পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000067591.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000067582.jpg
উপাদানপরিমাণ।
রুপ চাঁদা মাছছয় পিচ।
আলুচারটি।
পুঁইশাকসামান্য।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
তেলপরিমাণমতো।
লবণস্বাদমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000067583.jpg
  • প্রথমেই আমি মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এর পরে পুঁইশাক কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি আলু কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এর পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000067584.jpg
  • পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর মসলা গুঁড়া গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এর পরে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000067587.jpg
  • বেশ কিছুক্ষণ আলু গুলোকে কষিয়ে নিলাম। এবার আমি পুঁইশাক গুলোকে দিয়ে দিলাম। এবং ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000067588.jpg
  • আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছু সময় পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম আলু এবং পুঁইশাক গুলো সিদ্ধ হয়েছে। এবার আমি ভেঁজে রাখা মাছ গুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম কিছুটা ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"
1000067589.jpg
1000067590.jpg
  • পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে আগে কখনো রান্না করে খাওয়া হয়নি। সম্পুর্ন নতুন ভাবে রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। এভাবে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHb7X7HmSqiFTGdcCfejJkJWaxB1P8Qe3Gf5cJEoBcpudc626KRNAGXbmuJztTf...is5pKETBnxXMaLfkgfTEavt4LhzHUf7GJxghEkUzY4i6UKinf4Db2fTyEcXD7CsNx1vkiSFcUb2d9oSuEEziYgKHQwhNRVHKH3BdUkuBUVpVQeRZQPigdnTu7T.gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

অনেক মজার একটি রেসিপি তৈরি করলেন। শীতকালে যা রেসিপি তৈরি করা হয় না কেন খেতে খুবই ভালো লাগে। আপনি যেহেতু পুঁইশাক এবং আলু দিয়ে রুই মাছ রান্না করলেন খেতে অনেক সুস্বাদু হবে। রেসিপির কালার কম্বিনেশন দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 
1000067604.jpg1000067597.jpg1000067601.jpg1000067598.jpg
 2 years ago 

পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপিটি অসাধারণ সুন্দর হয়েছে। লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। খেতে অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি। খেতে দারুণ হয়েছে বুঝতে পারছি রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লভনীয় রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

যে কোন ধরনের রেসিপির মধ্যে আলু ব্যবহার করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুঁইশাক আলু দিয়ে রুপ চাঁদা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। রেসিপির ফাইনাল স্টেপ দেখে লোভ লেগে গেল ভাইয়া।

 2 years ago 

রুপচাঁদা মাছ সব সময় ফ্রাই করেই খেয়েছি।কখনো রান্না করে খাওয়া হয়নি।আপনি আজ পুঁইশাক ও আলু দিয়ে খুব চমৎকার ভাবে রান্না করলেন ভাইয়া। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি দেখে বেশ বুঝতে পারছি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

পুই শাক আর রূপচাঁদা মাছ দুইটাই আমার অনেক পছন্দের খাবার। দারুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছেন ভাই দেখে বেশ ভালো লাগলো। রেসিপির কালার টা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

রূপচাঁদা মাছ অনেকদিন হলো খাওয়া হয়না। আপনার আজকের রেসিপি পোস্ট দেখে তো খেতে ইচ্ছে করছে। এভাবে পুঁইশাক দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। বেশিরভাগ সময় ফ্রাই করে খাওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে আপনার রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়েছে। কালার টা বেশ লোভনীয় লাগছে দেখতে। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুঁই শাক আর আলু দিয়ে দারুণ সুন্দর রূপচাঁদা মাছের রেসিপি দিলেন। পুঁইশাক দিয়ে এই ধরনের গাছগুলো রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর আপনি দারুণ সুন্দর রান্না করে ফেলেছেন। ছবিতে দেখেই তো বেশ ভালো দেখাচ্ছে। এমন সুন্দর রেসিপি চোখের সামনে দেখলে যেন খিদে বেড়ে যায়। খুব সুন্দর ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি উপস্থাপন করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39