জেনারেল রাইটিং:- ভারাটিয়ার হাতে বাড়িওয়ালা খুন।

in আমার বাংলা ব্লগ3 years ago
ভারাটিয়ার হাতে বাড়িওয়ালা খুন।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে। জেনারেল রাইটিং:- ভারাটিয়ার হাতে বাড়িওয়ালা খুন। চলুন শুরু করা যাক।

Polish_20230708_195112244.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন কি বিষয়ে পোস্ট লিখতে চলেছি। আমাদের বাসা থেকে একটু দূরে এই ঘটনাটি ঘটেছে। চলুন এবার বিস্তারিত শুরু করি। ঈদের তিন দিন পরের ঘটনা। আমি একটু বিকেলে বাসায় থেকে বের হলাম পাশেই হাটতেছি। হঠাৎ করে একজন লোক দোকানের কাছে এসে দোকানদার কে বলছেন এখানে যে একজন মহিলা মারা গিয়েছেন আসলে কোথায় ঘটনাটি ঘটেছে। আমি আসলে বুঝতে পারলাম না।

কারন আমি এদিকে কম আসা যাওয়া করি। পরে দেখলাম অনেক লোকজন রাস্তায় দিয়ে যাচ্ছে আর মহিলাটি মারা গেছে এসব বলতেছে। তার পরে আমি এবার ঘটনা স্থলে গেলাম। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারলাম। ঈদের ছুটিতে অনেক ভারাটিয়া বাড়িতে গেছে আর শুধু একজন ভারাটিয়া আছেন। আর এদিকে বাড়িওয়ালা হলেন ভদ্রমহিলা। তার স্বামী অনেক আগে মারা গিয়েছেন। বাড়িতে আর কেউ থাকেন না। তার একটা মেয়ে ছিলো বেশ কিছু দিন আগে বিয়ে হয়েছে।

আবার পাশেই থাকে বাড়িওয়ালা ভদ্রমহিলার ভাইয়েরা। ভারাটিয়ার ঘরে ফ্রিজ নেই তাই ঈদের মাংস নিয়ে গিয়ে বাড়িওয়ালা ভদ্রমহিলার ফ্রিজে রাখেন। তার পরের দিন ভারাটিয়ার এক পরিচিত মহিলা এসে ফ্রিজে মাংস রাখতে আসেন। পরে মহিলাটি তার কাছে মাংসের পোটলা নিয়ে রাখে। তার পরে বাড়িওয়ালা ভদ্রমহিলার ফ্রিজে রাখতে চায়। এর পরে বাড়িওয়ালা ভদ্রমহিলা বলে আমার ফ্রিজে তো জায়গা নেই। তার পরে জিগ্গেস করে এগুলো কার মাংস। তখন বলে আমার এক বান্ধবীর মাংস।

তখন বাড়িওয়ালা ভদ্রমহিলা বলে তোমার যদি এতোই পিরিতি তাহলে একটা ফ্রিজ কিনে অন্যের মাংস তোমার ফ্রিজে রাখো। এবার এসব কথা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এবার ভারাটিয়া বাড়িওয়ালা ভদ্রমহিলা কে খারাপ কথা বললে ভারাটিয়াকে একটা থাপ্পর মারে। এসব নিয়ে ভারাটিয়া মহিলাটি খেপে যায়। এর পরে রাতের বেলায় বাড়িওয়ালা ভদ্রমহিলার রুমে গিয়ে বাড়িওয়ালা ভদ্রমহিলা কে বালিশ চাঁপা দিয়ে মেরে ফেলে। এর পরে জানালা দরজা লাগিয়ে দিয়ে রুমে তালা মেরে চলে আসে।

রাতের বেলায় বাড়িওয়ালা ভদ্রমহিলার মেয়ে বার বার ফোন দেয় কোন ভাবেই কেউ ফোন ধরে না। তার পরের দিনই সকাল বেলায় মেয়ে চলে আসে। এবং রুমে তালা দেখে ভারাটিয়াকে জিগ্গেস করলে বলে বাড়িওয়ালা ভদ্রমহিলা নাকি বাড়িতে নেই কোথায় জানি গিয়েছে। এর পরে সব জায়গায় খোজ খবর নেয় কোথাও নেই। এর পরে তালা ভেঙে দরজা খুলে রুমে গিয়ে দেখে বিছানায় তার মা মরে আছে।

এবার তো এসব দেখে মেয়েটি কান্না শুরু করে দেয়। এবার মেয়েটি তার মামা দের কে ফোন দেয়। মামারা এসে পরে পুলিশ কে ফোন দেয়। বাড়িতে আর কেউ ছিলো না। শুধু ভারাটিয়া আর বাড়িওয়ালা ভদ্রমহিলাটি ছিলো। এর পরে পুলিশ এসে ভারাটিয়া মহিলাটি কে ধরে থানায় নিয়ে যায়। পরে পুলিশ মাইর দিলে মহিলাটি শিকার করেন।

পরে কি হয়েছে আর আমি জানিনা। তবে বিষয়টি শুনে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। সামান্য ঝগড়া থেকে একজনের মৃত্যু হয়ে গেলো। দেখুন আমাদের বিবেক কতটা নিচে নেমে গিয়েছে। আসলে রাগের মাথায় কখনো ভালো কাজ করা যায় না। নিজের বিপদ নিজেই ডেকে আনলো। সবাই বাড়িওয়ালা ভদ্রমহিলাটির জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পাক ওনাকে জান্নাত বাসী করুক এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়ভারাটিয়ার হাতে বাড়িওয়ালা খুন।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আপনি কিন্তু সমাজের বাস্তব একটি চিত্র তুলে ধরেছেন। শুধু সমাজ নয় বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো অহরহটে চলেছে। বিশেষ করে শহর অঞ্চলের ঘটনাগুলো বেশি ঘটে থাকে। বাড়িওয়াল এবং ভাড়াটিয়ার মধ্যে সামান্য কিছু জিনিস কথাবার্তা নিয়ে ঝামেলা শুরু, তার শেষটা হল কোথায় বালিশ চাপা দিয়ে। তাই কোন বাড়িওয়ালার উচিত ভাড়াটিয়া তোলার আগে অবশ্যই তার বায়োডাটা সম্পর্কে জানার পরে ভাড়া দিতে হবে। এতে কিছুটা এ ধরনের ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ফ্রিজে মাংস রাখা নিয়ে অনেকের মাঝেই ঝামেলা হয়ে যায়। অনেক সময় ফ্রিজে জায়গা না থাকার কারণে মাংস রাখা হয় না। এই সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে শেষ পর্যন্ত এই করুন পরিণীতি হবে ভাবতেই খারাপ লাগছে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন আপু। বিষয়টি খুবই দুঃখজনক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও বিষয়টি বেশ কষ্টের, তবু আমি কি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কি আমাদের মানবতা? যে আমরা কত সহজে একটি মানুষ কে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে পারি। সে ভদ্রমহিলার কি এতটুকু কষ্ট হলো না। কষ্ট হচেছ বাড়িওয়ালা মহিলার জন্য।

 3 years ago 

বুঝতে পারছি আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে কিছু কিছু মানুষের বিবেক এতটাই নিচে নেমে গিয়েছে, যে তারা জ্ঞান হারিয়ে ফেলে কখন কি করছে তা ই জানেনা। সামান্য ঝগড়ার কারণে একটা মানুষকে মেরে ফেলা, এটা সত্যি একজন বিবেকহীন মানুষের কাজ। বাড়িওয়ালা মহিলাটির জন্য অনেক বেশি খারাপ লাগছে। অবশ্যই বাড়িওয়ালা মহিলাটির জন্য দোয়া করি। আল্লাহপাক যেন ওনাকে বেহেস্ত নসিব করে এটাই কামনা করি।

 3 years ago 

জি আপু দোয়া করবেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বরাবরই আমি এ সকল কাজকে নিন্দ া জানাই। ছোট্ট একটু ঝগড়ার কারণে হয়তোবা এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যদিও এরকম ঘটনা সচরাচর দেখা যায় না মাঝে মাঝে টিভিতে এরকম ঘটনা দেখা যায় ক্রাইম পেট্রোল দস্তক এ। এই প্রথমবার সত্যি সত্যিই এমন কোন ঘটনা ঘটেছে জেনে খুবই খারাপ লাগলো। কিছু কিছু মানুষ আছে যারা বিবেক বুদ্ধিহীন তাদের এই সমাজে আসলে বেঁচে থাকার কোন অধিকার নেই। সামান্য একটা বিষয় নিয়ে যারা মানুষ খুন করে তারা আসলেই পশু। ধন্যবাদ আপনার এই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কথা গুলো ঠিক ভাইয়া। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একজন মহিলা আরেকজন মহিলাকে মেরে ফেললো এটা কেমন জঘন্য কথা। সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং থাপ্পর মারা। এরপরে গিয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা এত ভয়ংকর একটা কাজ কিভাবে করতে পারলো ভাবতে খুবই অভাব লাগতেছে। এই ভাড়াটিয়া মহিলার অনেক বড় ধরনের শাস্তি হওয়া দরকার। কারণ একটা থাপ্পরের পরিণাম এরকম হতে পারে না। তার জন্য তো বোঝাপড়া আছে কিভাবে বালিশ চাপা দিয়ে মারতে পারল।

 3 years ago 

সামান্য ফ্রিজে মাংস রাখা নিয়ে এত বড় একটি ঘটনা ঘটে গেল তা ভাবতেই আসলে খুব খারাপ লাগে। এটি আসলে অনেক বড় একটি বিবেকহীন কাজ। বাড়িওয়ালী আন্টির জন্য আসলে খুব খারাপ লাগছে। আল্লাহপাক যাতে উনাকে জান্নাতের নসিব করে

 3 years ago 

জি আপু দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38