DIY projects:- রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
সৃজনশীলতাই শক্তি
রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

IMG20230706154332-01-01.jpeg

হ্যালো বন্ধুরা ❣️
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। DIY projects:- রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"

IMG20230706144455.jpg

  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।
  • আঠা।
  • সাইন পেন।
  • এস্কেল।
"তৈরির প্রক্রিয়া চলছে"

Screenshot_2023-07-10-20-17-13-14_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg

  • প্রথমেই আমি রঙিন কাগজ নিলাম। তার পরে ২০ সে.মি করে পেন্সিল দিয়ে চতুর্দিকে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। তার পরে দু'পাশে ভাঁজ করে নিলাম। এবার আমি কোনাকুনি ভাবে দু'পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"

Screenshot_2023-07-10-20-18-16-52_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg

  • এবার আমি ভাঁজ গুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তার পরে আমি আবারও ছোট করে ভাঁজ করে নিলাম। এবার আমি কাগজটিকে ঘুরিয়ে নিলাম এবং আবারো ভাঁজ করলাম। তার পরে এখন আমি কাগজটিকে ঘুরিয়ে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"

Screenshot_2023-07-10-20-18-49-23_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg

  • এবার আমি কাগজটিকে লম্বা করে ভাঁজ করে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন থেকে ছোট করে ভাঁজ করে নিলাম। অপর পাশে ভাঁজ করে নিলাম। তার পরে কাগজটিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি নিচের দিকে কাঁচি দিয়ে কেটে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"

Polish_20230710_201936061.jpg

  • এবার আমি কেটে নেওয়া অংশ গুলোকে আস্তে আস্তে ভাঁজ করে নিলাম। এবার আমি ঘাস ফড়িং এর শুর আর পা ভাঁজ করে নিলাম। তার পরে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এর পরে সাইন পেন দিয়ে চোখ বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেলো রঙিন কাগজের ঘাস ফড়িং।
"রঙিন কাগজের ঘাস ফড়িং"

IMG20230706154147-01.jpeg

IMG20230706154332-01-01.jpeg

  • রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি করা হয়েছে। এবার আমি বেশ কিছু ফটোগ্রাফি করলাম। ঘাস ফড়িং তৈরি করতে বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমি এধরনের কাজ গুলো করতে ভীষণ ভালোবাসি। ডাই প্রজেক্ট করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি। তবে ঘাস ফড়িং তৈরি করার শেষের দিকের ধাপ গুলো একটু কঠিন। তবুও আমি আমার সব দিয়ে চেষ্টা করেছি। অবশেষে কাজটি সফল করতে পেরেছি এটাই বড় বিষয়। আশাকরি আপনাদের সবার রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট।
ডিভাইজrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করার রঙিন কাগজের এই ঘাস ফড়িং দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের ঘাসফড়িং।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি।ঘাস ফড়িং দেখে আমি মুগ্ধ হয়েছি। এই ধরনের রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায় ।এবং আপনি প্রতিটি ধাপ অনেক দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার ডাই পোস্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে ভাইয়া।আপনি আজ রঙিন কাগজের ঘাস ফড়িং করে শেয়ার করলেন। যা দেখেতে অসাধারণ হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কালার ও একদম ঠিক আছে।খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম।ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ঘাস ফড়িং তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের ঘাসফড়িং দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আপনার তৈরি প্রতিটি স্টেপ আপনি বেশ আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। তেমনি আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। আপনি কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে একটা ঘাস ফড়িং তৈরি করেছেন। রঙিন কাগজের ঘাস ফড়িং তৈরি দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম এটি হয়তো সত্যিকারের হবে। এই ঘাস ফড়িং যদি একটা পাতার উপরে বসানো হতো, তাহলে একেবারে সত্যিকারের লাগতো।

 3 years ago 

আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দোয়া করি আপনি সব সময় ভালো থাকুন এভাবে। মূল কথা হচ্ছে যে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ঘাস ফড়িং অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে প্রতিনিয়ত এত সুন্দর ইউনিক কিছু দেখতে বেশ ভালো লাগে। যা আপনি আজকে আমাদের সাথে একটি ঘাস ফড়িং শেয়ার করলেন অসাধারণ লেগেছে আমার কাছে।

 3 years ago 

সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনি সবসময় ব্যতিক্রম কিছু বিষয় নিয়ে নিজেকে উপস্থাপন করেন।আপনার এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38