শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230820_201614027.jpg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। কেমন আছেন সবাই? সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। সবজি দিয়ে রুই মাছ রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Polish_20230820_201041309.jpg
উপাদানপরিমাণ।
রুই মাছপাঁচ পিস।
শিম২৫০ গ্রাম।
আলুতিনটি।
টমেটোদুইটি।
পেঁয়াজ কুচিআধা কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদুই চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রণালী চলছে"
Screenshot_2023-08-20-20-12-34-00_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি রুই মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এর পরে আলু শিম গুলোকে ছুরি দিয়ে কেটে নিলাম। তার পরে পরিষ্কার করে নিলাম। এবারে আমি টমেটো কেটে নিলাম। তার পরে মসলা দিয়ে মাছ গুলো কে ভালো করে মাখিয়ে নিলাম।
"রন্ধন প্রণালী চলছে"
Screenshot_2023-08-20-20-13-29-65_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে ভালো করে মাছ ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রণালী চলছে"
Screenshot_2023-08-20-20-14-13-53_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মসলা গুলোকে কষিয়ে নেওয়ার পর এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে এবার আমি শিম গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি সব গুলো কে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রণালী চলছে"
Screenshot_2023-08-20-20-15-03-74_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তাঁর পরে টমেটো দিয়ে দিলাম। আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সব কিছু সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ গুলো কে দিয়ে দিলাম। তার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিলাম। তার পরে কিছুক্ষণ এখানে আমি রান্না শেষ করলাম।
"পরিবেশন"
Polish_20230820_201535404.jpg
Polish_20230820_201637676.jpg
  • শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। সবজি আমার কাছে ভীষণ সুস্বাদু লাগে। কি বলবো সবজি বাজারে যে অবস্থা মনে হচ্ছে সবজি খাওয়া খুব মুশকিল। টমেটো কেজি ২৫০ টাকা। শিম এর কেজি ২৬০ টাকা। আপনাদের এলাকায় সবজির দাম কত? তবে যাই হোক না কেন এভাবে রান্না করে আমি জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই মজাদার মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সীম আলু টমেটো দিয়ে রুই মাছের অনেক মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন।
সকাল সকাল আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে।
ফটোগ্রাফির সাথে সুন্দর উপস্থাপনা করেছেন রেসিপি প্রস্তুত এর খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 3 years ago 

ভাইয়া এখন এত ভালো সিম কোথায় পেলেন? টমেটো দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে খুবই মজাদার হয়। তাছাড়া মাছ যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে তার স্বাদ আরো বেড়ে যায়। আপনার টমেটো সিম দিয়ে রুই মাছের রেসিপিটি কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে। দেখেই বোঝা যাচ্ছে খেতে মজাদার হয়েছিলো।

 3 years ago 

ভাইয়া এখন এত ভালো সিম কোথায় পেলেন?

আপু বাজারে পেয়েছি সিম এর দাম অনেক বেশি কেজি বিক্রি করতেছে ২৬০ টাকা করে। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

পুকুরে চাষকৃত মাছের মধ্যে রুই মাছ আমার সব থেকে প্রিয়। তাছাড়া অন্য কোন মাসে এমন একটা ভালো লাগে না খেতে। ভাই আপনি আজকে শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি করা প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। রেসিপি কালারটি বেশ সুন্দর দেখাচ্ছে। খেতে বেশ সুস্বাদু হয়েছে মনে হয়। সব মিলিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে অনেক মজা হয়। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। দেখতে ও অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সিম আলু ও টমেটো দিয়ে মজাদার রুই মাছের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে খুবই মজাদার হয়েছিল। এত লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাজারে ধীরে ধীরে শীতের সবজি শিম বাজারে আসা শুরু হয়েছে। আপনি শিমের সাথে আলু আর টমেটো দিয়ে রেসিপির মজাটা অনেক গুনে বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

আগে শুধু শীতের মৌসুমে সিম পাওয়া গেছে। এখন প্রায় সারা বছরই কোথাও কোথাও সিম টমেটো পাওয়া যায়। তবে সিজন ছাড়া এত ভালো সিম আপনি কোথায় পেলেন। ধনিয়া পাতা দিলে তরকারি স্বাদ দ্বিগুনি হয়। সিম আলু দিয়ে খুব সুন্দর করে রুই মাছের তরকারি রান্না করেছেন। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38