকি ছেলেটি নেশা করতো। আর মাঝে মধ্যে নেশা খাওয়ার টাকা না থাকলে সে তার বউ এর সাথে ঝগড়া করতো। তাদের এসব বিষয় গুলো তাদের পাশের ভারাটিয়া খেয়াল করে। বৃহস্পতিবার রাতে ছেলেটা রাতে নেশা করে বাসায় ফিরে আসে। আর তার বউ তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পরে। রাতের বেলায় দরজা খুলতে দেরি হওয়াতে তার বউ এর সাথে ঝগড়া শুরু হয়ে যায়।

এভাবে ঝগড়া করতে করতে এক পর্যায়ে বড় আকারের ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ করে ছেলেটি একটি কাঁচের বড় গ্লাস নিয়ে তার বউ এর মাথায় বারি মারে। আর তার পরে মেয়েটির মাথা ফেটে যায়। পরে মেয়েটি অঙ্গান হয়ে পরে যায়। এবার ছেলেটি ভীষণ ভয় পেয়ে নাকি বালিশ চাপা দিয়ে তার বউ কে মেরে ফেলে।

এবার ছেলেটি তার বউ কে বস্তায় ভরে রাস্তার পাশে একটি ছোট ব্রিজে লুকিয়ে রাখে। তার পরে চলে আসে। তবে সকাল বেলায় লোকজন জমিতে কাজ করতে গিয়ে ব্রিজের নিচে বস্তাটি দেখতে পায়। তার পরে তো লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পরে বস্তার মুখ খুলে দেয়। এবার মেয়েটি কে দেখে কয়েকজন লোক চিনতে পারে। এর পরে পুলিশ মেয়েটির বাসায় আসে। এসে দেখে তার স্বামী ঘরের মধ্যে সুয়ে আছে। এর পরে পুলিশ তাকে মারধর শুরু করে দেয়।

এর পরে ছেলেটি সব কিছু শিকার করে। যে সে নেশা অবস্থায় ছিলো তাই তার নাকি মাথা ঠিক ছিলো না। এর পরে তো একজন পুলিশ নাকি রেগে গিয়ে তাকে মারতে মারতে থানায় নিয়ে যায়। ঘটনাটি শুনার পরে আমার খুব খারাপ লাগে। আসলে নেশা খুব খারাপ আঁকার ধারন করেছে। প্রতিটা পরিবারের কেউ না কেউ নেশা করছে। আসলে আমাদের এসব নেশা থেকে দুরে থাকা উচিত। তবে সবাই মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো তাকে জান্নাত নসিব করেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঘটনাটা শুনে ভীষণ খারাপ লাগলো। আসলে এধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে। নেশা আমাদের সমাজটাকে শেষ করে ফেলছে ধীরে ধীরে। যাইহোক সচেতনতা একমাত্র উপায় এখান থেকে পরিত্রাণ পাওয়ার।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে মেয়েটার জন্য অনেক খারাপ লাগল। সত্যি ভাইয়া নেশা করা মানুষের হুশ থাকে না। তাই তো নিরীহ মেয়েটাকে জীবন দিতে হলো অকালে । এ রকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে।তবে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার বলেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার লেখা বাস্তব ঘটনাটি পড়ে খুবই খারাপ লাগলো।খুবই মর্মান্তিক ঘটনা এটা,মানুষ নেশার জন্য অমানবিক হয়ে ওঠে।কতটা নীচে নেমে সে জঘন্যতম কাজটি করতে পারে।তাছাড়া এইরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে যেটা মেনে নেওয়ার নয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বর্তমান সময়কে সামনে রেখে দারুন একটি পোস্ট। আপনার লেখা বাস্তব ঘটনাটি পড়ে আমার কাছে খুবই খারাপ লাগলো ভাই। আসলে ভাই মানুষ নেশার কারণে অনেক জঘন্যতম কাজ করে নিচে নেমে আসতে পারে। এরকম ঘটনা আমাদের সমাজে এখন প্রায় ঘটে থাকে। তবে আমাদের এখন সচেতন হয়ে থাকতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42