আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230809071105-01.jpeg

হ্যালো বন্ধুরা ❣️

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-08-14-04-41-48-98_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ
টেংরা মাছ২৫০ গ্রাম।
আলুতিনটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদুই চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-14-04-42-41-87_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে আলু কেটে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে সামন্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-14-04-43-12-60_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মসলা গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি টেংরা মাছ দিয়ে দিলাম। মাছ গুলোকে ভালো করে কষিয়ে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-14-04-44-01-69_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আলু গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে দেখলাম আলু সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানেই রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230809071105-01.jpeg
IMG20230809071116-01.jpeg
  • আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর তরকারিতে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। আশাকরি আপনাদের সবার আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার মতামত আশা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আলু দিয়ে টেংরা মাছ ভুনা খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনি টেংরা মাছ এবং আলু দিয়ে মজাদার ঝাল ঝাল রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি টেংরা মাছ আমার অনেক প্রিয়। সকাল সকাল এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঝাল হলে একটু খেতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আলু দিয়ে টেংরা মাছের খুব সুন্দর একটি ঝাল ঝাল রেসিপি করেছেন আপনি। খুবই চমৎকার হয়েছে এবং সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জণ্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে ভাইয়া। টেংরা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। টেংরা মাছ রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

টেংরা মাছ আমিও খেতে ভীষণ পছন্দ করি। আপনিও পছন্দ করেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আলু দিয়ে টেংরা মাছের চমৎকার রেসিপি প্রস্তুত করেছো। বিশেষ করে তরকারির কালারটা দারুন এসেছে। আমার টেংরা মাছ ভীষণ পছন্দের তাই এটা আমার কাছে লোভনীয় রেসিপি।

 3 years ago 

আমার কাছেও খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

বেশ কিছুদিন আগে আমাদের পুকুরে পানি নিষ্কাশন করেছিলাম এবং সেখানে অনেক গুলো টেংরা মাছ পেয়েছিলাম। আর ওই টেংরা মাছ গুলো খেতে এতটা সুস্বাদু লাগছিল বলে বোঝাতে পারবো না। এমনিতে টেংরা মাছ আমার অনেক প্রিয়। আজকে আপনি আলু দিয়ে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রান্নার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু দিয়ে টেংরা মাছের ঝাল ঝাল রেসিপি। আসলে এই মাছ আমাদের পুকুরে চাষ করা হয় তাই প্রায় দিন বাড়িতে রান্না করে খাওয়া হয়। আসলে টেংরা মাছ যে কোন সবজি দিয়ে রান্না করে খেলে বেশ ভালো লাগে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62986.05
ETH 1786.57
USDT 1.00
SBD 0.38