পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| পটল | ২৫০ গ্রাম। |
| তেলাপিয়া মাছ | ছয় পিস। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
- প্রথমেই আমি পটলের খোসা ছাড়িয়ে নিলাম। তার পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি তেলাপিয়া মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছ গুলো কে মসলা দিয়ে মাখিয়ে নিলাম। তার পরে মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম।
- এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি ভালো করে মসলা গুলোকে কষিয়ে নিলাম। এবার আমি পটল দিয়ে দিলাম।
- পটল গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি পরিমান মত পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম পটল সিদ্ধ হয়েছে। তার পরে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রান্না এখানেই শেষ করলাম।
- পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। রেসিপি দেখে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
পটল দিয়ে দেশি তেলাপিয়া মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
পটল আর তেলাপিয়া দুটোই আমার প্রিয়! দুটোর কম্বিনেশন এ রেসিপির স্বাদ এমনিতেই বেড়ে যাবে। হালকা ঝাল হলে খেতে ভালো লাগে 😍
জি ভাইয়া ঝাল হলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে।
পটলের স্বাদে দেশি তেলাপিয়া মাছের রেসিপি দেখে খুবই সুস্বাদু লাগছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই লোভনীয় হয়েছে। কালার টা দেখে মনে হচ্ছে দারুন হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://twitter.com/HouqeLimon/status/1649367926628311041?t=8zjNPa_5JAqogLtQTGXhnA&s=19
পটল দিয়ে তেলাপিয়া মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। তেলাপিয়া মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলেও খেতে ভালো লাগে। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনার পটলের স্বাদে তেলাপিয়া মাছের রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি ভাইয়া এভাবে কখনো পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়নি। আমি বেশির ভাগ সময় তেলাপিয়া মাছ ভেজে বা ভুনা করে খায়। একদিন আপনার মতো করে তৈরি করব। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।