আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"ভালোবাসি ফটোগ্রাফি করতে"
Brown and White Happy Wedding Instagram Design_20240523_115311_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

জুমা মোবারক 🕌

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG20240515180321-01.jpeg

IMG20240515180203-01.jpeg

IMG20240515180211-01.jpeg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।

কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে কোথায় যাওয়া হয়নি। তবে গতকাল অফিস থেকে আসার পর ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি। এর পরে আমি লিয়া মনি এবং আমার ওয়াইফ কে সাথে নিয়ে হাঁটতে বের হলাম। কোথাও গেলে আমি সব সময়ই ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করি। এর পরে আমি ফটোগ্রাফি করার জন্য বেশি কিছু জিনিস খোঁজার চেষ্টা করেছিলাম। আমার ওয়াইফ আমার মেয়ে কে নিয়ে চারপাশে হাঁটাহাঁটি করতেছে। আর আমি ফটোগ্রাফি করার জন্য বসে পরলাম। হঠাৎ করে চমৎকার একটি দৃশ্য চোখে পড়লো। একটি মাকড়সা পরে আছে মনে হলো মাকড়সাটি মৃত। মাকড়সাটি বেশ বড়। এর পরে আমি মাকড়সা টিকে সুন্দর করে রেখে দিলাম। এর পরে বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। ফটোগ্রাফি গুলো করার পর দেখতে অনেক সুন্দর লাগতেছিলো।

IMG20240515175654-01.jpeg

IMG20240515175657-01.jpeg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।

এর পরে ঠিক পাশে ঘাসের মধ্যে দেখতে পেলাম সাদা রঙের ঘাস ফুল। ফুলটিকে যদিও আগে দেখেছি তবে সঠিক বলতে পারছিনা। ছোট ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। পাতা গুলো সবুজ এবং ছোট পাপড়ি গুলো সাদা আর মাঝখানের অংশ সব মিলিয়ে অসাধারন। এধরনের ভিন্ন রকম ফুল গুলো দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। আমি আমার মতো করে ঘাস ফুলের ফটোগ্রাফি করে নিলাম। এবং আপনাদের মাঝে উপহার দিলাম। আশাকরি ঘাস ফুল দেখে আপনাদের সবার ভালো লাগবে।

IMG20240515180141-01.jpeg

IMG20240515180107-01.jpeg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।

ফড়িং এবং প্রজাপতি আমার পছন্দের প্রাণী। রঙিন ফড়িং গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আমি যেখানে ফটোগ্রাফি করছিলাম ঠিক পাশেই এই ছোট্ট ফড়িংটি উরতে ছিলো। এদের ফটোগ্রাফি করা খুব কঠিন কাজ। অনেক ধৈর্য্য সহকারে ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। যদিও ছোট ফড়িং এজন্য ক্যামেরার ফোকাস বার বার চলে যাচ্ছিলো। অবশেষে আমি ফড়িং এর ফটোগ্রাফি করতে সফল হোই। আশাকরি ফড়িং এর ফটোগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20240515175617-01.jpeg

IMG20240515175724-01.jpeg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান ঢাকা বাংলাদেশ।

এর পরে আমি আবারও একটি ঘাস ফুল দেখতে পেলাম। সবুজ এর মাঝে সাদা দেখতে যেনো অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ফটোগ্রাফি শেষ করে এর পরে আমরা আরো বেশ কিছু সময় সেখানে হাঁটাহাঁটি করলাম। এর পরে দেখতে লাগলাম কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আমি একটা সূর্য অস্তের দৃশ্যের ফটোগ্রাফি করে নিলাম। সূর্য অস্তের দৃশ্য গুলো আমার কাছে সব সময়ই ভীষণ ভালো লাগে। আমরা সেখানে সুন্দর সময় উপভোগ করেছি। পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। ফটোগ্রাফি গুলো দেখার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া, আপনি তো দেখছি ফটোগ্রাফি করার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন। আসলে বিকালে একটু হাঁটতে বের হলে বেশ ভালোই লাগে। মাকড়সার ফটোগ্রাফি টা আমার কাছে দারুন লেগেছে। তার সাথে সূর্যাস্তের দৃশ্যটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সূর্যাস্তের দৃশ্য ও ফটোগ্রাফি করতে এমন কি আঁকতে দুটোই আমার পছন্দ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক দারুন লেগেছে।

 2 years ago 

যে গরম আপু সারাদিন ঘরের ভিতরে থেকে মেয়ের অবস্থা খারাপ।তাই মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে হাঁটাহাঁটি করি। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার তোলা সুন্দর এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক অনেক ভালো লাগলো আমার। একটি পোষ্টের মাঝে যেন বিভিন্ন পর্যায়ে ছবি দেখার সুযোগ মেলে। আবার এমন কিছু ফটো রয়েছে যার বর্ণনা পড়ে অজানা কিছু জানা সম্ভব হয়। ঠিক তেমনি ভালো লাগলো আপনার এই চমৎকার ফটোগুলো দেখাও বর্ণনা পড়ার মধ্য দিয়ে।

 2 years ago 

অনেক সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফড়িং ও সাদা রঙের ঘাসফুল অসাধারণ ছিল।ধন্যবাদ ভাই রেনডম কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফড়িং ও ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ আর আপনাকে জুম্মা মোবারক।

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। বিশেষ করে ঘাস ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। তাছাড়া ফড়িং আমিও অনেক পছন্দ করি৷ ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়া জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফড়িংকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালোভাবে ক্যাপচার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

বর্তমান সময়ে যে পরিমাণ গরম পরেছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। যাক অসুস্থতার শেষে ঘুরতে গিয়ে ভালো করেছেন। এতে মন ভালো থাকে। আর ঘুরতে গিয়ে কিছু চমৎকার ফটোগ্রাফিও করেছেন। আসলে ভিন্ন কিছুর ফটোগ্রাফি দেখতেও ভালো লাগে। আপনার আজকের সাদা ফুলটি খুব সুন্দর লাগছে। আগে কখনো দেখিনি। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সব গুলো ফটোগ্রাফি যে আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি খুশি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া আমার না আপনার ফটোগ্রাফি দেখে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কথা মনে পড়ে গেল। সেখানে গেলে বেশ অজানা সব পোকা মাকোড় দেখতে পাওয়া যায়। আপনিও কিন্তু সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করে আমাদের কে মুগ্ধ করলেন। ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টের জন্য।

 2 years ago 

পোকামাকড় এর ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39