আমার তোলা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
Brown and White Happy Wedding Instagram Design_20240612_211548_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফটোগ্রাফি পোস্ট। **আমার তোলা ফুলের ফটোগ্রাফি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলোকে দেখে নেওয়া যাক।

ফটোগ্রাফি:- ১
IMG20230330165454_01.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • উপরের ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বুনোফল। ফুলটির সৌন্দর্য জাস্ট অসাধারন। এই ফুল গাছ গুলো আমাদের সকলের পরিচিত। রাস্তার আশে পাশেই গাছ গুলোকে দেখা যায়। গাছটিতে ফুল ফোটার আগে বড় বড় ফলের মতো হয়ে থাকে। এর পরে ফল থেকে এই সুন্দর ফুল গুলো ফুলে। গরমের দিন গুলোতে এধরনের ফুল গুলো বেশি দেখা যায়।
ফটোগ্রাফি:- ২
IMG20230717180851.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • হলুদ রঙের সন্ধ্যামালতী ফুল। সন্ধ্যামালতী ফুল গুলো বিভিন্ন ধরণের রয়েছে। এই ফুল গুলো বেশিরভাগ বাড়ির সামনে দেখা যায়। সন্ধ্যামালতী ফুল গুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। আমি সন্ধ্যামালতী বিভিন্ন ধরণের ফুল দেখেছি। তবে আমার কাছে হলুদ রঙের সন্ধ্যামালতী ফুল গুলো বেশি ভালো লাগে। সবুজের মাঝে হলুদ দেখতে খুব সুন্দর লাগতেছে।
ফটোগ্রাফি:- ৩
IMG20230330162815.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • কুচরিপানা ফুল কয়েকদিন আগে নদীর পাড়ে গিয়েছিলাম। তখন আমি কুচরিপানা ফুল দেখে মুগ্ধ হয়ে ফটোগ্রাফি করেছিলাম। ছোট বেলায় তো কুচরিপানা ফুল নিয়ে কত না খেলাধুলা করেছি। কুচরিপানা ফুল এর বড়া খেতে ভীষণ মজা লাগে। আমি বেশ কয়েকবার খেয়েছি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।
ফটোগ্রাফি:- ৪
IMG20230420123433.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন সাদা রঙের নয়নতারা ফুল। আমার পছন্দের ফুল গুলোর মধ্যে হচ্ছে একটি নয়নতারা ফুল। নয়নতারা ফুল গুলো বিভিন্ন ধরণের রয়েছে। আমি দশ থেকে বারো প্রজাতির নয়নতারা ফুল দেখেছি। নয়নতারা ফুল গুলোর প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার কাছে সাদা ফুলটি দেখতে ভীষণ ভালো লেগেছে। তাই তো আপনাদের মাঝে নয়নতারা ফুলটি উপহার দিলাম।
ফটোগ্রাফি:- ৫
IMG20240222170944.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • লাল জবা ফুল। মাঝে মধ্যে আবহাওয়ার কারণে ও ফুল ভালো ভাবে ফুটতে পারে না। জবা ফুলটির পাপড়ি গুলো যদিও ভালো ভাবে ফুটিতে পারেনি। তবে কিন্তু জবা ফুলের মাঝখানে অংশ বলতে যেটাকে আমরা শুর বলে থাকি। লালের মাঝে হলুদ অংশ গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুলটির মধ্যে অন্যরকম সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে।
ফটোগ্রাফি:- ৬
IMG20230407125813.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সাদা রঙ্গন ফুল। রঙ্গন ফুল গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। কারন হচ্ছে একটি ফুলের থোকায় অনেক গুলো ফুল ফুটে। রঙ্গন ফুল গুলো ও বিভিন্ন ধরণের রয়েছে। লাল গোলাপী হলুদ সাদা আমি এই চার ধরনের রঙ্গন ফুল দেখেছি। আশাকরি আপনাদের সবার রঙ্গন ফুলটি ভালো লাগবে।
ফটোগ্রাফি:- ৭
IMG20230423174733.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি সাদা ফুল গুলো ভীষণ পছন্দ করি। সাদা রঙের জবা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কয়েকদিন আগে রাস্তার পাশে দিয়ে আসতেছি হঠাৎ চোখ পড়লো জবা ফুলের উপর। একটি বাড়ির সামনে জবা ফুলের গাছটি ছিলো। বেশ কয়েকটি সাদা রঙের জবা ফুল ফুটেছে। এর পরে আমি ফটোগ্রাফি করে নিলাম।‌ আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই ছিলো আমার আজকের আয়োজন। আমার তোলা ফুলের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বরাবরই ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে সন্ধ্যা মালতি ফুল ও কচুরিপানা
ফুল দেখার সুযোগ পেলাম। সাদা জবা ফুলটি অসাধারণ ছিল।এক একটি ফুলের সুন্দর্য একেক রকম।সাদা রঙ্গন ফুলের সুন্দর্য অতুলনীয় ছিল।অনেক ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবসময়ই আমার কাছে ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সাদা রঙের জবা ফুলের ফটোগ্রাফি এবং সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর লাগে। শুভেচ্ছা রইল 💐

 2 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভালো লেগেছে ভাই বিশেষ করে প্রতিটা ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন সৌন্দর্যের সাথে স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন বলে বেশি ভালো লাগলো শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে সাদা জবা ফুল আর কচুরিপানার ফুলটি দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ফুল দেখতে পেয়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়েছেন। প্রতি সপ্তাহে আপনি দারুণ ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়ে থাকেন। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, বিশেষ করে হলুদ রঙের সন্ধ্যামালতী ফুল ও কুচরিপানা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো জাস্ট তাকিয়ে রয়েছিলাম দেখার জন্য। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল। সেই সাথে আপনার শেয়ার করা ফটোগ্রাফিয়ার মধ্যে জবা ফুলটে দেখতে সেই লাগছে। তাছাড়াও প্রতিটা ফুল ছিল খুবই দুর্দান্ত এবং চমৎকার। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37