"দশ স্টীম পাওয়ার আপ" এবং ডলফিন ক্যাটাগরী অর্জন।

in আমার বাংলা ব্লগ3 years ago
"দশ স্টীম পাওয়ার আপ"
"ডলফিন ক্যাটাগরী অর্জন"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20231029_081626686.jpg

"ছবিটি পিক্সাবে থেকে নিয়ে পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার খুশির একটি দিন। আশাকরি হয়তো আপনারা টাইটেল পরেই বুঝতে পারছেন। "দশ স্টীম পাওয়ার আপ" এবং ডলফিন ক্যাটাগরী অর্জন। চলুন শুরু করা যাক।

স্টিমিটে আমার যাত্রা শুরু হয় দুই বছর আগে থেকে। আমি স্টিমিট এ কাজ শুরু করি @emranhasan ভাইয়ের মাধ্যমে। আমার প্রিয় একজন মানুষ আমার কোনো ভাই নেই আমি একা। আর আমি ওনাকে আমার বড় ভাইয়ের আসনে বসিয়েছি। ওনি ও আমাকে অনেক ভালোবাসেন এবং স্নেহ করেন। আমি যখন খুব খারাপ একটা সময় পার করছিলাম তখন ওনি আমাকে এই সুন্দর প্লাটফর্মে নিয়ে আসেন। এবং আমাকে শুরু থেকে খুব সুন্দর করে সব কিছু শিখিয়েছেন। আমি ইমরান হাসান ভাইয়ের কাছে আমি চিরো কৃতজ্ঞ থাকবো।

"দশ স্টীম পাওয়ার আপ"

Screenshot_2023-10-29-07-21-32-09_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2023-10-29-08-24-01-59_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আমি যখন কাজ শুরু করি তার কিছুদিন পরে পাওয়ার আপ করা শুরু করি। ইমরান হাসান ভাইয়া আমাকে পাওয়ার আপ সম্পর্কে বার বার বলতো। আর পরে তো @rex-sumon ভাইয়ের মাধ্যমে জানতে পারি পাওয়ার আপের সুবিধা গুলো। এর পরে থেকে আমি নিয়মিত পাওয়ার আপ করতাম। তখন স্টিম এর দাম অনেক বেশি ছিলো। প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতাম। তবে যদিও এখন দাম কম এবং এসবিডি নেই। এজন্য পাওয়ার আপ খুব কম করা হয়েছে। আবার সব কিছু ঠিক হলে আবারও আগের মতো পাওয়ার আপ করবো ইনশাআল্লাহ। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করলাম। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। আমার এখন মোট পাওয়ার হলো ৫,০৩১।

"ডলফিন ক্যাটাগরী অর্জন।"

স্টিমিটে যারা কাজ করেন। তাদের প্রত্যকের ভিতরে ডলফিন হওয়ার স্বপ্ন রয়েছে। আমার ও খুব স্বপ্ন ছিলো #dolphin হওয়ার। সেই স্বপ্নটা পুরোন হলো সত্যি বলতে আমার ভিতরের আনন্দটা আপনাকে বলে বোঝাতে পারছি না। অনেক ধৈর্য্য সহকারে কাজ করেছি এবং সব সময়ই লেগে থেকেছি। শুধু একমাত্র সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে @rme দাদা হয়তো আপনার সাপোর্ট না হলে সম্ভব হতো না। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করে আমি ভীষণ খুশি। এভাবেই প্রতিনিয়ত কাজ করে যাবো ইনশাআল্লাহ। নতুনদের কে শুধু বলবো লেগে থেকে প্রতিনিয়ত কাজ করে যান ভালো কিছু করতে পারবেন। ভালো কাজের ফল সব সময়ই ভালো হয়। লেগে থাকা মানেই হচ্ছে সফলতা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগপাওয়ার আপ।
ডিভাইজrealme 9
বিষয়"দশ স্টীম পাওয়ার আপ" এবং ডলফিন ক্যাটাগরী অর্জন।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
পাওয়ার আপ@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

অভিনন্দন লিমন #dolphin ক্যাটাগরি অর্জন করার জন্য। আমি জানি এই পর্যন্ত আসা মোটেও সহজ ছিল না। যাইহোক এগিয়ে যাও এই কামনা করছি।

 3 years ago 

দোয়া করবেন সব সময়ই যেনো আপনাদের সাথে পাশে থেকে এগিয়ে যেতে পারি। আপনার জন্য শুভ কামনা রইল ❣️ পাশে আছি ইনশাআল্লাহ।

 3 years ago 

অভিনন্দন ভাই আপনাকে এত সহজেই আপনি প্রথম ডলফিন অর্জন করেছেন। তবে আপনার কৃতজ্ঞতাবোধ দেখে আমি মুগ্ধ। যার হাত ধরে আজ আপনার এই পথ চলা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করতে ভুল করেন নি। আর এভাবেই কিন্তু জীবনের সফলতা খুঁজে পাওয়া যায়। শুভকামনা রইর আপনার জন্য।

 3 years ago 

চমৎকার বলেছেন ধন্যবাদ আপনাকে আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক অভিনন্দন ডলফিন ক্যাটাগরিতে আসার জন্য। সত্যিই আমি আনন্দিত। আপনিও অনেক ভালো মনের একজন মানুষ। আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। এটি আমাদের জন্য অনেক ভালো একটি দিক এবং আপনি নিজের অবস্থান শক্ত করছেন আস্তে আস্তে নিজের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছেন। আশা করব আপনি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।

 3 years ago 

#dolphin ক্যাটাগরি অর্জন করার প্রিয় লিমন ভাই আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ডবল ডলফিন ক্লাবে নিজেকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া। ভালোবাসা অবিরাম ❣️

 3 years ago 

অভিনন্দন ভাই আপনাকে এত সহজেই আপনি প্রথম ডলফিন অর্জন করেছেন। তবে আপনার কৃতজ্ঞতাবোধ দেখে আমি মুগ্ধ। যার হাত ধরে আজ আপনার এই পথ চলা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করতে ভুল করেন নি। আর এভাবেই কিন্তু জীবনের সফলতা খুঁজে পাওয়া যায়। শুভকামনা রইর আপনার জন্য।

 3 years ago 

অভিনন্দন ভাই আপনাকে এত সহজেই আপনি প্রথম ডলফিন অর্জন করেছেন। তবে আপনার কৃতজ্ঞতাবোধ দেখে আমি মুগ্ধ। যার হাত ধরে আজ আপনার এই পথ চলা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করতে ভুল করেন নি। আর এভাবেই কিন্তু জীবনের সফলতা খুঁজে পাওয়া যায়। শুভকামনা রইর আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক অভিনন্দন রইলো লিমন ভাই! এভাবেই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, এই প্রত্যাশা থাকলো।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন দাদা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38