খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20230708050204-01.jpeg

শুভ সকাল!
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"

Screenshot_2023-07-16-07-25-13-04_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg

উপাদানপরিমাণ
খাসির মাংসএক কেজি।
পেঁয়াজ কুচিএক কাপ।
আদা বাটাএক চা-চামচ।
রসুন বাটাএক চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদুই চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
তেজপাতাসামান্য।
এলাচতিনটি।
দারুচিনিসামান্য।
আলুদুইটি।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-07-25-58-68_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি খাসির মাংস গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেরিনেট করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ৩০ মিনিট।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-07-26-39-78_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে ভেজে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি এবং আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার পরে একটু পানি দিয়ে দিলাম। তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-07-27-24-47_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। এবার আমি খাসির মাংস গুলোকে দিয়ে দিলাম। তার পরে এবার আমি সব গুলোকে আবারো ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-07-29-11-38_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তার পরে দেখলাম মাংস সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানেই রান্না শেষ করলাম।
"পরিবেশন"

IMG20230708050230-01.jpeg

IMG20230708050204-01.jpeg

  • খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। খাসির মাংস আমার ভীষণ প্রিয়। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। খাসির মাংসের তেল ঝাল রেসিপি যদি এভাবে তৈরি করা হয় তাহলে সবাই মিলে খুব মজা করে খাওয়া যায়। উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রেসিপিটি কালারটা দেখে বুঝা যাচ্ছে এটি কতটা সুস্বাদু হয়েছিল। রেসিপিটি খুব সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে আমার সাথে ভাগ করে নিয়েছেন। আপনার মত আমারও খাসির মাংস খাবার।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খাসির মাংস ভুনার অনেক লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন। দেখে খুবই লোভ হচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

খাসির মাংসের মজাটা রেসিপি তৈরি করেছেন।খাসির মাংস দেখলেই যেন খেতে ইচ্ছা করে। এর রেসিপি আমার অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই। আমারও খাসির মাংস দেখলে অনেক লোভ জাগে। তাছাড়াও লিমন ভাই কিন্তু রেসিপি উপকরণ এবং খাসির মাংসগুলোর চমৎকার করে ফটোগ্রাফি করেছে।

 3 years ago 

মসলাগুলো যখন তেলের উপরে ভাজা হয় তখন চমৎকার একটি ঘ্রাণ বের হয়। তবে আপনার মাংসের রেসিপিটা সত্যিই অনেক চমৎকার করে উপকরণ গুলো সাজিয়েছেন এবং সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।

এ টেস্ট অবশ্যই অনেক সুস্বাদু এবং অসাধারণ। আপনার বাসায় আমার ইনভাইট রইল ভাই।

ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের মাঝে নিয়ে আসার

 3 years ago 

আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার মজাদার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

খাসির মাংসের তুলনা হয় না। তবে খাসির মাংস তেল ছাড়া তেমন দেখা যায় না। আপনার রেসিপি কালারটা দারুণ এসেছে। সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাইয়া আপনি খাসির মাংসের তেল ঝাল ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। রেসিপিটি রান্নার কালার টি হেব্বি লাগছে। দেখেই তো ভাইয়া খিদে বেড়ে গেল সামনে পেলে হয়তোবা সবই খেয়ে ফেলতাম। দারুন লাগছে দেখতে রান্নাটি। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38