আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
1000055014.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমার তোলা রেনডম ফটোগ্রাফি। ভালোবাসি ফটোগ্রাফি করতে। আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লাগবে। চলুন এবার ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

1000055007.jpg

1000055008.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সম্পুর্ন ভিন্ন রকম একটি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এই ধরনের ফল গুলো আমি প্রথমবারের মতো দেখলাম। তাই ভাবলাম আপনাদের কে ও ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ করে দেই। গাছ গুলো দেখতে ভুট্টা গাছের মতো। তবে গাছ গুলোর মধ্যে ছোট ছোট বিভিন্ন ধরণের রঙের ফল ধরেছে। যদিও আমি গাছ গুলোর নাম জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না।

IMG20240619175831.jpg

IMG20240619175826.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন এক ধরনের মাইক ফুল। মাইক ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি বিভিন্ন ধরণের রঙের মাইক ফুল দেখেছি। তবে এই রঙের মাইক ফুল কখনো দেখা হয়নি। নতুন ফুল দেখতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি ফটোগ্রাফি করতে ও ভীষণ ভালো লাগে। আশাকরি মাইক ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20240720101659.jpg

IMG20240720101653.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সাদা রঙের ফুল গুলো আমার ভীষণ পছন্দের। সাদা ফুল গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। অনেক দিন পরে আপনাদের মাঝে টগর ফুলের ফটোগ্রাফি উপহার দিলাম। বর্ষাকালে টগর ফুল ফুটতে বেশি দেখা যায়। টগর ফুলের গাছের বেশ কিছু গুনাগুণ ও রয়েছে। সবুজ পাতার মাঝে সাদা রঙের টগর ফুল দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।

IMG20240720103619.jpg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ফড়িং এবং প্রজাপতি আমার পছন্দের প্রাণী। ফড়িং বিভিন্ন ধরণের রয়েছে। তবে এধরনের ফড়িং গুলো খুব কম দেখা যায়। হলুদ রঙের ফড়িং দেখতে বেশ সুন্দর লাগতেছে। ফড়িং এর ফটোগ্রাফি করা খুব কষ্টকর। আমি বেশ ধৈর্য্য সহকারে ফড়িং এর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

IMG20240619175614.jpg

IMG20240619175611.jpg

  • ছবিতে দেখতে পাচ্ছেন কাঁটা মুকুট ফুল। কাঁটা মুকুট ফুল গুলো আগে খুব কম দেখা যেতো। তবে এখন কাঁটা মুকুট ফুল গুলো বিভিন্ন ধরণের দেখা যায়। কাঁটা মুকুট ফুল গুলো দেখতে যদিও ভিন্ন রকম তবে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তবে গাছের কাঁটা গুলো দেখে ভীষণ ভয় লাগে। গাছের কাঁটা গুলো অনেক ধারালো থাকে।

এই ছিলো আমার আজকের আয়োজন। পোস্ট করতে পেরে ভীষণ ভালো লাগলো। ইন্টারনেট মোটামুটি আগের থেকে ভালো কাজ করতেছে। আশাকরি ইনশাআল্লাহ সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। আশাকরি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। সত্য কথা বলতে আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার মাধ্যমে ভিন্ন ধরনের ফুল দেখতে পেয়ে। আমিও কখনো দেখিনি এই ফুল গুলো আপনার মাধ্যমে আজ দেখার সুযোগ হলো। এ ধরনের ভিন্ন কিছু দেখতে পেলে ভীষণ ভালো লাগে। এছাড়াও আপনার শেয়ার করা অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন।

 2 years ago 

আপনার ধারণ করার রেনডম ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভাইজান। ফুলের ফটো ধারণ করতে আমিও খুবই পছন্দ করে থাকি। ঠিক তেমনি সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দারুণভাবে ফটোগ্রাফি এগুলো ক্যাপচার করেছেন। কাটা মুকুট ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে।আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভিন্ন কিছু দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই রেনডম ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ সবগুলো ফটোগ্রাফি একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে এই ফটোগুলো আপনি একেবারে দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ আপনার কাছে যেরকম সাদা ফুল গুলো অনেক ভালো লাগে আমার কাছেও তেমনি সাদা ফুল অনেক পছন্দের৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39