আমার ভিডিওগ্রাফ:- ফুল এবং প্রজাপতি 🦋

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার ভিডিওগ্রাফ:- ফুল এবং প্রজাপতি 🦋
"সবাইকে আমার ব্লগে স্বাগতম"
1000069772.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওগ্রাফি:- ফুল এবং প্রজাপতি 🦋 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20241229135739.jpg

IMG20241229135819_01.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত সময় পার করতেছি। প্রায় এক মাস পর আজকে বিকেল পাঁচটায় ছুটি পেলাম। ছুটি পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক দিন হলো তেমন একটা প্রান ভরে নিঃশ্বাস ও নিতে পারছি না কাজের এমন চাপ। দিন শেষে মনের প্রশান্তি দরকার। আজকে যেহেতু একটু সময় পেলাম তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। অফিস থেকে বের হয়ে কিছু নাস্তা করলাম। অফিস থেকে কিছুটা দূরে একটা নার্সারি রয়েছে। সেখানে আমি মাঝে মধ্যে যাই। সবুজ গাছপালা এবং বিভিন্ন ধরণের ফুল গাছ দেখলে ভীষণ ভালো লাগে। আজকে যখন গেলাম তখন নার্সারিতে নতুন কিছু ফুলের গাছ দেখতে পেলাম। শীতকালে বিভিন্ন ধরণের ফুল গাছ দেখা যায়।

IMG20241229135849 (1).jpg

IMG20241229135849.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

সাদা রঙের ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল গুলো দেখতে কসমস ফুলের মতো লাগতেছে। তবে নাম সঠিক বলতে পারছিনা। আমি ঘুরে ঘুরে ফুল গুলো দেখছিলাম। হঠাৎ করে দেখলাম ফুলের মধ্যে একটি প্রজাপতি উড়ে এসে বসলো। প্রজাপতি আমার পছন্দের একটি প্রাণী। এর পরে আমি আমার মতো করে ছোট একটি ভিডিও ধারণ করলাম। বেশ কিছু সময় সেখানে ছিলাম। এর পরে বাসায় চলে এলাম সন্ধ্যার আগে। নিচে ফুল এবং প্রজাপতির ভিডিওগ্রাফি লিংক শেয়ার করলাম। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবার সুন্দর মতামতের জন্য অপেক্ষায় রইলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ:-
বিভাগভিডিওগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়ফুল এবং প্রজাপতি 🦋
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ভিডিওগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20241228_222632.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 
1000069804.jpg1000069818.jpg1000069817.jpg1000069823.jpg
 2 years ago 

তোমার ভিডিওগ্রাফি সবসময়ই চোখ ধাঁধানো সুন্দর হয়। আজকের ভিডিওটি বেশ ভালো লাগলো, কারন আমি ফুল এবং প্রজাপতি ভীষণ পছন্দ করি। আর ফুলটা থেকে নজর তো সরছেই না। যাইহোক চমৎকার একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

সব সময়ই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল এবং প্রজাপতির ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো। আসলে যখন কোন প্রজাতি যে কোন ফুলের গাছের মধ্যে বসে পড়েন, তখন ফুল গাছের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।

 2 years ago 

চমৎকার বলেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

একেবারে মনোমুগ্ধকর একটি ভিডিওগ্রাফি দেখলাম। সুন্দর একটি সাদা ফুলের উপর প্রজাপতি বিচরণ যেন নজর কেড়ে নিচ্ছে। সাথে ব্যাক সাইডের রিংটোন একেবারে অসাধারণ। ভিডিওটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল ও প্রজাপতির অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রজাপতি সবসময়ই এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যায় তাই প্রজাপতির ভিডিওগ্রাফি ধারণ করা অনেক কঠিন ব্যাপার।

 2 years ago 

প্রজাপতি এবং ফুলের দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। তার সাথে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি। বেশ ভালো লাগলো আপনার এই পোস্টটি দেখে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও ধারণ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাজের চাপের ভেতর থাকার পর একটু বাইরে বের হলে মনে হয় বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়।ফুল ও প্রজাপতির ভিডিওটি সত্যিই মন মুগ্ধকর ছিল।ফুলের ফটোগ্রাফিটি বেশ দারুন ছিল। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল এবং প্রজাপ্রতি পৃথিবীর সবচাইতে সুন্দরতম জিনিস গুলোর মধ্যে একটা। ফুল এবং প্রজাপ্রতির ভিডিওগ্রাফি টা দারুণ করেছেন ভাই। বেশ দারুণ লাগছে ভিডিওগ্রাফি টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60387.19
ETH 1621.11
USDT 1.00
SBD 0.38