আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago
আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20221218_053728-01.jpeg

রান্না একটি আর্ট

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। শুভ সকাল 🌅 কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে। আশাকরি আপনাদের রেসিপি দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Polish_20221223_051159175.jpg
উপাদানপরিমাণ
তেলাপিয়া মাছপাঁচ পিস।
আলুচারটি।
বেগুনদুইটি।
আধা বাটাআধা চা-চামচ।
রসুন বাটাআধা চা-চামচ।
পেঁয়াজ কুচিআধা কাপ
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
ধনিয়া পাতাকুচি সামান্য।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন শিল্প চলছে"
Polish_20221223_051306681.jpg
  • আলু বেগুন গুলোকে ছুরি দিয়ে কেটে নিলাম। তার পরে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি তেলাপিয়া মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
"রন্ধন শিল্প চলছে"
Polish_20221223_051354843.jpg
  • এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে ভালো করে মাছ গুলো কে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম।
"রন্ধন শিল্প চলছে"
Polish_20221223_052539239.jpg
  • এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তার পরে আমি সমস্ত গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে কষিয়ে নিলাম।
"রন্ধন শিল্প চলছে"
Polish_20221223_051525128.jpg
  • এবার আমি পরিষ্কার করে রাখা বেগুন গুলো দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি বেগুন গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
"রন্ধন শিল্প চলছে"
Polish_20221223_051604349.jpg
  • এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ গুলো কে দিয়ে দিলাম। তার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রান্না এখানেই শেষ করলাম।
"পরিবেশন"
IMG_20221218_053737-01.jpeg
IMG_20221218_053728-01.jpeg
  • আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণে আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি
ডিভাইজVivo Y12A
বিষয়আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি।
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1654188256412.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

আলু আর বেগুন দিয়ে মজাদার তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করেছেন। তেলাপিয়া মাছের সাইজগুলো দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক মজার হয়েছে। আসলে যেগুলো অনেক মজাদার হয় সেগুলো দূর থেকে দেখলেই বোঝা যায় যেমন আপনার রেসিপিটা দেখে আমার জিহ্বায় জল চলে আসছে।

 4 years ago 

ভাই আপনি তো ভালোই রেসেপি করেন ৷ আমি প্রায় দেখি আপনার করা রেসিপি গুলো ৷ যা হোক তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন একসাথে মিশিয়ে অনেক সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করেছেন ৷
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য ৷

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আলু বেগুন 🍆 দিয়ে ঝোল করে যে কোন ধরনের মাছ রান্না করলে অনেক সুস্বাদু লাগে।আর তেলাপিয়া মাছ একটু ভেজে রান্না করলে মজাটা একটু বেশি ভালো লাগে। আপনার তরকারি টা মনে হচ্ছে ঝোল পরিমাণ কম হয়ে গেছে। মনে হচ্ছে জালটা বেশি পড়ে গেছে। কালার টা সুন্দর এসেছে। রান্নার প্রসেস সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

তেলাপিয়া মাছ পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে ব্যক্তিগতভাবে তেলাপিয়া মাছ আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। আরে তেলাপিয়া মাছ যদি আলু এবং বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনি বরাবরই আমাদের মাঝে মজাদার মজাদার রেসিপি শেয়ার করে থাকেন, মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মাছের মধ্যে তেলাপিয়া মাছটা আমার পছন্দ। বিশেষ করে ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। এভাবে সবজি দিয়ে রান্না করলেও খুব সুস্বাদু হয়। তবে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

অবশ্যই বাসায় তৈরী করে খাবেন। খেতে ভীষণ সুস্বাদু। ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

তেলাপিয়া মাছ খুব মজার একটি মাছ। এই মাছ ভুনা খুব বেশি ভাল লাগে। আপনি বেগুন আর আলু দিয়ে রান্না করেছেন। বেগুন দিয়েও খুব মজার হয় রান্না করলে।রান্নার কালার খুব লোভনীয় হয়েছে। খেতে খুব মজার হয়েছে বোঝা যায়।আমিও মাঝে মাঝে এমন সবজি দিয়ে মাছ রান্না করি। আপনি ধাপে ধাপে রান্নাটি তুলে ধরেছেন, এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন আপনাকে।

 4 years ago 

আপনার রান্নার পোস্টগুলো আমি দেখি। খুব সুন্দরভাবে রান্না করে উপস্থাপন করেন। আজও আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে আমাদের সাথে রেসিপি শেয়ার করেছেন। তেলাপিয়া মাছ আমি একটু কম খাই। আপনার রান্নার ধাপগুলো সহজভাবে বুঝেছি। রান্নার প্রণালী দেখে মনে হচ্ছে মজা হয়েছে । রান্নার পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37