লাইফ স্টাইল:)- স্বপ্নের নীড় রেস্টুরেন্টে কিছু সময়।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। লাইফ স্টাইল:)- স্বপ্নের নীড় রেস্টুরেন্টে কিছু সময়। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
মাঝে মধ্যে ঘুরতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। কয়েকদিন আগে আমি একটু কাজের জন্য উলুখোলায় গিয়েছিলাম। এর পরে ওখানে থেকে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়। এর পরে তেরমুখ নদীর পাড়ে এসে অটোরিকশা থেকে নামলাম। এর পরে সেখানে বেশ কিছু সুন্দর সময় উপভোগ করলাম। এর পরে দেখলাম আমার পেটে টান পরেছে মানে বলতে গেলে আমার খিদে পেয়েছে।
এর পরে আমার পছন্দের রেস্টুরেন্ট গেলাম। তেরমুখ আসলে মাঝে মধ্যে স্বপ্নের নীড় রেস্টুরেন্টে খাওয়া হয়। সেই সুবাদে চলে গেলাম স্বপ্নের নীড় রেস্টুরেন্টে। এর ভিতরে গিয়ে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। হলুদ রঙের গোলাপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর পরে লাল রঙের গোলাপ এবং গাঁদা ফুল দেখতে পেলাম। তার পরে আমি ফুলের বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আসলে ফুল আমি একটু বেশি ভালোবাসি। এর কারনে কোথাও ফুল দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি।
ফুলের ফটোগ্রাফি করা শেষ করে এবার আমি একটু ফ্রেশ হলাম। তার পরে আমি ভিতরে বসে পরলাম। এবার আমি আমার পছন্দের খাবার চিকেন চাপ এবং নান রুটি অডার করলাম। কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে খাবার চলে আসলো। এর পরে আমি তো জমিয়ে খেলাম। আসলে খিদে একটু বেশি পেয়েছিলো। এবার আমি খাওয়ার পর কিছুক্ষণ সেখানে রেষ্ট করলাম। এর পরে সেখানে থেকে অটোরিকশা করে বাসায় চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজকের পোস্ট আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন? সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | লাইফ স্টাইল। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | স্বপ্নের নীড় রেস্টুরেন্টে কিছু সময়। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
https://twitter.com/HouqeLimon/status/1753923984822047031?t=wnbuHi6OtgiNJLZatJMukg&s=19
পেটে টান পড়েছে আর তাইতো খেতে গিয়েছিলেন আর সেই মুহূর্তে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বাইরের পরিবেশটা বেশ ভালো বিশেষ করে ফুলের জন্য সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আর আপনিও চমৎকার সেই ফুলের ছবিগুলো তুলে ধরেছেন যাইহোক আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনার জন্য ও শুভ কামনা রইল ভালো থাকবেন ভাই।
রেস্টুরেন্টের নামটি বেশ চমৎকার। আর রেস্টুরেন্টের পরিবেশটিও মনে হচ্ছে অনেক সুন্দর। আর এমন সুন্দর রেস্টুরেন্টে মজাদার খাবার খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে সুস্বাদু খাবার খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।
আপনি অনেক ভাল উপস্থাপনা করেছেন ভাই। স্বপ্নের নীড় রেস্টুরেন্টে খেয়েছেন। এবং আপনি আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আসাকরি অনেক ভাল দিন কাটিয়েছেন আপনি । ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
রেস্টুরেন্টে গেলে আসলে আমিও সবসময় আমার প্রিয় খাবারটা বেছে নিয়ে খেয়ে থাকি।
আপনি দারুন একটি সময়ে উপভোগ করেছেন খাবারের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে।
স্বপ্নের নীড় রেস্টুরেন্টে বেশ ভালই ফুল গাছ লাগিয়েছে। ফুল গুলো দেখতে আসলেই খুব সুন্দর। তাছাড়া ক্ষুধার সময় এরকম খাবার পেলে জমিয়ে খাওয়া যায়। চিকেন চাপ আমারও খুবই পছন্দের খাবার।এই চিকেন চাপ দেখতে ভিন্ন রকম লাগছে। কিন্তু মনে হচ্ছে খুব মজা হয়েছিল। এর জন্য আপনি অনেক মজা করে খেতে পেরেছেন। ভালো লাগলো দেখে।
জায়গাটার নাম এবং রেস্টুরেন্টের নাম দুটোই বেশ মজার ছিল লিমন ভাই। চিকেন চপ আর এমন নান রুটি খেতে কার না ভালো লাগে! আমার তো ভীষণ লোভ হচ্ছিল দেখেই। শুরুতে ফুলের ছবিগুলোও খুব ভালো লাগলো দেখে। সব মিলিয়ে অনেক চমৎকার একটা পোস্ট উপহার দিয়েছেন লিমন ভাই।
দাদা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বিকেল বেলা চিকেন চাপ এবং নান রুটি খেতে দারুণ লাগে। আমিও মাঝেমধ্যে খেয়ে থাকি এবং গত সপ্তাহেও খেয়েছিলাম। ফুলগুলো দেখে খুব ভালো লাগলো ভাই। আমিও ফুলের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম ভাই। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।