লাইফ স্টাইল:)- বারো ভাঁজা খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago
লাইফ স্টাইল:)- বারো ভাঁজা খাওয়ার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20240107_185441_0000.png

"ছবিটি Canva এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। লাইফ স্টাইল:)- বারো ভাঁজা খাওয়ার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

বারো ভাঁজা খাওয়ার অনুভূতি।

IMG20240104170808-01.jpeg

IMG20240104170815-01.jpeg

কয়েকদিন থেকে আবহাওয়া একটু বেশি খারাপ। গত বছরের চেয়ে এ বছরে মোটামুটি ভালোই শীত পড়েছে। গতকাল ছিলো ভোটের দিন যদিও সকাল থেকে বাসায় থেকে বের হইনি। তবে @asadu-islam এবং আমি বিকেল বেলায় একটু বের হলাম হাঁটতে। এর পরে বাজারে আসার পর আমাদের এক পরিচিত চাচার সাথে দেখা হয়ে গেলো। তিনি রশিক এবং সৈখিন একজন মানুষ। তিনজন মিলে গল্প করতে থাকলাম। হঠাৎ করে পাশে একটি দোকানের দিকে চোখ পরলো। এরপর আমি একটু দোকানটির কাছে গেলাম।

IMG20240104170942-01.jpeg

IMG20240105174358-01.jpeg

যদিও আমি এই দোকানটি এখানে আগে কখনো দেখিনি। তবে লোকটিকে জিজ্ঞেস করলাম তার পরে বললো নতুন দোকান দিয়েছে। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। অনেক দিন থেকে বারো ভাঁজা খাওয়া হয়নি। এর পরে আমরা গল্প করতে করতে এদিকে বারো ভাঁজা অডার করলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের কে বারো ভাঁজা দিয়ে দিলো। শীত কালে গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আমরা তো জমিয়ে বারো ভাঁজা খেলাম।

IMG20240105174435-01.jpeg

IMG_20240107_181218-01.jpeg

সত্যি বলতে বারো ভাঁজা খাওয়ার পর ভীষণ মজা লেগেছে। এধরনের খাবার গুলো আমার তো ভীষণ পছন্দের। এর পরে আমরা নিমকি এবং ছোট পেয়াজু খেলাম। পেয়াজু গুলো ছোট ছোট এজন্য অনেক সুন্দর ভাঁজা হয়েছে। আর তেলে ভাঁজা জিনিস গুলো একটু বেশি ভাঁজা হলে খেতে ভীষণ মজাদার লাগে। তিন জন মিলে বেশ জমিয়ে খেলাম। যেহেতু নতুন দোকান হয়েছে। আশাকরি এখন থেকে মাঝে মধ্যে খাওয়া হবে। এর পরে আমি বাসায় জন্য কিছু নিমকি নিয়ে নিলাম।

IMG20240105174207-01.jpeg

বারো ভাঁজা খাওয়া শেষে এবার আমরা তিনজন মিলে সেলফি নিলাম। তার পরে দোকানদার কে টাকা দিয়ে আমরা সেখানে থেকে চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। বারো ভাঁজা খাওয়ার অনুভূতি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ ❣️

ছবির বিবরণ
বিভাগলাইফ স্টাইল।
ডিভাইজrealme 9
বিষয়বারো ভাঁজা খাওয়ার অনুভূতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 years ago 

খাবারের নামটি শুনে বেশ ভালো লাগলো ভাইয়া। বারো ভাঁজা নাম এই প্রথম শুনেছি আমি। খাবারের কালারটি দেখে বেশ ভালো লাগলো। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হবে। যেহেতু সময় কাটাতে গেলেন বাজারের দিকে। এমন মুহূর্তে এমন একটি খাবার খেতে পারলেন। খাবার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। অনেক ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সকাল সকাল এমন ভাজা সামনে পড়লে লোভ কিভাবে সামলাই বলুন? সত্যি এই তেলে ভাজা জিনিস গুলো খেতে অনেক মজা। আর যদি বিকেলবেলা এমন কয়েকজন মিলে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। আর বাসার পাশে থাকলে মাঝে মাঝেই খাওয়া যাবে। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

এই ধরনের বারো ভাজা গুলো খেতে যে আমার কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। একটু যদি ধনিয়া পাতা ব্যবহার করা যায় আর বেশি করে মরিচ দেওয়া যায় তাহলে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গতকাল ভোটের দিন হওয়ার কারণে সবাই খুব রিলাক্সে বাসায় সময় পার করেছে। বিকেলবেলায় বের হয়ে বেশ মজাদার বারো ভাজা খেয়েছেন। কিন্তু বারো ভাজা জিনিসটা কি বুঝতে পারলাম না। ছবি দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছি। তাছাড়া ঠিকই বলেছেন ভাইয়া তেলেভাজা জিনিস গুলো একটু বেশি ভাজা হলে খেতে খুব ভালো লাগে। যাইহোক আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

আপু সব মিলিয়ে বারো রকমের আইটেম থাকে এজন্য এর নাম বারো ভাঁজা। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও বারোভাজা খেয়েছিলাম বেশ কিছুদিন আগে। বিকেল বেলা বারোভাজা খেতে বেশ ভালোই লাগে। গরম গরম ছোট পেঁয়াজু খেতেও দারুণ লাগে। আসলে বিকেলে এভাবে কয়েকজন মিলে আড্ডা দিতে দিতে ভাজাপোড়া খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে শীতকালে ভাজাপোড়া খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা তিনজন হাঁটাহাঁটি করে এবং খাওয়া দাওয়া করে চমৎকার সময় কাটিয়েছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার তেলের ভাঁজা খাবার অনেক ভাল মজা লাগে।
আর সেটা যদি হয় বরো ভাঁজা তা হলে তো কোনো কথায় নাই। আপনার বরো ভাঁজা খাওয়ার অনুভূতি দেখে আমারও খাওয়ার ইচ্ছে জেগেছে।

 3 years ago 

বারো ভাঁজা নামটি আমার কাছে নতুন লাগলো।আপনি চমৎকার সুন্দর ভাবে এই মূহুর্তটি কাটিয়েছেন। তিনজন মিলে বাজারে গিয়ে মুখরোচক খাবার গুলো খেয়ে সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন। এ ধরনের খাবার গুলো দারুন মজার হয়।আর শীতের সময়ে এ রকমের ভাজা খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38