জেনারেল রাইটিং:)- অবশেষে ঈদের ছুটি শেষ হলো।

in আমার বাংলা ব্লগ2 years ago
অবশেষে ঈদের ছুটি শেষ হলো।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম"
1000052865.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট। অবশেষে ঈদের ছুটি শেষ হলো। চলুন এবার শুরু করা যাক।

আসলে আমরা যারা চাকরি করি। তারা মূলত বছরে দুই ঈদের মধ্যে বেশ লম্বা একটা ছুটি পাই। যদিও আবার অনেকেই কম ছুটি পায়। আবার ও দেখা যায় অনেকেই আবার ছুটি পায় না। আমার অফিস ছুটি হয়েছিল ১৪ তারিখে। বেশ কয়েকদিন জেনারেল ডিউটি করেছি যাতে করে একটা লম্বা ছুটি পাওয়া যায়। সব মিলিয়ে অফিস ছুটি ছিলো ১০ দিন। ঈদের মধ্যে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিলো তবে ঈদের কয়েকদিন আগে থেকেই মা অসুস্থ হয়ে পড়েন।

সুস্থ হতে হতে প্রায় ঈদের আগের দিন কিছুটা সুস্থ হয়ে উঠেন। আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ শরীর নিয়ে গাড়ি জার্নি করে গ্রামে যাওয়া খুবই মুশকিল ব্যপার। আমার বাড়ি হচ্ছে নীলফামারী আর ঈদের সময় তো রাস্তায় বেশ জ্যাম থাকে। সব মিলিয়ে দেখলাম আমার মেয়ে ছোট এদিকে মা অসুস্থ গ্রামে না যাওয়াই ভালো হবে। পরে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাবো না। মা সুস্থ হলে পরে যাওয়া যাবে। এর পরে আমার ছোট বোন এবং আমার বোন জামাই কে বাড়িতে পাঠিয়ে দিলাম।

ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছি। এভাবে মাঝে মধ্যে ছুটি পেলে ভালোই লাগে। পরিবার কে নিয়ে বেশ কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এর পরে কয়েকদিন বাসায় সময় দেওয়ার পর। শশুর বাড়ী থেকে ঘুরে আসলাম। আমার বাসার পাশেই আমার শশুর বাড়ী। অনেক দিন হলো শশুর বাড়ী যাওয়া হয়নি। ঈদের মধ্যে গিয়ে সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করলাম। এর পরে আমার চাচাতো ভাই আমাদের বাসায় বেড়াতে এসেছিলো। ওকে নিয়ে বেশ কিছু জায়গায় ঘুরিয়েছি। সব মিলিয়ে ঈদের ছুটিটা বেশ দারুন ভাবে ইনজয় করেছি।

দেখতে দেখতে ১০ দিন যে কিভাবে চলে গেলো বুঝতে পারলাম না। আজকে থেকে আমার অফিসের ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস শুরু হবে ইনশাআল্লাহ। অনেকের হয়তো কয়েক দিন আগে থেকেই অফিস শুরু হয়েছে। সবার জন্য শুভ কামনা রইলো। এই ছিলো আমার আজকের আয়োজন। অবশেষে ঈদের ছুটি শেষ হলো। আমি আমার মতো করে আমার অনূভুতি গুলো শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইসrealme 9
বিষয়অবশেষে ঈদের ছুটি শেষ হলো।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

ঈদের ছুটিতে অনেক মজা করেছেন ভাইয়া। বাড়ির পাশে শ্বশুর বাড়ি সেখানে গিয়ে অনেক মজা করছেন তারপরে বাড়িতে সময় দিয়েছেন। ছুটিতে সব থেকে ভালো লাগে পরিবারের সবাই একসাথে কিছুটা সময় অতিবাহিত করার সুন্দর মুহূর্ত। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ঈদের ছুটি শেষ হবার গল্প পড়ে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া যারা চাকরি করে তারা বছরে মাত্র দুবার ছুটি পায়। আর পরিবারের সাথে ছুটি কাটাতে পারে। এবার কিন্তু অন্যান্য বারের তুলনায় ছুটি অনেকটাই লম্বা ছিল। ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতি জেনে। ধন্যবাদ আপনাকে নিজের অনুভূতি সুন্দর করে তুলে ধরার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমার কাছে মনে হয় অন্যান্য বছরে তুলনায় এবার চাকরিজীবীরা একটু বেশি পরিমাণে ছুটি পেয়েছিল। আসলে ছুটির পরিমাণটা যতটাই বেশি হোক না কেন কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। আমিও এইবার নয় দিন ছুটি পেয়েছিলাম কোথায় যে হারিয়ে গেল সেই নয়টা দিন খুঁজে পেলাম না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই বাসায় থাকলে তাড়াতাড়ি সময় চলে যায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদের ছুটি মানে অন্যরকম একটি আনন্দ। যারা চাকরিজীবী তাদের বছরে দুবার ঈদের ছুটিটা বেশ ভালোই কাটে। চাকরির জন্য বাইরে থাকতে হয় এবং ঈদের ছুটি পেলে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মনটাও অনেক ছটফট করে। ঈদে একমাত্র বেশি ছুটি কাটানো সম্ভব হয় চাকুরি জীবীদের জন্য। ছুটিতে পরিবারের সবাই একসাথে সময় কাটাতে পারলে আরো বেশি ভালো লাগে । অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু আপনি সুচিন্তিত মতামত এর জন্য।

 2 years ago 

তাহলে তো দীর্ঘ ছুটি কাটালেন ঈদের সময় আপনি। দীর্ঘ ছুটির পরে যখন অফিসে যাওয়া হয় কিংবা কর্মক্ষেত্রে যাওয়া হয় একদম অলস লাগে। যাক আপনার জন্য শুভকামনা রইল। যাতে আপনি ভালোভাবে অফিসিয়াল কাজগুলো করতে পারেন। যেহেতু দীর্ঘদিন ছুটিতে কাটালেন অনেক ভালো সময় কাটিয়েছেন আপনি।

 2 years ago 

জি আপু আলহামদুলিল্লাহ ভালো সময় কাটিয়েছি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদের আমেজ কেটে গেলো।সবাই যে যার কাজে যোগ দিতে শুরু করেছে।আপনি বেশ অনেকদিন ই ছুটি পেয়েছেন।তবে আপনার মা অসুস্থ হওয়ার জন্য এবার বাড়িতে যান নি।আসলে ঈদের সময়টাতে এতো ভীড় হয় তাতে ঘরে মুরব্বি ও বাচ্চাদের নিয়ে জার্নি করা বেশ কঠিন।আর যেহেতু ঈদের আগের দিন আপনার মা সুস্থ হয়েছেন ওই ভিড়ে না গিয়ে ভালো ই করেছেন।বাসায় আর শ্বশুরবাড়ি গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন যা পোস্ট পড়ে জানতে পারলাম। আশাকরি আবার কর্মব্যস্ত দিন শুরু করে দিয়েছেন।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনার মায়ের জন্য সুস্থতা কামনা করছি।
বাহ্ আপনি তো পুরো দশ দিন ছুটি পেলেন। আমি তো ঈদে ছুটিই পাইনি। আপনি অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে যান না। আপনার বাসার পাশেই আপনার শশুর বাড়ী ছিল । তাই ঈদের মধ্যে শ্বশুর বাড়ি গিয়ে সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। ছুটি শেষে আপনার ডিউটি শুরু হবে আবার। যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আমাদের চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই, সত্যি কথা বলতে মাঝে মাঝে ছুটি পেতে সবারই অনেক ভালো লাগে। আপনি যে ঈদের এই দশ দিন ছুটিতে পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন, সেটা জেনে খুব ভালো লাগলো। তাছাড়া, ভালো সময় গুলো হঠাৎ করেই শেষ হয়ে যায়, এই জন্যই হয়তো আপনি দশ দিনের ছুটি কিভাবে শেষ হয়ে গেছে, সেটা বুঝতে পারেননি। যাইহোক, এখন ছুটি যেহেতু শেষ তাই সুন্দর করে আবার অফিস করেন। আবার আগের কর্ম জীবন শুরু হলো এই আর কি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38