গান কভার:)- বেপরোয়া মন।

in আমার বাংলা ব্লগ2 years ago
গান কভার:)- বেপরোয়া মন।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000061368.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- বেপরোয়া মন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

  • গান:- বেপরোয়া মন।
  • শিল্পী:- হাবিব ওয়াহিদ।
  • কভার:- @limon88

প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। আপনাদের কে গান গেয়ে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। যদিও আমি তেমন ভালো গান গাইতে পারি না। তবে নিজের সাধ্যমত গান কভার করে আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। যদিও আমি কোন শিল্পী নই চেষ্টা করি মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে গান গাইতে। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। গান হচ্ছে মনের খোরাক। আজকে আমি আপনাদের মাঝে আমার পছন্দের একটি গান কভার করলাম গান কভার:)- বেপরোয়া মন। যদিও গানটি অনেক পুরানো তবে আমার কাছে গানটি ভীষণ ভালো লাগে। গানের ভিডিও লিংক আমি নিচে শেয়ার করলাম অবশ্যই গানটি শুনবেন। এবং আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

ওরে মন
বেপরোয়া কেন আজ?
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ

জ্বলে গেল আজ মনেরই তাঁরারা
সুখে মাতে হৃদয় কিনারা
ছুঁয়ে যাব তোকে আজ
তুই দিলে ইশারা

ওরে মন
বেপরোয়া কেন আজ?
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ

ঘুমের দেশে চলনা ছুটে যাই
মেঘের শেষে তোকে যে খুঁজে পাই
আদর করে কাছে টেনে নিস এই আমায়
ও-হো তোকে বিনা ভাল লাগে না আর
প্রেমের সীমা করেছি আমি পার
আদর করে কাছে টেনে নিস এই আমায়

জ্বলে গেল আজ মনেরই তাঁরারা
সুখে মাতে হৃদয় কিনারা
ছুঁয়ে যাব তোকে আজ
তুই দিলে ইশারা

ওরে মন
বেপরোয়া কেন আজ?
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ

ওরে মন
বেপরোয়া কেন আজ?
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান।
ডিভাইসrealme 9
বিষয়বেপরোয়া মন।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000060940.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

বেশি দারুন একটি গান কভার করেছেন। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে সুন্দর একটি গান শুনতে পেলে। আসলে মাঝে মাঝে গান কভার করলে বেশ ভালো লাগে। এতে যেমন নিজের মধ্যে গানের অন্যরকম অনুভূতি জাগ্রত হয় ঠিক অন্যান্য ইউজারদের গান গাওয়ার উৎসাহ প্রদান করা হয়। খুবই ভালো লাগলো ভাই চমৎকার গেয়েছেন।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগে।‌আজকে আপনি হাবিব ওয়াহিদ এর খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান বেশ কয়েকবার শুনেছি। খুব সুন্দর একটি গান। আপনি সম্পূর্ণ গান খুব সুন্দর ভাবে কভার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বেপরোয়া মন জনপ্রিয় একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো । অনেক সুন্দর ভাবে গেয়েছেন সুরেলা কন্ঠে। ধন্যবাদ ভাই দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার গান শুনে খুবই ভালো লাগলো। আপনার গানের পরিবেশন অসাধারণ হয়েছে। চমৎকারভাবে গান পরিবেশন করেছেন আপনি। বেপরোয়া মন গানটি চমৎকারভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বেপরোয়া মন দারুন গান গেয়েছেন ভাইয়া। গানটা আমি কয়েকদিন আগেই শুনলাম। আপনার কন্ঠে তো ভীষণ ভালো লাগছে। আশা করছি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গান শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। গানটা হয়তো আমার সোনা হয়নি তবে আপনার কন্ঠ শুনতে বেশ ভালই লাগলো। আমি এর আগেও আপনার কন্ঠে অনেক গান শুনেছি। আশা করব এভাবেই সুন্দর সুন্দর গান নিয়ে উপস্থিত থাকবেন সব সময়।

 2 years ago 

শিল্পী হাবিব ওয়াহিদ এর গান আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে শুনতে চেষ্টা করি। তবে আজকে আপনি চমৎকার গান উপহার দিলেন। বেপরোয়া মন গানটি আপনার খালি কন্ঠে শুনে মনটা ভরে গেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

আজ থেকে দুই তিন বছর আগে হাবিব ওয়াহিদ এর গানের খুব বড় ভক্ত ছিলাম আমি। বিশেষ করে তার গাওয়া পুরনো দিনের গানগুলো এখনও আমার ভালো লাগে। তবে নতুন গান গুলো খুব বেশি একটা শোনা হয় না। আপনার গাওয়া এই গানটা আমি বোধহয় শুনিনি আগে, তবে আপনার গলায় শুনতে অনেক ভালো লাগছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42