যাও পাখি বলো তারে গানটি কভার।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু-আলাইকুম
যাও পাখি বলো তারে গানটি কভার।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Screenshot_2023-08-15-06-28-03-84_8103d34b31ccde8855577b732f573a6d.jpg
"ছবিটি কিং মাষ্টার দিয়ে তৈরি"

জুমা মোবারক 🕌

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছুটির দিন তাই আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য হাজির হলাম। আজকে আমি আমার পছন্দের একটি গান কভার করবো। যাও পাখি বলো তারে গানটি কভার। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

গানটির কিছু তথ্য:-
গানযাও পাখি বলো তারে।
চলচ্চিত্র:-মনপুরা (2009)
গায়ক:-চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম।
সঙ্গীত:-শায়ান চৌধুরী অর্ণব।
লেখক পরিচালক ও চিত্রনাট্য:-গিয়াসউদ্দিন।
ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

যাও পাখি বলো তারে লিরিক্স :

সোনার ও পালঙ্কের ঘরে,
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো,
মনে রেখো এ আমারে।

বুকের ভেতর নোনা ব্যাথা,
চোখে আমার ঝরে কথা,
এপার ওপার তোলপার একা (x2)
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো,
মনে রেখো এ আমারে।

মেঘের ওপর আকাশ ওড়ে,
নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আসা (x2)

যাও পাখি যারে উড়ে,
তারে কইও আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখবো তারে,
মন চলে যায় অদূর দূরে।
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো,
মনে রেখো এ আমারে।

সোনার ও পালঙ্কের ঘরে,
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো,
মনে রেখো এ আমারে।

"গানটির লিরিক্স"

আমার পছন্দের একটি গান। মনপুরা টেলিফিল্ম যেমন সুন্দর। আর তেমনি সুন্দর সব গান গুলো। ২০১০ সালে মুভিটি দেখেছিলাম। সব গান গুলো ছিলো অসাধারন। যখন গান গুলো শুনি ততই বেশি মুগ্ধ হয়ে যাই। এক সময় এই গুলো গান খুব বেশি শুনতাম। ১২ বছর পরে আজকে সকাল বেলায় গানটি শুনলাম। আর গানটি শুনার পরে ভীষণ ভালো লাগলো। মনে মনে ভাবলাম গানটি কভার করবো। আর যেই কথা সেই কাজ শুরু করলাম। অবশেষে গানটি কভার করে আপনাদের মাঝে উপহার দিলাম। আমি কোন শিল্পী নই তবে মাঝে মধ্যে বিনোদন এর জন্য গান গাই ভীষণ ভালো লাগে। নিজের সেরা টা দিয়ে চেষ্টা করেছি গানটি কভার করার জন্য। আশাকরি আপনাদের সবার গানটি শুনে ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট কাজ করার উৎসাহ জোগায়। আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগগান কভার।
ডিভাইজrealme 9
বিষয়যাও পাখি বলো তারে গানটি কভার।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আমার অনেক প্রিয় একটি গান ভাইয়া এই গানটি আপনি খুব সুন্দরভাবে কভার করলেন অনেক সুন্দর হয়েছে। গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভাল লাহলো। অনেক দিন শুনিনি দেরি হচ্ছে শুনেছিলাম। অনেক ধন্যবাদ প্রিয় গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া আপনার কণ্ঠে সকাল সকাল এমন গান শোনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ঠিক বলেছেন এই গান গুলো যতই শুনি ততই ভালো লাগে। তবে এখন আর আগের মতো সময় নিয়ে গান শোনা হয় না।কিন্তু আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে বেশ ভালোই গান শুনতে পারি।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

জাও পাখি বলো তারে মন পুরা সিনেমার এই গানটা এক সময় সবার মুখে মুখে ছিল।এতোটাই জনপ্রিয় এই গান আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই গানটা আমি এমনিতে বিভিন্ন জায়গায় অনেকবার শুনেছি। গানটি অনেক সুন্দর। আর আপনি আজকে আপনার খালি গলায় অনেক সুন্দর করে গানটির কভার করেছেন। খালি গলায় এই গানটা শুনে আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই গানটা অনেক পুরনো একটা গান। এবং কি অনেক বেশি জনপ্রিয় ছিল একসময়। যাইহোক আপনার কন্ঠ খুবই চমৎকার এটাই বলতে হচ্ছে। এরকম গানগুলো পরবর্তীতেও শোনার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

এই গানটি খুবই জনপ্রিয়তা ছিল। আপনার কন্ঠে অনেক গান শুনেছি। আজকের গানটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এই পরিবারের অনেকেই নিজেদের খালি গলায় অনেক সুন্দর গান করে যেগুলো শুনলে মনটা ভরে যায়। আপনার কন্ঠে আজকে অনেক সুন্দর একটা গান শুনতে পেলাম ভাই। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার তো ইচ্ছে করছে বারবার শুনতে। এই গানটা আমার অনেক পছন্দের একটা গান। এই গানটা আমি খুবই পছন্দ করি শুনতে। আর এই মুভিটা আমিও দেখেছিলাম ভাই। আরো অনেক বছর আগে। পরবর্তীতে আশা করছি আপনার কন্ঠে এরকম সুন্দর গান শুনতে পাবো।

 3 years ago 

এই গানটি আমার কাছে ও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি গান আপনার নিজের গলায় গিয়ে শেয়ার করেছেন। আসলে এই গানটি আমারও বেশ পছন্দের একটি গান। আপনি গানের প্রতিটি লাইন বেশ ভালো রিলিক্স গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38