প্রকৃতির সাথে কাটানো সুন্দর একটি বিকেল।

in আমার বাংলা ব্লগ3 years ago
প্রকৃতির সাথে কাটানো সুন্দর একটি বিকেল।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20230714085801-01.jpeg

শুভ সকাল! হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। প্রকৃতির সাথে কাটানো সুন্দর একটি বিকেল। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20230717175157-01.jpeg

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। যদিও আগের মতো তেমন বাইরে একটা ঘুরতে যাওয়া হয় না। আমি প্রতিনিয়ত একটু বাইরের পরিবেশের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসি। গতকাল বিকেলে আমার ওয়াইফ কে সাথে নিয়ে হাঁটতে বের হলাম। আমাদের পাশের এলাকায় হচ্ছে গ্রামীণ পরিবেশ। গ্রামীণ পরিবেশে সময় কাটাতে একটু বেশি ভালো লাগে। যেহেতু আমি গ্রামের ছেলে বলে কথা। গ্রামের আঁকাবাঁকা পথে হাঁটতে বের হলে মন এমনিতেই ভালো হয়ে যায়।

IMG20230715175508-01.jpeg

IMG20230716174536-01.jpeg

হাঁটার সময় রাস্তার পাশে দেখতে পেলাম। অপরাজিতা ফুলের কলি যদিও এখনো ফুলটি ফুটেনি। তবে অপরাজিতা ফুল গুলো দেখতে অসাধারন লাগে। আমি অপরাজিতা ফুলের কলির ফটোগ্রাফি করলাম। আশাকরি ফুল গুলো ফুটলে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবো। এর পরে একটা খোলা জায়গায় আমরা গেলাম। সেখানে যাওয়ার পর চমৎকার বাতাস অনুভব করলাম। গতকালের আবহাওয়া ছিলো অনেক সুন্দর। এবারে আমি পাশে একটা কাটা যুক্ত বুনো গাছ দেখলাম। এই গাছের ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। পরে দেখতে পেলাম গাছটিতে অনেক সুন্দর সুন্দর লাল ফল ধরেছে। যদিও আমি জানিনা এই ফল গুলো দিয়ে কি হয়। তবে আপনাদের কে দেখানোর জন্য ফটোগ্রাফি করলাম।

IMG20230717180646-01.jpeg

IMG20230717180641-01.jpeg

IMG20230717174913-01.jpeg

তার পরে প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করলাম। এবার আমি এবং আমার ওয়াইফ মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম। অনেকেই জানেন আমার ওয়াইফ অসুস্থ। আমরা বাবু নিয়েছি এই তো দেখতে দেখতে সাত মাস হলো। যদিও আগে কখনো আমি পোস্ট এর মাধ্যমে খবরটি দেই নি তবে আজকে দিয়ে দিলাম। আপনারা সকলেই আমার ওয়াইফ এর জন্য দোয়া করবেন। আসলে এই সময়টা খুব কঠিন সময়। প্রতিনিয়ত হাঁটতে বের হই। বিকেল বেলায় সময়টা ভীষণ ভালো লাগে। দুজন মিলে মনের প্রশান্তির খোঁজে ঘুরোঘুরি করতে গিয়ে। প্রকৃতির সাথে কাটানো সুন্দর মহূর্ত গুলো ভাগাভাগি করে নিলাম। এভাবে প্রকৃতির সাথে সময় কাটালে শরীর এবং মন অটোমেটিক ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা বাসায় চলে আসি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু মুহূর্ত শেয়ার করলেন আপনি প্রকৃতির মাঝে কাটানোর অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামে বেড়ে উঠেছি এবং গ্রামের পরিবেশ সব সময় ভালো লাগে। যদিও জীবিকার তাগিদে কিংবা বেঁচে থাকার তাগিদে শহরে বসবাস করি কিন্তু মনটা গ্রামে পড়ে থাকি। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন আপনার ফটোগ্রাফি গুলো মন ছুঁয়ে গেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মনটা গ্রামেই পরে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

গ্রামীন পরিবেশের সময় কাটাতে আমারও একটু বেশি ভালো লাগে। প্রকৃতি যেন আমাদের সাথে কথা বলে। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আবহাওয়া খুবই সুন্দর। আপনাদের সুস্থ সন্তান হোক সে দোয়া করি আর ভাবির সুস্থতা কামনা করি। আজ জানতে পেরে খুব ভালো লাগলো। ‌

 3 years ago 

দোয়া করবেন আপু ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার তো সব সময় মনে চায় কোলাহলমুক্ত পরিবেশ ছেড়ে প্রকৃতির নির্জন ছায়া তলে হারিয়ে যাই।
আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করি। প্রাকৃতিক সৌন্দর্যের খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে সবুজে মোড়ানো দৃশ্য গুলো বরাবরই খুব ভালো লাগে আমার কাছে।

 3 years ago 

প্রকৃতির সৌন্দর্য এতটাই সৌন্দর্য যাকে বলে শেষ করা যাবে না। প্রকৃত মানুষকে বিমোহিত করে। প্রকৃতি মানুষকে সজীব করে তোলে। আপনি প্রকৃতির সাথে কাটানো সুন্দর একটা বিকেল আমাদের মাঝে তুলে ধরেছেন। বিকেলে বেড়ানোর সাথে সাথে কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে। আসলে বিকেল বেলায় বাইরে হেঁটে বেড়ালে বা ঘোরা ফেরা করলে মন এবং শরীর লোহায় ভালো থাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রকৃতির সান্নিধ্যে থাকলে সত্যি অনেক ভালো লাগে। এতে করে মন ফ্রেশ থাকে। গ্রামের দিকের সবুজ প্রকৃতি গুলো এমনই। ছবি গুলো সুন্দর তুলেছেন। লাল ফলটার নাম আমারো জানা নাই। তবে ছোট বেলায় এগুলো আমরা খেতাম। কত যে কাঁটা ফুটে যেতো। আপনি বাবা হয়েছেন জেনে ভালো লাগলো ভাই। অভিনন্দন আপনাকে।

 3 years ago 

বাবা এখনো হইনি ভাইয়া।এখন তিন মাস বাকি আছে দোয়া করবেন।

 3 years ago 

প্রকৃতির সাথে সময় কাটালে মন এবং শরীর দুটোই ভালো থাকে। ভালো করেছেন ভাইয়া ওয়াইফ কে নিয়ে বিকেলে হাঁটতে গিয়েছেন সুন্দর পরিবেশে। এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে আসলেই ভালো লাগে। তাছাড়া ঘুরতে বের হয়ে সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ভালো লাগলো আপনাদের ভালো লাগার মুহূর্তটি দেখে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

প্রথমেই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আপনার যেন সুস্থ সন্তান হয়। মা এবং বাচ্চা দুজনেই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। প্রকৃতির মাঝে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আর যদি হয় এরকম একটা পরিবেশ তাহলে তো কোন কথা নেই। আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাটতে বের হয়েছিলেন এটা জেনে ভালো লাগলো। আসলে এই সময়টাতে হাঁটা খুবই প্রয়োজন। বাচ্চা এবং মা দুজনের জন্যই দোয়া রইল।

 3 years ago 

জি আপু প্রতিদিন বিকেলে এবং সকালে হাঁটতে বের হই। দোয়া করবেন আপু আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59844.90
ETH 1591.75
USDT 1.00
SBD 0.41