বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০২

in আমার বাংলা ব্লগ2 years ago
বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০২
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম"
1000054086.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ভ্রমণ পোস্ট। বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০২ আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।

IMG20240619125341.jpg

IMG20240619125338.jpgIMG20240619125342.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- টঙ্গী নদী বন্দর,ঢাকা, বাংলাদেশ।

ঈদের ছুটিতে বেশ সুন্দর সময় উপভোগ করেছিলাম। বেশ কিছু জায়গায় ও ঘুরতে গিয়েছিলাম। আসলে অফিস করে এত সময় পাওয়া যায় না। ঈদের ছুটিতে ভালো সময় পেয়েছিলাম। তাই তো মনের প্রশান্তির খোঁজে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ করতে গিয়েছিলাম। কয়েকদিন আগে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০১ শেয়ার করেছিলাম। আজকে আপনাদের মাঝে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০২ নিয়ে হাজির হলাম। গত পর্বে পার্কের ভিতরের পরিবেশ দেখিয়ে ছিলাম। আজকে ছোটদের জন্য বেশ কিছু বিনোদন এর ব্যবস্থা রয়েছে। আমি যে সময় গিয়েছিলাম সে সময় টাতে লোকজন কম ছিলো। আর হালকা বৃষ্টি ও হয়েছিলো।

IMG20240619125106.jpg

IMG20240619124520.jpgIMG20240619124513.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- টঙ্গী নদী বন্দর,ঢাকা, বাংলাদেশ।

ছবিতে দেখতে পাচ্ছেন একটি ছেলে এবং মেয়ে খালি গায়ে দোলনা খেলছে। কারন তারা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলো। এজন্য তারা জামা খুলে খেলাধুলা করতেছে। তাদের দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় বৃষ্টিতে কত ভিজেছি তার কোন হিসেব নেই। এমনকি আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম কখন বৃষ্টি নামবে আর আমরা কখন বৃষ্টির পানিতে গোসল করবো। পার্কে আমি এবং আমার চাচাতো ভাই মিলে গিয়েছিলাম। দুজন মিলে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। পার্কটি সবুজে ঘেরা সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। পার্কটি যদিও ছোট তবে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা। আমাদের পরে বেশ কিছু লোক আসা শুরু করে দিলো।

IMG20240619123749.jpg

IMG20240619123716.jpgIMG20240619123708.jpgIMG20240619123655.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- টঙ্গী নদী বন্দর,ঢাকা, বাংলাদেশ।

এর পরে দেখলাম দুজন ছেলে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছেন। ঈদ উপলক্ষে একটি ছবি ১৫ টাকা করে নিচ্ছে। আমরা দুই ভাই মিলে বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। আসলে চাচাতো ভাইয়ের সাথে বেশ অনেক দিন পরে দেখা। তাকে নিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগলো। এর পরে কিছুক্ষণ পর দেখলাম পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেখানে গিয়ে বেশ কিছু খাবার দেখলাম। বার্গার চিকেন রোল চিকেন ফ্রাই আডার করলাম। তার পরে আমরা দুজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তার পরে কিছুক্ষণ সেখানে রেষ্ট করলাম। এর পরে পার্কের ভিতরে আর দেরি না করে সোজাসুজি বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ২০ মিনিট পর বাসায় চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগভ্রমণ পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ। পর্ব:-০২
লোকেশনটঙ্গী নদী বন্দর,ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ প্রথম পর্ব দেখে খুব ভালো লেগেছিল। আজকে আপনি দ্বিতীয় পর্ব শেয়ার করলেন। আপনি ঈদের ছুটিতে চাচাতো ভাইকে নিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। ছোট একটি ছেলে ও একটি মেয়ে বৃষ্টিতে ভিজে জামা খুলে খেলা করছেন দেখে খুবই ভালো লাগলো। তাছাড়াও আপনি ও চাচাতো ভাই মিলে বার্গার, চিকেন রোল, চিকেন ফ্রাই, খেয়েছেন জেনে খুবই ভালো লাগলো। কোথায় ঘুরতে গেলে কিছু না খেলে হয় না। আপনার ভ্রমণ অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনারা তো দেখছি অনেক সুন্দর একটা পার্কে ঘুরাঘুরি করেছেন। যদিও এই পার্কে ঘুরাঘুরি করার প্রথম পর্ব টা দেখে নিতে হবে দ্বিতীয় পর্বটা দেখে অনেক ভালো লেগেছে। এই পার্কের মধ্যে দেখছি বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডের ব্যবস্থা করা হয়েছে। পার্কের সৌন্দর্য দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। কারণ পার্কের পরিবেশ অনেক সুন্দর। এরকম পার্কে গেলে তো মনটা অনেক ভালো হয়ে যাবে। সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি মজাদার খাবারও খেয়েছিলেন শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এমন পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

তাহলে তো বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন আপনি ভাইয়া ঈদের ছুটিতে। যারা চাকরি করে তাদের জন্য সময় বের করা খুবই কষ্টকর। যখন ঈদের সময় বেশি ছুটি পাওয়া যায় তখন ঘুরে নিলে ভালো হয়। আপনি খুব সুন্দর একটি পার্কে ঘুরাঘুরি করলেন। পার্কে গেলে বাচ্চাদের টার্গেট থাকে এই দোলাগুলোতে চড়ার খেলনাতে খেলা করার। আপনার শেয়ার করা দ্বিতীয় পর্ব পড়ে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমন করে দারুন অনুভূতি শেয়ার করেছেন। চাচাতে ভাইকে নিয়ে ভালোই ঘোরাঘুরি করেছেন। পার্কটা সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। আমার কাছে ভালোই লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

বিআইডব্লিউটিএ ইকোপার্ক ভ্রমণ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ভ্রমণ করতে আমারও অনেক ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে কোথাও যাওয়ার সুযোগ হয় না। চমৎকার একটি ভ্রমণ পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ইকোপার্কে প্রথম পর্বটি আমার পড়া হয়েছিল দ্বিতীয় পর্বটিও বেশ দারুন ভাবে লিখেছেন। সবুজ পরিবেশ ও নিরিবিলি জায়গা ঘোরার জন্য সত্যিই পারফেক্ট একটি জায়গা।পার্কে দেখছি বাচ্চারা দোলনায় অনেক আনন্দ করছে। পার্কের ভেতর ছোট একটি রেস্টুরেন্টও আছে। খাবারগুলো বেশ ভালোই ছিল। অনেক ধন্যবাদ ভাই আপনার কাটানো সুন্দর একটি মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার
জন্য।

 2 years ago 

আজকে আপনার কাছ থেকে এই ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো ভালো লাগলো ৷ এই ভ্রমণের প্রথম পর্ব আমার দেখা হয়নি৷ তবে আজকে এর দ্বিতীয় পর্ব দেখে বেশ ভালো লাগছে৷ খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আপনি এখানে অনেক কিছুই ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে বর্ণনার মাধ্যমেও সবকিছু বলার চেষ্টা করেছেন৷ ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38