| চিকেন খিচুড়ি রান্নার রেসিপি |
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
| "ছবিটি পলিস এপস দিয়ে তৈরি" |
শুভ দুপুর সবাইকে
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। চিকেন খিচুড়ি রান্নার রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
| চিকেন | ২৫০ গ্রাম |
| আলু | দুইটা |
| ডাল | আধা কাপ |
| চাল | আধা কাপ |
| পেঁয়াজ | কুচি আধা কাপ |
| তেজপাতা | সামান্য |
| এলাচ | তিনটি |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ |
| মরিচ গুঁড়া | এক চা-চামচ |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ |
| গরম মসলা | গুঁড়া আধা চা-চামচ লবণ |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
| আমি প্রথমেই চিকেন গুলোকে ছোট করে কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি আলু কেটে নিলাম। এবার আমি ভাল,চাল কিছুক্ষণের জন্য বাড়িতে ভিজিয়ে রাখলাম। |
| এবার আমি চাল ডাল পানি থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম। এর পরে এখন আমি সমস্ত গুঁড়া মসলা দিয়ে মিশিয়ে নিলাম। মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। |
| এবার আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে আমি চিকেন গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেন গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। |
| এবার আমি চাল ডাল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। হালকা করে ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। |
| কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবার ও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর রান্না শেষ করলাম। |
| চিকেন খিচুড়ি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে তৈরি চিকেন খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আশাকরি আপনাদের সবার চিকেন খিচুড়ি রান্নার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। |
| বিভাগ | রেসিপি |
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | ঝিঙ্গা দিয়ে টাকি মাছের ঝোল রেসিপি |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এই আবহাওয়া সাথে খিচুড়ি একেবারে পারফেক্ট একটি খাবার। মুরগির মাংস দিয়ে আপনি দারুন ভাবে খিচুড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার শেয়ার করা রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু এমন সময় খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে
সত্যি বলতে ভাইয়া আজকে সকালেই মা বানিয়েছিল খিচুড়ি ৷ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি তার সাথে গরম গরম চামুচ দিয়া ক্ষেতে কি যে ভালো লাগছে ৷
আর এখন আপনার টা দেখলাম ভালো লাগলো ভাই দেখে ৷নিশ্চই অনেক টেস্ট হয়েছে
জি ভাই খেতে ভীষণ মজা হয়েছিলো। ধন্যবাদ আপনাকে
খিচুড়ি মানে আমার অনেক মজাদার খাবার আর সেটি যদি হয় চিকেন খিচুড়ি তাহলে তো সোনায় সোহাগা। সব মিলিয়ে আমার কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে।
মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছেন। যা দেখে খেতে খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তবে আমি একটু ঝড়ঝড়া খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। যাইহোক এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করেছেন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ভাইয়া আপনার খিচুড়ি রান্না দেখে জিভে জল চলে আসলো। সপ্তাহে একদিন খিচুড়ি রান্না করে সবাই মিলে একসঙ্গে খেলে বেশ ভালই লাগে। আমাদের বাসায় প্রায় সময় শুক্রবারে খিচুড়ি রান্না করা হয়। কারণ ছুটির সময় সবাই বাড়িতে থাকে। অনেক অনেক ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য
আপনি তো দেখছি চিকেন খিচুড়ি তৈরি করে ফেলেছেন। আসলে খিচুড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এটি আমার খুবই ফেভারিট একটি খাবার। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি। সুন্দরভাবে আমাদের মাঝেও উপস্থাপনা করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আপনার ভুনা খিচুড়ি দেখে খেতে ইচ্ছে করছে। চিকেন খিচুড়ি বা সবজি খিচুড়ি দুটো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। খিচুড়ির কালার টা খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু খিচুড়ি রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি খুব অসাধারণ একটি চিকেন খিচুড়ি রান্নার রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেলো। রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। খুব চমৎকার ভাবে আমাদের মাঝেও উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।