ফটোগ্রাফি পোস্ট:)- আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"ভালোবাসি ফটোগ্রাফি করতে"
Brown and White Happy Wedding Instagram Design_20240529_212250_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ফটোগ্রাফি পোস্ট:)- আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG20240528135444.jpg

IMG20240528135440.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • আমার পছন্দের একটি ফুল হচ্ছে বাগান বিলাস ফুল। এই ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাগান বিলাস ফুল তিন ধরনের রয়েছে। সাদা লাল এবং হলুদ। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই সাদা রঙের বাগান বিলাস ফুল গুলো। আমাদের অফিসে বাগান বিলাস ফুলের অনেক গাছ রয়েছে। গতকাল আমি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের মাঝে উপহার দিলাম।

IMG20240518175103 (1).jpg

IMG20240518175323.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • দুইদিন আগে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হলো। আমাদের এখানে সারাদিন কারেন্ট ছিলো না বেশ খারাপ অবস্থা তৈরি হয়েছিলো। আমাদের বাসার সামনে বড় একটি আম গাছ রয়েছে। ঝড় বৃষ্টির কারনে গাছের আম বেশির ভাগ পরে গিয়েছে। আমার ভাতিজা আবার নিচে থেকে বেশ কিছু আম নিয়ে এসেছে। ওদের কে দেখলাম কাঁচা আম মাখা তৈরি করতে। সে সময় আমি আমের ফটোগ্রাফি করে রেখে ছিলাম। সত্যি বলতে কাঁচা আম মাখা খেতে অনেক বেশি মজা লাগে। আমিও মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি।

IMG20240515180424.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পোস্ট গুলো যারা দেখেই তারা দেখলেই বুঝতে পারবেন। আমি পোকামাকড়ের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। এধরনের ছোট ছোট পোকার ফটোগ্রাফি করা খুব মুশকিল। মজার বিষয় হচ্ছে তারা একজায়গায় বেশিক্ষণ থাকে না। শুধু উরে উরে বেড়ায়। তবে আমি বেশ ধৈর্য্য সহকারে তাদের ফটোগ্রাফি করার চেষ্টা করি। ছোট পোকাটিকে দেখতে অনেক কিউট লাগতেছে।

IMG20240423195149.jpg

IMG20240520105726.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • কয়েকদিন আগে বেশ কিছু ডাব কিনেছিলাম আমার মা অসুস্থ ছিলো এজন্য। ডাক্তার বলেছিলো মাকে ডাব খাওয়াতে হবে। এর পরে আমি বাজারে থেকে বেশ কিছু ডাব কিনে আনলাম। তখন আমি ডাবের ফটোগ্রাফি করেছিলাম। ডাবের পানি আমাদের শরীরের জন্য খুব উপকারী। মাঝে মধ্যে আমাদের সবাইকে ডাব খেতে হবে। এতে করে শরীর ভালো থাকবে। তালের শাঁসে রয়েছে পুষ্টিগুণে ভরপুর। এর পরে বেশ কিছু তালের শাঁস ও এনেছিলাম বাসায়। বাসায় এনে সবাই মিলে জমিয়ে খেয়েছিলাম। তালের শাঁস খেতে বেশ মজা লাগে।

IMG20240418155738.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • উপরের ছবিতে দেখতে পাচ্ছেন রক্ত জবা ফুল। জবা ফুল বিভিন্ন ধরণের রয়েছে। কম বেশি সব ধরনের জবা ফুল আমি দেখেছি। তবে লাল রঙের রক্ত জবা ফুল আমাদের সবার অতি পরিচিত। এক সময় জবা ফুল গুলো সবার বাড়িতে ছিলো। যদিও এখন কম দেখা যায়। সবুজ এর মাঝে রক্ত জবা ফুলটিকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে।

IMG20240421175525.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • বেশ কিছুদিন প্রচুর গরম ছিলো। এর পরে হঠাৎ করে বেশ বড় ধরনের ঝড় বৃষ্টি হয়ে গেলো। তবে বৃষ্টি হওয়ার পর ও যেনো গরম কমছে না। আবহাওয়া যেনো গরমি রয়ে গেছে। গতকাল সন্ধ্যার আগে বাসার ছাদে গিয়েছিলাম শরীরে প্রকৃতির বাতাস লাগাতে। ঐ সময় আমি সূর্য অস্তের দৃশ্যের চমৎকার ফটোগ্রাফি করেছিলাম। এধরনের দৃশ্য গুলো আমার কাছে জাস্ট অসাধারন লাগে। মাঝে মধ্যে এমন দৃশ্য গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই।

এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি আজকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

ওয়াও ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি গুলো আর সূর্যাস্ত্র যাওয়ার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লাগে কারণ একসঙ্গে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সূর্যাস্তের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে সেই সাথে তাল ও ডাবের ফটোগ্রাফি অনেক সতেজতা ছিল। অনেক ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুচিন্তিত মতামত এর জন্য।

 2 years ago 

বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্ৰাফি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া সাদা রঙের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা করেছেন, প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। বিশেষ করে রক্ত জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রক্ত জবা ফুলটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শেষের সূর্যাস্তের ছবিটা চমৎকার হয়েছে।

 2 years ago 

বরাবরের মতো আপনি এই বারও আপনার তোলা দারুণ কিছু রেনডম ফটোগ্রাফি উপহার দিলেন। আপনার সময় উপযোগী ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো, বিশেষ করে বাগান বিলাস ফুল ও রক্ত জবা ফুল দেখে মুগ্ধ হলাম। তাছাড়া ঝড় বৃষ্টির কারণে পড়ে থাকা আমের ফটোগ্রাফিও আপনি সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর করে গুছিয়ে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই।নিখুত ভাবে প্রতিটি ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর করে নিখুত বর্ননা দিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আপনার মা অসুস্থ ছিলেন এজন্য আপনি ডাব কিনেছিলেন জেনে আমার কাছে বেশ ভালো লাগলো। জবা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38