রেসিপি পোস্ট:)- সবজি দিয়ে রুই মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবজি দিয়ে রুই মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
White and Red Digital Marketing Facebook Post_20240519_073556_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম 💐 শুরুতেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি পোস্ট। সবজি দিয়ে রুই মাছের রেসিপি। রুই মাছ আমার ভীষণ প্রিয় খেতে ভীষণ সুস্বাদু লাগে। তাই আজকে আমি আমার পছন্দের মাছ দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে পরিবেশন করবো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2024-05-19-07-38-18-28_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
রুই মাছচার পিস।
ধুন্দুল৫০০ গ্রাম।
আলুতিনটি।
টমেটোতিনটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
রসুন কুচিসামান্য।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
গরম মসলা গুঁড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
লবণপরিমাণমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-19-07-39-51-24_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এর পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিকন করে কেটে নিলাম। এর পরে টমেটো ধুয়ে কেটে নিলাম। এবার আমি ধুন্দুল এর খোসা ছাড়িয়ে নিলাম। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে কেটে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-19-07-40-53-30_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি রুই মাছ গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে সামান্য পরিমাণ মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-19-07-41-49-80_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • পেঁয়াজ কুচি এবং রসুন কুচি হালকা করে ভেজে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবারে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এর পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।‌ এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-19-07-42-16-64_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • সামান্য পরিমাণ পানি দিয়ে আলু গুলোকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এর পরে ধুন্দুল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে কিছুক্ষণ এর জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। দেখলাম ধুন্দুল থেকে পানি বের হয়েছে। সেই পানিতে ভালো করে কষিয়ে নিলাম। এর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-19-07-42-54-73_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এর পরে ঢাকনা খুলে ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। তার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এর পরে কিছুক্ষণ রান্না করে নিলাম। তার পরে এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20240518222624-01.jpeg
IMG20240518222630-01.jpeg
  • সবজি দিয়ে রুই মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এর পরে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম।
"স্বাদের বিবরণ"
IMG20240518222654-01.jpeg
  • সবজি দিয়ে রুই মাছ খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো জমিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম। এধরনের খাবার গুলো শরীরের জন্য পুষ্টিকর বটে। মাঝে মধ্যে ভিন্ন রকম ভাবে রান্না করে খেতে পছন্দ করি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়সবজি দিয়ে রুই মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

আমিও করেছি রুই মাছের রেসিপি। শেয়ার করার অপেক্ষায় আছি। তবে আপনি যে ইউনিক ভাবে রেসিপিটি করেছেন তা দেখে তো মনে হচেছ আমার রেসিপিটি পাত্তাই পাবে না। খুব সুন্দর করে রেসিপিটি উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে রুই মাছের খুব দারুন একটি রেসিপি করেছেন আজ আপনি।রুই মাছ এমনিতেই খুবই সুস্বাদু একটি মাছ সবজি দিয়ে রান্না করাতে আরো ভালো লাগছে।অনেক ধন্যবাদ সুন্দর রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন রুই মাছ সুস্বাদু একটি মাছ ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সাধারণত রুই মাছের রেসিপিগুলো খেতে খুবই সুস্বাদু হয় আপনি লোভনীয় রুই মাছের রেসিপি সবজি দিয়ে রান্না করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে ভাইয়া। তাছাড়া ভাজি করা মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

রুই মাছ আমার অনেক ভালো লাগে। তবে রুই মাছ দিয়ে এভাবে সবজি রান্না করলে খেতে অনেক টেস্ট হয়।রেসিপিটি দেখতে যেমন লোভনিয় লাগছে খেতে মনে অনেক সুস্বাদু হয়েছিল।আর রিসিপির কালারটি অসাধারণ আসছে।অনেক ধন্যবাদ ভাই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি আপু খেতে সুস্বাদু হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

সকাল সকাল আপনার রেসিপি পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো ও লোভে পড়ে গেলাম। আমার কাছে মাছ অনেক পছন্দ। সবজি দিয়ে রুই মাছের রেসিপি অনেক লোভনীয় দেখাচ্ছে। ধুন্দুল ও আলুর সঙ্গে রুই মাছের রেসিপি খেতে খুব সুস্বাদু হয়। আপনি প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রুই মাছের লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। রুই মাছের রেসিপিটি সবজি দিয়ে করার কারণে আরো বেশি ভালো লাগতেছে। দেখে তো মনে হচ্ছে দারুন টেস্টি হয়েছিল। তবে সবজি এবং রুই মাছ এর রেসিপিতে ধনিয়া পাতা দেওয়াতে মনে হচ্ছে এটা স্বাদ আরো বেড়েছিল। ধনিয়া পাতা আমার কাছেও তরকারির সাথে খেতে ভালো লাগে। সর্বোপরি আপনার রেসিপি পোস্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আগামীতে আপনি আরো চমৎকার রেসিপি পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।

 2 years ago 

ধনিয়া পাতা দিলে স্বাদ দিগুন বেরে যায় ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সবজি দিয়ে রুই মাছের অসাধারণ একটি রেসিপি আপনি শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ও লোভনীয় হয়েছে। রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে সবজিগুলো প্রস্তুত করে নেওয়াটা এবং আপনার এই রেসিপিতে টমেটোর ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং মাছগুলো ভেজে নেওয়া এবং সুন্দরভাবে পরিবেশন করাটাও আমার কাছে অসাধারণ লেগেছে খুব ভালো লাগলো এমন সুন্দর একটি রেসিপি দেখে।

 2 years ago 

মাছ ভেজে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

মাছের পাশে সবজি দিলে সেই সবজি খেতে ভীষণ ভালো লাগে।আপনি আজ রুই মাছের রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি ভীষণ লোভনীয় লাগছে।খেতেও দারুন ছিল আশাকরি।আপনার উপস্থাপনা ও দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া আপনাকে চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো।রুই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। এই মাছের ভাজা কিংবা তরকারি রান্না করে খেলে দুর্দান্ত লাগে। আপনার তৈরি রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছে। খুবই আকর্ষণীয় একটি কালার হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36