জেনারেল রাইটিং:)- ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
জেনারেল রাইটিং:)- ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যাওয়ার অনুভূতি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Brown And Beige Aesthetic Friendship Photo Collage_20231230_220156_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে। জেনারেল রাইটিং:)- ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যাওয়ার অনুভূতি। চলুন শুরু করা যাক।

৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যাওয়ার অনুভূতি।

IMG20231226162229-01.jpeg

IMG20231226153106-01.jpeg

আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ। তাই সময় পেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পরি। যদিও আমি একটা চাকরি করি। এজন্য তেমন একটা কোথাও যেতে পারি না। আসলে চাকরির কথা কি আর বলবো। সকালে যাই নিজের ইচ্ছায় আর বের হই অফিস এর ইচ্ছায়। একেক দিন একেক রকমের ছুটি হয়ে থাকে। আর যখনি একটু সময় সুযোগ পাই তখন আমি মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে যায়। কয়েকদিন আগে অফিস থেকে ছুটি পেয়েছিলাম তিন দিন। আসলে অফিসের একটু সমস্যার জন্য তিন দিন অফিস বন্ধ ছিলো।

IMG20231226161630-01.jpeg

IMG20231226153033-01.jpeg

১৬ ডিসেম্বর দুই দিন ছুটি পেয়েছিলাম। তার পরে আবার তিন দিন পরে তিনদিন বন্ধ পুরো সপ্তাহটা বেশ ভালোই কাটলো বলা যায়। পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটালাম। তার পরে ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। এর পরে ভাবলাম ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে গেলে কেমন হয়। জায়গা এমন ভাবে ভাইরাল হয়েছে যে ফেসবুকে ঢুকলেই শুধু ৩০০ ফিট হাইওয়ের ছবি দেখা যায়। আমার এমন সময় অফিস বন্ধ ছিলো তবে আমার আবার বন্ধুদের অফিস খোলা ছিলো। এর পরে ভাবলাম কি করা যায়। তার পরে মাথায় আসলো আমার অফিস এর বড় ভাই এবং আমাদের বন্ধু বললেও চলে লিটন ভাইকে ফোন দিলাম। সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। এবার তার সাথে কথা হলো সে যেতে রাজি হয়ে গেলো। এর পরে দিন আমরা পরের দিন বিকেল বেলায় লিটন ভাইয়ের বাইকে করে ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে গেলাম।

1703629931075.jpg

সেখানে গিয়ে অনেক মানুষ দেখতে পেলাম। আমাদের মতো তাঁরাও ঘুরতে এসেছেন। যদিও দিনটি ছিলো মঙ্গলবার এজন্য একটু কম লোকজন দেখা গেছে তবে ছুটির দিন শুক্রবার হলে আরো বেশি লোকজন দেখা যেতো। সবাই বেশ ফটোগ্রাফি করা নিয়ে ব্যস্ত। আবার দেখতে পেলাম সেখানে অনেক ক্যামেরা ম্যান ও রয়েছেন। তারা একটা করে ছবি তুলে দিয়ে ১০ টাকা করে নিচ্ছেন। যায়গাটা অনেক সুন্দর। বেশ সুন্দর সময় উপভোগ করলাম। আশে পাশে ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। শীতকাল এর জন্য আমরা ওখানে বেশি সময় লেট করিনি। সন্ধ্যার আগে আগে আমরা সেখানে থেকে বাসায় চলে আসছিলাম। নিচে আমি ৩০০ ফিট হাইওয়ের ছোট একটা ভিডিও শেয়ার করলাম আশাকরি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি কেউ ৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়৩০০ ফিট পূর্বাচল ঘুরতে যাওয়ার অনুভূতি।
লোকেশন৩০০ ফিট পূর্বাচল, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি বেশ ভালো একটা সময় কাটিয়েছেন প্রকৃতির মাঝে। আসলে প্রকৃতির মাঝে গেলে সত্যি মন প্রাণ জুড়ে যায়। আপনার ভ্রমণ দেখে বেশ ভালো লেগেছে। সত্যি আপনি অনেক দূর জার্নি করেছেন। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই এই জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করছে। আপনিও সেখানে গিয়ে ছবি তুললেন। বেশ ভালো লাগলো দেখে। আমার যদিও এখনো যাওয়া হয়নি তবে শুনেছি জায়গাটা নাকি এখন অনেক সুন্দর লাগে দেখতে। ৩০০ ফিট হাইওয়ের ভিডিওগ্রাফি টা বেশ ভালো লাগলো দেখে। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সময় করে একদিন ঘুরে আসেন ভালো লাগবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

বেসরকারি চাকরিতে এই এক সমস্যা অফিসে যাওয়ার টাইমের ঠিক আছে কিন্তু ফেরত আসার টাইমের কোন ঠিক নেই। তাছাড়া ৩০০ ফিটের এই রাস্তাটি এত চমৎকার করেছে যে এখান দিয়ে গেলে খুব ভালো লাগে। ৩০০ ফিটের যে জায়গাটি ভাইরাল হয়েছে গতদিন পুলিশ দেখলাম জায়গাটা একদম ফাঁকা করে দিয়েছে। খুবই ভালো করেছে কাজটা। কারণ লোকজন এমন ভাবে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো যে রাতের বেলায় গাড়ি নিয়ে ঢোকাই মুশকিল হয়ে যেত।যাইহোক ভাইয়া তিন দিন ছুটি পেয়ে বেশি সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে

 2 years ago 

চমৎকার বলেছেন আপু। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

৩০০ ফিটের যে অবস্থা দেখলাম স‍্যোসাল মিডিয়ায় যে পা দেওয়ার জায়গা নেই। সবাই ঘুরতে যাচ্ছে। আর জায়গা টা বেশ সুন্দর বলতে হয়। ছুটি পেয়ে আপনিও বন্ধুদের সঙ্গে চলে গিয়েছিলেন ঘুরতে। আর পুরো তিনটা দিন ছুটি বেশ ভালোভাবে কাটিয়েছেন তাহলে পরিবারের সঙ্গে। বেশ চমৎকার লাগল আপনার পোস্ট টা। ভিডিও টা বেশ সুন্দর ধারণ করেছেন ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

যারা আসলে চাকরি করে তাদের ঘুরাঘুরি খুবই কম হয় তারা ঘুরাঘুরি খুব একটা করতে পারে না। অফিস থেকে ছুটি থাকার কারণে ভালই সুন্দর সময় অতিবাহিত করেছেন পরিবারের সঙ্গে বোঝাই যাচ্ছে। এরপরে পূর্বাচলে ৩০০ ফিটে ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো যদিও এখন পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি তবে শুনেছি জায়গাটা অনেক সুন্দর। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পারলাম দারুন একটা ভিডিও আমাদের মাঝে তুলে ধরেছেন। ঘুরতে যাওয়ার অনুভূতি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সময় পেলে একদিন ঘুরে যান আসলেই জায়গাটা বেশ সুন্দর ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আপনি দারুন একটি সময় কাটিয়েছেন। ৩০০ ফিট পূর্বাচল জায়গাটা আসলেই অনেক সুন্দর। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই জায়গার যতো ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি চোখে পরে। আমিও ভাবতেছি একদিন যাবো। তবে আপনারা বেশ সুন্দর একটি সময় উপভোগ করেছেন। যেটা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিক আছে এর পরে একসাথে যাবো ভাই। সেদিন হঠাৎ করে গিয়েছিলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42