"রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রেসিপি" ১০% প্রিয় লাজুক খ্যাঁক 🦊 এর জন্য
♨️ আসসালামু-আলাইকুম ♨️
শুভ দুপুর সবাইকে
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি @limon88 বাংলাদেশ থেকে।
আমি বরাবরের নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। ঠিক আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। "রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রেসিপি" আশাকরি আপনাদের সবার আমার রেসিপি ভালো লাগবে।
↘️ চলুন শুরু করা যাক ↙️
| উপাদান | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ৭০০ গ্রাম |
| টক দই | তিন টেবিল চামচ |
| পেঁয়াজ বাটা | দুই টেবিল চামচ |
| রসুন বাটা | এক টেবিল চামচ |
| আদা বাটা | এক টেবিল চামচ |
| কাজুবাদাম বাটা | তিন টেবিল চামচ |
| মরিচ গুঁড়া | দুই চা চামচ |
| বিরিয়ানি মসলা | দুই চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণ মতো |
আমি প্রথমে মুরগির মাংস গুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি সুরি দিয়ে চিরে নিয়েছি। এবারে আমি সমস্ত উপকরণ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ভালো করে মেরিনেট করে নিলাম। এবারে আমি ১ঘন্টা মেরিনেট করা মাংস গুলোকে ঢেকে রাখলাম।
এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মেরিনেট করা মাংস গুলোকে হালকা করে ভেজে নিবো। এভাবে ভেজে নেওয়ার পর আমি এখন মেরিনেট করা মসলা গুলোকে দিয়ে দিলাম।
ভালো করে কষিয়ে নেওয়া পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
এবারে আমি ঢাকনা খুলে নিলাম এবার আস্তে আস্তে নেড়েচেড়ে দিলাম। এবারে আমি চিকেন গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রান্না শেষ করবো। একটু পরেই আমার রান্না শেষ হয়ে গেলো।
রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রান্না করা শেষ এবারে আমি পরিবেশন করার জন্য বাটিতে নিয়েছি। রান্নার কালার অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক সুস্বাদু হয়েছে।
রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রেসিপি তৈরী করা শেষ এবারে আমি হাতে নিয়ে সেলফি নিলাম। খেতে অনেক সুস্বাদু হয়েছে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আপনাদের সবার দাওয়াত রইলো। অবশ্যই আপনাদের সবার আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | ভিভো ওয়াই১২এ |
| বিষয় | রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাপ রেসিপি |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| রেসিপি | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

আপনার চিকেন চাপ দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। এত সুন্দর করে রান্না করেছেন যে দেখেই জিভে জল চলে আসছে।আপনার রেসিপিটি দারুণ চমৎকার হয়েছে ।প্রতিটি ধাপ আপনি আমাদের সামনে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তার জন্য আপনার পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো
ভাইয়া আপনার চিকেন চাপ রেসিপি দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। রেসিপিটি খুবই সুস্বাদু এবং লোভনীয় লাগছে।রেসিপি তৈরীর প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকুন
হ্যাঁ ভাইয়া সত্যিই দারুণ হয়েছে আপনার চিকেন চাপ।আমরা লোভ সামলাতে পারি না বিধায় আমরা রেস্টুরেন্টে খাই। কিন্তু রেস্টুরেন্টের খাবার গুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা কি আমরা জানি। তবে আপনার দেখাদেখি এখন বাসায় তৈরি করে হওয়ার আগ্রহ বাড়বে। আপনার চিকেন চাপ বানানোর অনুমানগুলো খুব সুন্দর করে দিয়েছেন। এমন কি আপনার চিকেন চাপ কালার টা খুব সুন্দর হয়েছে দেখেই বুঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। জিবে জল আসার মত। আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অবশ্যই ভাইয়া বাসায় তৈরি করে খাবেন খেতে অনেক সুস্বাদু ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো
দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে আপনার বাসায় দাওয়াত খেতে চলে যাই। রেসিপি তৈরী ও উপস্থাপনা অসাধারণ হয়েছে। চিকেন চাপ দেখতে একদম রেস্টুরেন্টের খাবারের মতোই লাগছে। আপনার তৈরি রেসিপিটির প্রতিটি ধাপ অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ওয়াও ভাইয়া দারুন স্বাদের চিকেন চপ রান্না করেছেনতো। ঠিকই বলেছেন একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে দেখতে ।খেতে অনেক মজা হয়েছে নিশ্চয়। দেখেতো আমি জিভে জল ধরে রাখতে পারছিনা। এত সুন্দর লাগছে দেখতে কালারটা তো অসাম হয়েছে ।এভাবে করে চিকেন তৈরি করলে পোলাও দিয়ে এমনকি ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে ।আপনি খুব সুন্দর ভাবে রান্না করেছেন পরিবেশন টা দারুন ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে ।অনেক শুভকামনা রইল।
আপনার কাছ থেকেই মূলত রেসিপি সেখা। আপনিও অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো
অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখতে একদম রেস্টুরেন্টের চিকেন চাপ এর মতই হয়েছে। খেতেও মনে হয় ভীষণ সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার টা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর করে প্রত্যেক টি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
ও দেখে জিভে জল চলে দেখে জিভে জল চলে এলো। মনে হচ্ছে কোন ফাইভ স্টার হোটেলে কারিগর এই রেসিপিটি তৈরি করেছে ন। আসলেই আপনার রেসিপি গুলো অনেক সুন্দর হয়।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
চিকেন চাপ একটি দারুন লোভনীয় রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে আমার খুব লোভ হচ্ছে যদি একটু টেস্ট করতে পারতাম। আসলে রেসিপি টাই লোভনীয় যে কারো নও শুধু এটাই স্বাভাবিক। মজার সব রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভাইয়া আপনার রেসিপিটি বেশ অসাধারন হয়েছে।দেখতে যেমন চমৎকার লাগছে,তেমনি মনে হয় অনেক সুস্বাদু হয়েছে।তবে রেসিপিটি অনেক লোভনীয় ।রেসিপিটি রান্নার সাথে উপস্থাপনা বেশ ভালো হয়েছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনার রেসিপিগুলো বরাবরই আমার কাছে খুব সুন্দর লাগে। খুব সুন্দর ভাবে আপনি একটি রেসিপি তৈরি করেছেন। চিকেন চাপ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।ধাপে ধাপে বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন যা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
ধন্যবাদ আপনাকে ভাইয়া