গান:- যার জন্যে ঘর বানাইলাম গানটি কভার।

in আমার বাংলা ব্লগ3 years ago
"যার জন্যে ঘর বানাইলাম গানটি কভার"
বিনোদন প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Brown Vintage My Favorite Song ınstagram Post_20231125_223708_0000.png

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"


শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তবে মনে হয় একটু ঠান্ডা লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। গান:- যার জন্যে ঘর বানাইলাম গানটি কভার। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

গানটির কিছু তথ্য:-
গান:-যার জন্যে ঘর বানাইলাম।
শিল্পী:-বাসুদেব রাজবংশী
ভাষা:-বাংলা।
দেশ:-বাংলাদেশ।
গানটি কভার :-@limon88
"ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"


গানের লিরিক্স:-


যার জন্যে ঘর বানাইলাম
সে রইল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিলো
কালবৈশাখি ঝড়ে।

প্রাণটা আমার ছটফট করে
প্রাণটা আমার ছটফট করে
বুকে হাহাকার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।

শিকল কাটা পাখির মতো
উড়িয়া সে গেলো
সেইদিন হইতে আমার জীবন
শুধু এলোমেলো।।

জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে দাগ লাগাইলো
কান্না হইল সার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।

যার জন্যে সব হারাইলাম
সে রাখলো না মনে
তার জন্য এতো ব্যথা
সইলাম এ জীবনে।

ভেবে কয় জীবন দেওয়ানে
ভেবে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার,
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।

কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।

"গানটির লিরিক্স"


যার জন্যে ঘর বানাইলাম এই গানটি মাঝে মধ্যে শোনা হয় ভীষণ ভালো লাগে। গানের লিরিক্স গুলো যেনো হৃদয় ছুঁয়ে যায়। যত বার গান গুলো শুনি ভীষণ ভালো লাগে। সেই সুবাদে আমি গতকাল রাতে গানটি কভার করার চেষ্টা করলাম। যদিও আমার ঠান্ডা লেগেছে এজন্য গানটি সে ভাবে গাইতে পারিনি। যতদিও আমি শিল্পী নই তবে মনের খোরাকের জন্য আমি মাঝে মধ্যে গান গাই। আর গান কিন্তু হচ্ছে মনের খোরাক। নিরিবিলি পরিবেশে গান করতে এবং শুনতে আমি ভীষণ পছন্দ করি। ঠান্ডার কারনে গলা বসে গেছে। আর এজন্য আমি গানটি গাওয়ার সময় সে ভাবে টান দিতে পারিনি। তবে তবুও নিজের সাধ্যমত চেষ্টা করেছি। আশাকরি গানটি শোনার পর আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগগান।
ডিভাইজrealme 9
বিষয়যার জন্যে ঘর বানাইলাম গানটি কভার।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88

1_20231114_185938_0000.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
20231110_031553_0000.png

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

এইধরনের গানগুলো খুব একটা শোনা হয় না। কিন্তু গানগুলো বেশ দারুণ। আর আপনি গানটা বেশ দারুণ কভার করেছেন। অসাধারণ বলতেই হয়। চমৎকার কভার করেছেন গানটা ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে গানটা কভার করে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে। সেরা ছিল ভাই সেরা।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই গানের কভার৷ খুবই ভালো লাগলো গানটি শুনতে পেরে। আর আজকে এই প্রথম আপনার কাছ থেকে এই গানটি শুনতে পেলাম৷ আগে কখনো এই গানটি আমি শুনিনি৷ আর প্রথম শুনে এই গানটার প্রতি একটি ভাল লাগা কাজ করতে লাগলো৷

 3 years ago 

এসব গান গুলো শুনলে একটু বেশি ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

হ্যাং আউট এ যখন আপনার গানগুলো শুনি তখন অনেক ভালো লাগে। আর আজকে আপনার গানের কভারটি অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

গানটা তো বেশ সুন্দর ভাই। আমি এর আগে শুনেছি বলে মনে হয় না। তবে খুবই ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনতে পেরে। এটি নতুন একটা গান মনে হলো আমার কাছে, হতে পারে আগের, যাই হোক সুন্দর ছিল আপনার কন্ঠে।

 3 years ago 

পুরোনো এবং জনপ্রিয় একটি গান অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

বর্তমান সময় তেমন গান শোনা হয় না। তবে প্রতি সপ্তাহ একটি করে গান কভার করার জন্য একটি গান শোনা লাগে। ভাই আপনি আজকে খুব চমৎকার একটি গানের কভার করেছেন। এই গানটি আপনার কন্ঠে দারুন হয়েছে। গান হলো মনের একটা আর্ট। আপনি যেভাবে বলার চেষ্টা করবেন ঠিক সেভাবেই গানের কন্ঠের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বেশ ভালো লেগেছে চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

খুব সুন্দর একটি গানের কভার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গানটি খুব ভালো লাগছে শুনতে। চমৎকার এই গানের কভার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

গানটি শোনার পর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক সুন্দর করে আপনি এই গানটার কভার করেছেন। আমার তো মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আপনার কন্ঠে গানটা শুনে। পুরো গানের কভার এত সুন্দর করে করা হয়েছে, যা একবার শুনে আমার তো ইচ্ছে করছে বারবার শুনতে। আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন এটা বলতে হচ্ছে। আপনার শেয়ার করা গানগুলো আমি প্রতিনিয়ত শোনার চেষ্টা করি। আশা করছি আপনি পরবর্তীতেও আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর গানের কভার শেয়ার করবেন।

 3 years ago 

প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার কন্ঠে নতুন নতুন গান শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41