ফটোগ্রাফি পোস্ট:)- আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
ফটোগ্রাফি পোস্ট:)- আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
20240403_100428_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনাদের সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বৃহস্পতিবার দিনটিতে আমি ফটোগ্রাফি পোস্ট করে থাকি। আজকে আমি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি আপনাদের কে উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার ঘুরে দেখা যাক!

ফটোগ্রাফি:- ১
IMG20240402204926-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • প্রথমের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুল। ফুলটির পাপড়ি গুলো সাদা এবং মাঝখানে হালকা গোলাপি রঙের হওয়াতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। গোলাপ ফুলটিকে দেখতে অরিজিনাল ফুলের মতোই মনে হচ্ছে।
ফটোগ্রাফি:- ২
IMG20240330193840-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সম্পূর্ণ ভিন্ন রকম একটি ফুল। এধরনের ফুল আমি আগে কখনো দেখিনি। ফুলটির পাপড়ি গুলো হচ্ছে রানী গোলাপি রঙের। আর মাঝখানে চমৎকার ডিজাইন করা হয়েছে। ডিজাইন টি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমার কাছে ও ভীষণ ভালো লেগেছে।
ফটোগ্রাফি:- ৩
IMG20240402204922-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ফুলটি দেখতে যদিও সূর্যমুখী ফুলের মতো। তবে দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছে। সাদা পাপড়ি এবং মাঝখানে ভিন্ন রকম একটি ডিজাইন। পাপড়ি গুলো হলুদ রঙের হলে সূর্যমুখী ফুলের মতো হয়ে যেতো। তাহলে আরো বেশি আকর্ষণীয় লাগতো।
ফটোগ্রাফি:- ৪
IMG20240330193422-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • হলুদ রঙের গোলাপ ফুল আমার কাছে একটু বেশি ভালো লাগে। পাপড়ি গুলো নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় যেনো অরজিনাল ফুল। আসল নকল চেনা বড় মুশকিল।
ফটোগ্রাফি:- ৫
IMG20240330193434-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এক সাথে ছোট ছোট গোলাপ এর কলি গুলো দেখতে অসাধারন লাগতেছে। যদিও ফুলের ফটোগ্রাফি গুলো করতে একটু কষ্ট হয়েছিলো। ফুল গুলো ছোট এজন্য ক্যামেরার সে ভাবে ফোকাস করেনি। তবে ফটোগ্রাফি দেখতে সুন্দর লাগতেছে।
ফটোগ্রাফি:- ৬
IMG20240204101217-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এই ফুলটির নাম বলতে পারছিনা। কিছুদিন আগে আমি আমার ভাগ্নির জন্য মাথার ব্যান নিতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগতেছে।
ফটোগ্রাফি:- ৭
IMG20240204101227-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • লাল রঙের গোলাপ ফুল। এধরনের কাজ গুলো যারা করেন তারা এমন ভাবে তৈরি করে। যে কেউ যদি হঠাৎ দেখে সহজে বুঝতে পারবে না আসল নাকি নকল। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে?

এই ছিলো আমার আজকের আয়োজন আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

তোমার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।‌ এধরনের ফুল গুলো ঘরের ভিতর সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক টাই বেড়ে যায়। তাছাড়া প্রতিটি ফুলের কালার আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এ জাতীয় ফুলের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে ভাইজান। আজকে আপনি আমাদের মাঝে চমৎকার ভাবে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলগুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। ঘরবাড়ি সাজাতে অথবা বিবাহের অনুষ্ঠান সাজাতে এইগুলো এখন বেশি ব্যবহার করে মানুষের।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago (edited)

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক চমৎকার লাগছে। এই ফুল গুলো এত চমৎকার ভাবে তৈরি করা হয় দেখতে একদম অরজিনাল ফুলের মতই লাগে। ফুলদানিতে ওবিভিন্ন অনুষ্ঠানে এই ফুলগুলো সাজালে দেখতে বেশ দারুন লাগে। সবগুলো ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

জি আপু দেখতে অনেক সুন্দর লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগে। দেখলে মনে হয় জীবন্ত ফুল। এই ধরনের ফুলগুলো দিয়ে ডেকোরেশন এর কাজগুলো বেশি করা হয়। আজকে আপনি ভিন্ন ধরনের কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপহার দিলেন। আপনার নিত্য নতুন পোস্ট গুলো দেখলে খুবই ভালো লাগে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, দেখলে বোঝা যাচ্ছে খুব সময় নিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ফুলের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর তা বলার অপেক্ষায় রাখেনা। আর সেই ফুল যদি হয় আর্টিফিশিয়াল, তাতেও কিছু যায় আসে না। কেননা ফুলতো ফুলই, যা দেখা মাত্রই ভালো লেগে যায়। যদিও বা এই আর্টিফিশিয়াল ফুল গুলোর কোন সুবাস নেই, তবুও এই ফুলগুলোর সৌন্দর্য দেখলে বিমোহিত না হয়ে পারা যায় না। মিতা, আজ আপনি খুব চমৎকার কিছু আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। যা দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মিতা আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে যেন আসলেই অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে। সত্য কথা বলতে আর্টিফিশিয়াল ফুল গুলো দেখলেই মুগ্ধ হয়ে যায়। আমার কাছে আর্টিফিশিয়াল ফুল এর মধ্যে গোলাপ ফুল সব থেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সত্যি ভাই আর দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার শেয়ার করা প্রতিটি ছবি প্রতিটি ফুলের ছবি আমার কাছে দারুণ লেগেছে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের সাদা পাপড়ি এছাড়াও সূর্যমুখী ফুলটি অসাধারণ সুন্দর লাগছে। আর আপনি এত সুন্দর করে যে ফটোগ্রাফি করেছেন যার মাধ্যমে ফুলগুলো খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবং কোয়ালিটিটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো ভাই। প্রতিটি ফুলের ফটোগ্রাফে অনেক সুন্দর ভাবে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42