টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আসসালামু-আলাইকুম/আদাব
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে। টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি। রুই মাছ বেশিরভাগ মানুষ খেতে ভীষণ পছন্দ করেন। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| রুই মাছ | ৭ গ্রাম। |
| টমেটো | তিনটি। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| আদা বাটা | আধা চা-চামচ। |
| রসুন বাটা | আধা চা-চামচ। |
| কাঁচা মরিচ বাটা | এক চা-চামচ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | এক চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- প্রথমে আমি রুই মাছ গুলো কে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে এবার আমি টমেটো পরিষ্কার করে কেটে নিলাম। এবার আমি মাছ গুলোর মধ্যে সামান্য পরিমাণ মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
- এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল গরম করে মাছ গুলো কে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম।
- সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
- এবার আমি কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে টমেটো গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
- কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ৫-৭ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম টমেটো সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে নিলাম। তার পরে এখানেই রান্না শেষ করলাম।
- টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি রান্না করা শেষ। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। রুই মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর টমেটো দিয়ে রান্না করাতে যেনো রান্নার স্বাদ দিগুন বেরে গিয়েছে। আমি তো জমিয়ে খেয়েছি। আশাকরি আপনাদের সবার টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
টমেটোর সাথে রুই মাছের দারুণ একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এ ধরনের রেসিপি আমার খুবই ফেভারি।
যেকোনো মাছ এভাবে সুন্দর করে ভাজি করে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক মজা হয়ে থাকে।। রেসিপি প্রস্তুত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। এমনিতেই টমেটো দিলে তরকারির অনেক মজার হয় আর সাথে যদি রুই মাছ থাকে। তাহলে তো কোন কথাই থাকে না। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
টমেটো আমার অনেক প্রিয় একটি সবজি আর এই টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছেন এটি তো অনেক মজার একটি খাবার ছিল। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে অনেক টেস্টি এবং মজার ছিল আর দেখে মনে হচ্ছে এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি।
ঠিক বলেছেন আপু খেতে সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনাকে
টমেটোর সাথে রুই মাছ রেসিপিটি আসলেই অনেক সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। আর বিশেষ করে আমার এটি ভালো লেগেছে যে আপনি কাঁচা মরিচ বাটা দিয়ে রান্নাটি সম্পন্ন করেছেন। আসলে বেশিরভাগই গোটা কাঁচা মরিচ কেটে দিয়ে দেয়। কিন্তু এভাবে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে আরো বেশি সুস্বাদু হয় ধন্যবাদ।
কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমার কাছেও ওইরকম কিছু মনে হয়েছে ভাই ধন্যবাদ।
আপনার টমেটোর স্বাদে রুই মাছ রান্নার রেসিপি রেসিপি টা দেখে তো জিভে পানি চলে এলো। দেখে মনে হচ্ছে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এই টমেটোর স্বাদে রুই মাছের রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রুইমাছ আমার খুবই প্রিয়। আপনি এই রুই মাছ টমেটো দিয়ে তৈরি করেছেন। আসলে টমেটো দিয়ে রুই মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
রুই মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আপনি ঠিকই বলেছেন এই মাছ কমবেশি সবাই পছন্দ করে। তবে টমেটো সাথে রুই মাছের রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। আপনার উপস্থাপনা এত সুন্দর টমেটো সাথে রুই মাছের রেসিপি উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
টমেটো দিয়ে রুই মাছ রান্নার রেসিপি দেখে সত্যিই আমার জিভ চলে এলো। কিন্তু বাজারে এখন টমেটোর দাম অনেক। আমি গত কয়েকদিন আগে বাজার করতে গিয়েছিলাম টমেটোর দাম ১৮০ টাকা কেজি বলেছিল দাম শুনে আমি মাথায় হাত দিয়েছিলাম। যাইহোক টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে খেতে আসলেই খুবই সুস্বাদু লাগে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া টমেটোর দাম অনেক বেশি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।