গান কভার:)- তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়?

in আমার বাংলা ব্লগ2 years ago
গান কভার:)- তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়?
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
Purple Minimalist Modern Music Instagram Post_20240418_233727_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:)- তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়? আমি মাঝে মধ্যে গান কভার করার চেষ্টা করি। রমজান মাসে গান গাওয়া হয়নি। তবে প্রতি সপ্তাহে চেষ্টা করেছি একটি করে ইসলামিক সংগীত কভার করার জন্য।

অনেক দিন পরে আজকে গান কভার নিয়ে হাজির হলাম। বাস্তবমুখী একটি গান। গানটি আমার ভীষণ পছন্দের গান। কালজয়ী গান গুলো ভীষণ ভালো লাগে। যদিও গানটি প্রায় ৫৬ বছর আগের গান। তবে গানটির কথা গুলো এখন বাস্তবতার সাথে পুরোপুরি মিলে যায়। আগেও মিল ছিলো এখনও মিল রয়েছে এবং সারাজীবন থাকবে। পুরোনো দিনের গান গুলো শুনলে মুগ্ধ হয়ে যাই। অনেক দিন পরে গানটি শুনেছিলাম। তাই ভাবলাম আমার মতো করে গানটি কভার করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি।

নিচে গানটির ভিডিও লিংক শেয়ার করলাম। আশাকরি আপনারা সকলেই শুনবেন এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। তাহলে আর দেরি না করে গানটি চলুন শুনে নেওয়া যাক।

গানটির কিছু তথ্য:-
  • গান: তুমি কি দেখেছ কভু
  • শিল্পী: আব্দুল জব্বার
  • সুরকার: সত্য সাহা
  • ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)
  • কালজয়ী গান
ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।

কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।

দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান।
ডিভাইজrealme 9
বিষয়তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়?
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
গান কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার গান ভাই। এককথায় দারুণ। গানটা অনেক জনপ্রিয় একটা গান। পুরাতন গান হলেও এখনও অনেক জনপ্রিয়। গানটা দারুণ কভার করেছেন ভাই। বেশ ভালো লাগল গানটা শুনে। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

চমৎকার একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে এই গান শুনে আমি মুগ্ধ হলাম ভাই।
তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়? এই গান আমার পছন্দের একটি গান। বিশেষ করে আব্দুল জব্বার এর গান গুলো খুবই ভালো লাগে আমার কাছে। আমাদের সাথে এই গান কভার ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আব্দুল জব্বারের জনপ্রিয় একটি গান আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এই গানটি আমার অনেক পছন্দের একটি গান। আসলে আগের দিনের গানগুলো ভোলার মত নয় জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
বেশ দারুন গান গেয়েছেন ভাই। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময়ই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকে দারুন একটি গান কভার করেছেন। যেটা আমার খুবই প্রিয় । এই গানটি অনেক জনপ্রিয় আপনার কন্ঠে গানটা শুনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরলেন। আরো সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে শুনতে চাই।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। পাশে থাকার জন্য।

 2 years ago (edited)

খুব সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয় গানটি খুবই সুন্দর। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার গানের গলা খুবই সুন্দর। সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক সুন্দর ও জনপ্রিয় আব্দুল জব্বারের একটি গান কভার করেছেন আপনি। এই গানটি আমার অনেক পছন্দের। এই গানটি অনেকবার শুনেছি জনপ্রিয় শিল্পী আব্দুল জব্বারের কন্ঠে। আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর জনপ্রিয়একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তুমি আজকে আমার প্রিয় একটা গান কভার করেছো। এটা বহুবার শুনেছি, তবে এটা অক্ষয় একটা গান। যতবার শুনি ততবার নতুন মনে হয় আর এখানে জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া হয়েছে। ধন্যবাদ লিমন অসাধারণ গানটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপনার প্রিয় গান জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করে থাকেন। আপনার কন্ঠে এর আগেও অনেক সুন্দর গান শুনেছি নতুন আরেকটা গান শুনে খুবই ভালো লাগলো। এই গানটা ছোটবেলায় অনেকের মুখেই শুনতাম বেশ অনেকদিন হলো এই গানটা খুব একটা শোনা হয়নি, অনেকদিন পরে আপনার কন্ঠ শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ জনপ্রিয় একটা গান কভার করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42