শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago
শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Neutral Aesthetic Friendship Photo Collage_20231218_202620_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা 💐 আমার সালাম ও আদাব। শুরুতেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি।

IMG20231215173256-01.jpeg

IMG20231215173310-01.jpeg

ঘুরতে ভালোবাসি গত শুক্রবার ছুটির দিন ছিলো। তাই আমি এবং আমার ওয়াইফ মিলে বিকেলে একটু বাসায় থেকে বের হলাম। আমার মেয়ে জান্নাতুল লিয়ার জন্য কিছু শীতের কাপড় কেনার জন্য। ছোট দের শীতের কাপড় গুলো ভীষণ কিউট। আসলে ছোটরা যেমন কিউট হয় তেমনি আবার তাদের কাপড় গুলো। মেয়ের কাপড় কেনার পর। শপিং মলে থেকে বের হতেই আমি দেখতে পেলাম একজন লোক গাড়িতে করে ভাপা পিঠা বিক্রি করছেন। এর পরে আমি একটু কাছে গেলাম। দেখতে পেলাম পিঠা গুলোর মধ্যে বিভিন্ন ধরণের জিনিস দেওয়া হয়েছে। তাই খেতে ইচ্ছে হলো।

IMG20231215172849-01.jpeg

IMG20231215173325-01.jpeg

পিঠা ওলা মামা অনেক ভালো একজন মানুষ। তার সাথে বেশ কিছু সময় কথা হলো পিঠা খেতে খেতে। আমি এবং আমার ওয়াইফ মিলে পিঠা খেলাম। যদিও আমরা সচরাচর ১০ টাকা দামের ভাপা পিঠা খাই। তবে এই ভাপা পিঠা গুলোর দাম হচ্ছে ২০ টাকা করে। আসলে ভালো জিনিসের দাম একটু বেশি হয়। শীতের সন্ধ্যায় যখন ভাপা পিঠা খাচ্ছিলাম তখন ভীষণ ভালো লাগতেছো। আসলে হালকা ঠান্ডা তার মাঝে যদি গরম গরম ভাপা পিঠা হয় তাহলে তো জমে যায়। আমরা দুজন মিলে চার টা ভাপা পিঠা খেলাম। এর পরে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে নিলাম।

IMG20231215173243-01.jpeg

IMG20231215172855-01.jpeg

শীতের সময় বিভিন্ন ধরণের পিঠা পাওয়া যায়। যদিও তেমন ভাবে ঢাকা শহরে শীত উপভোগ করা যায় না। তবে আশাকরি এবার ঢাকা শহরে মোটামুটি ভালোই শীত পরবে। শীতকাল আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। পিঠা ওলা মামার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আসলে এধরনের মানুষ গুলোর ভিতরে কোন অহংকার থাকে না। সাদা মনের মানুষ। এর পরে লোকটি কে পিঠার টাকা দিয়ে আমরা সেখানে থেকে চলে আসলাম। চমৎকার একটি মুহূর্ত ছিলো। আমার অনুভূতি গুলো আজকের পোস্ট এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ ❣️

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়শীতের সন্ধ্যায় ভাপা পিঠা খাওয়ার অনুভূতি।
লোকেশনউত্তরা, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

মেয়ের জন্য জামা কাপড় কিনতে গিয়ে গরম গরম ভাপা পিঠা খেয়েছেন, আসলে এটার মজাই আলাদা। আর এটাও ঠিক বলেছেন যে দাম যেটার বেশি সেটা মানেও ভালো হয়। আমাদের এদিকে ভাপা পিঠা দশ টাকা করে বিক্রি করে। তবে 20 টাকার এখনো কেউ বিক্রি করছে না। হয়তো সেই পিঠা ওয়ালা মামার পিঠায় বিভিন্ন রকমের জিনিস দেওয়ার কারণেই এটার দাম ২০ টাকা করেছে। যাই হোক খুব ভালো লাগলো ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শীতের সকালে ভাপা পিঠা খাওয়ার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালো জিনিসের ভালো দাম। যেহেতু পিঠা গুলো অনেক ভালো তাই দশ টাকা থেকে বিশ টাকা নিয়েছে। সত্যি বাচ্চাদের অনেক ভালো কাপড় চোপড় পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতের সন্ধ্যায় প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন যদিও মেয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। সত্যি বলতে প্রিয় মানুষ যদি পাশে থাকে তাহলে শহরের নর্দমার পাশ থেকেও বেলি ফুলের গন্ধ আসে এটা আমি বিশ্বাস করি। শীতের সময় সন্ধ্যায় ভাবা পিঠা খাওয়ার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন যেন ভালো লাগলো মাঝে মাঝে আমারও খাওয়া হয়। শীতের সন্ধ্যায় এই রেসিপিটি আসলেই অনেক বেশি সুস্বাদু লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের সময় এলে চারিদিকে পিঠাপুলির উৎসব শুরু হয়ে যায়।
এখন তো রাস্তার মোড়ে মোড়ে এরকম পিঠা উৎসব চলে।
শীতের সময় এরকম মজাদার পিঠা খেতে আমারও অনেক ভালো লাগে প্রায় বিনি খাওয়া হয়।
নারিকেল আর খেজুরের পাটারি দিয়ে ভাপা পিঠা তো আমার খুবই ফেভারেট।
আপনার ফটোগ্রাফি এবং খাওয়ার গল্প পড়ে আমার তো ইচ্ছে করছে এখনই খেতে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই খেয়ে নিবেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

শীতের সন্ধ্যার গরম গরম পিঠা খাবার অনুভূতিই আলাদা ভাইয়া। তার মধ্যে পাশে যদি থাকে আবার প্রিয় মানুষটি। আর প্রিয় মানুষটিকে নিয়ে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা। চালিয়ে যান ভাই। আপনাদেরই দিন । তবে পিঠাগুলো দেখে মনে হচ্ছে আপনাদের ওইখানে রাস্তার পাশে ভালোই পিঠা বানায়। তবে আমাদের এখানে পিঠাগুলোতে না দেয় গুড়, না দেয় নারিকেল। শুধু থাকে চালের গুড়ি, দাম আবার তার কুঁড়ি। ধন্যবাদ ভাই। শীতের সন্ধ্যায় প্রিয় মানুষকে পাশে নিয়ে গরম গরম পিঠা খাওয়ার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ছোট বাচ্চাদের শীতের জামা কাপড় গুলো অনেক কিউট হয়। আপনার মেয়ের জন্য শীতের জামা কাপড় কিনতে গিয়ে বেশ মজাদার ভাপা পিঠা খেয়েছেন। ভাপা পিঠার মধ্যে অনেক জিনিস দেয়া ছিল জন্যই হয়তো দাম একটু বেশি নিয়েছে। আসলেই ভালো জিনিস বেশি দাম দিয়েও খাওয়া যায়। হাজব্যান্ড ওয়াইফ মিলে নিয়ে শপিং এর পাশাপাশি বেশ ভালোই খাওয়া-দাওয়া করেছেন। দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনাদের ওখানে ২০ টাকা করে, আমাদের এখানে দশ টাকা। আগে ৫ টাকা করেছিল এখন সবকিছু দাম বাড়ায় ভাইয়া একটু দাম বেড়ে গেছে আর আপনি ঠিক কথা বলেছেন ভালো জিনিসের একটু দাম বেশি হয় এবং আপনার ওটা ভীষণ ভালো লাগলো আমার। আপনারা শীতের সন্ধ্যায় বেশ সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন এবং এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এরকম আমাদের এখানে পাওয়া যায় না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38