আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230605195910-01.jpeg

শুভ সকাল
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"

IMG-20230606-WA0000.jpg

উপাদানপরিমাণ
চিংড়ি মাছ১০০ গ্রাম।
আলুতিনটি।
লাল শাকসামান্য।
পেঁয়াজ কুচিআধা কাপ।
রসুন কুচিএকটা।
আদা বাটাসামান্য।
রসুন বাটাসামান্য।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া পাতা কুচিসামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
IMG-20230606-WA0003.jpg
  • প্রথমেই আমি চিংড়ি মাছ আলু শাক গুলো কে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
IMG-20230606-WA0002.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু চিংড়ি মাছ গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি লাল শাক গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
IMG-20230606-WA0001.jpg
  • এবার আমি লাল শাক গুলোকে ও ভালো করে কষিয়ে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম আলু লাল শাক সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230605195849-01.jpeg
IMG20230605195910-01.jpeg
  • আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে আগে কখনো খাইনি। তবে রান্নাটা ভীষণ মজাদার হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন। আমার রেসিপি দেখে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

লাল শাক আলু এবং চিংড়ি মাছের মিশ্রণে অনেক লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন।
এই জাতীয় খাবার গুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে।
যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু।।
বিশেষ করে চিংড়ি মাছ দেওয়াতে এই খাবারটি খেতে আরো বেশি মজা হবে।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আলু চিংড়ি লাল শাকের মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছো। আমি লাল শাক এভাবে খেয়েছি অনেকবার কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি। বেশ গুছিয়ে উপস্থাপন করেছো দেখছি।

 3 years ago 

একবার এভাবে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। আমি চিংড়ি দিয়ে লাল শাক রান্না করে অনেক বার খেয়েছি কিন্তু কখনো আলু দিয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আলু লাল শাক এর সাথে এভাবে আমি কোনদিন চিংড়ি মাছ রান্না করতে দেখেছিলাম না। আপনার শেয়ার করা এই পোষ্টের মাধ্যমে প্রথমবারের মতো দেখতে পেলাম।

 3 years ago 

আলু চিংড়ি লাল শাকের মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

চিংড়ি দিয়ে লাল শাক খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। কিন্তু কখনো সাথে আলু দিয়ে খাওয়া হয়নি। আপনার আলু দিয়ে লাল শাক রান্নার রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। একদিন রান্না করে খেয়ে দেখতে হবে। বেশ লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু একটু ভিন্ন ভাবে রান্না করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোন রেসিপি তৈরি করলে খুবই সুস্বাদু হয়। আলু চিংড়ি দিয়ে লাল শাকের মজাদার রেসিপি তৈরি করেছেন, যা দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। যদিও আগে কখনো এই রেসিপিটা খাওয়া হয়নি, কিন্তু আপনার রেসিপি পোষ্টের মাধ্যমে দেখে আরো বেশি ভালো লেগেছে। খুবই লোভনীয় মনে হচ্ছে আপনার রেসিপি টা দেখতে। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের, তাই চিংড়ি মাছের রেসিপি খেতে ভীষণ ভালোবাসি । এই রেসিপি টা দেখে খুবই খেতে ইচ্ছে করছে। সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি ছিল বলতে হয়।

 3 years ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনি জেনে খুশি হবেন যে আজকে সকালে আমরা পুকুর থেকে চিংড়ি মাছ ধরেছি। যেহেতু রেসিপি দেয়া খুব কম হয়ে থাকে আমার তাই রেসিপি আশায় মাছ ধরা। খুব সুন্দর ভাবে আপনি আজকে আপনার রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই এত সুন্দর রেসিপি যেন আমাকে আরো বেশি উৎসাহ প্রদান করল।এমন রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38