সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আসসালামু-আলাইকুম/আদাব
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
smart-watch-821557__480.jpg

"ছবিটি পিক্সাবে থেকে নেওয়া"

জুমা মোবারক 🕌
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

গতকাল রাতে হ্যাংআউট শেষ করার পর একটু ফেসবুকে ঢুকলাম। অনেক দিন ফেসবুকে তেমন একটা ঢুকা হয়না। হঠাৎ করে ফেসবুকে এক বন্ধুর একটা পোস্ট দেখলাম। আমাদের গ্রামের দুজন লোকের ট্রেন দুর্ঘটনায় প্রাণ চলে গেছে। লোক দুজন ছিলো পরিচিত। তাদের এমন দূর্ঘটনার খবর পেয়ে ভীষণ খারাপ লাগলো।

এর পরে আমি আমার বন্ধুকে ফোন দিলাম। তার পরে তার কাছে থেকে বিস্তারিত জানতে পারলাম। দুজনের বসয় হবে ৩০ বছর। আমাদের গ্রামে বাজারে বিকাশ এর ব্যবসা করেন। কোন এক কাজে তাঁরা দুজন দিনাজপুর এসেছে বাইকে করে। তারা তাদের কাজ শেষ করে। বাড়িতে ফেরার পথে দিনাজপুর ফুলবাড়ী কয়লাখনি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তাদের দুজনের প্রান চলে যায়।

এমন ভয়ংকর দুর্ঘটনার কথা শুনলে আমার ভীষণ খারাপ লাগে। দিনাজপুর ফুলবাড়ী কয়লাখনি রেলক্রসিংয়ের দু'পাশে কোন ট্রাফিক ছিলো না। ফাঁকা ছিলো প্রায় দুই বছর ধরে। তবে দুপাশে দুইটা বড় বড় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া ছিলো। সবাইকে সাবধান করার জন্য। তবে অনেকেই নিজের জীবনের চেয়ে সময়কে বেশি মূল্যবান মনে করে। ২-৩ মিনিট সময় অপেক্ষা করতে চায় না। সামান্য একটু সময়ের জন্য নিজের জীবন চলে যায়।

ভয়ংকর দুর্ঘটনা ছিলো আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলো আমার বন্ধু। তাদের দুজনের শরীর থেকে মাথা হাত পা এগুলো আলাদা হয়ে গিয়েছে। এবং মাথার মগজ সহ বের হয়ে গিয়েছে। আর বাইক তো ভেঙ্গে চুরমার হয়েছে। ওখান কার লোকজন ঘটনাস্থলে আসলে তাদের কোনভাবেই চিনতে পারেনি। পরে তাদের বাইকের লাইসেন্স দেখে তাদের পরিবারে খবর দেন।

তার পরে তাদের পরিবারের লোকজন ছুটে আসে। আসলে আমরা অনেকেই যারা বাইক চালাই আমাদের চোখ কান খোলা রেখে এবং ধৈর্য সহকারে বাইক চালানো উচিত। সামান্য একটু ভূলের কারনে আমাদের প্রানটা নিমিষেই চলে যায়। তাই তো বলা হয়েছে একটা দুর্ঘটনা সারাজীবনের কান্না। আপনারা যারা আমার পোস্ট ভিজিট করছেন সবাই তাদের দুজনের জন্য করবেন। সৃষ্টিকর্তা যেনো তাদের দুজনকেই জান্নাতুল ফেরদৌস দান করেন।

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনারা সকলকেই বুঝতে পেরেছেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

ভাই একটি বাবাস

আমার বাংলা ব্লগ বাসা

বাসি হবে

যা হোক এসব ঘটনা শুনলে অনেক খারাপ লাগে ৷ বলা যায় অজান্তেই অকাল মৃত্যু ৷ যদি ও কখনো কবে মৃত্যু হবে জানি না ৷ তবে কিছু ক্ষেত্রে সামান্য ভুলের জন্য বড় কিছু হতে পারে ৷

 3 years ago 

ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মিতা, এরকম মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনলে সত্যিই খুব খারাপ লাগে। যেহেতু তাদের চেহারাই চেনা যাচ্ছে না, সেহেতু কত ভয়ংকর দুর্ঘটনাটা বেশ উপলব্ধি করতে পারছি। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তারা যেন পরপারে গিয়ে বেহেশত নসিব হয় এই কামনা করছি।

 3 years ago 

দোয়া করবেন মিতা আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই আপনি ঠিকই বলেছেন মানুষ ২-৩ মিনিট অপেক্ষা করতে চায় না। তাদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি। নিজেদের দোষের কারনে নিজেদের জীবন আজকে চলে গিয়েছে। আসলে আপনার পোস্টটি পড়ে আমার কাছে একেবারে অন্যরকম লেগেছিল। এরকম দুর্ঘটনার খবর শুনলে শরীর একেবারে কিরকম শিউরে উঠে। খুবই খারাপ লেগেছে এই দুর্ঘটনার বিষয়টি শুনে। তাদের পরিবার তাদেরকে হারিয়েছে এটা ভাবতেই কি রকম লাগছে। আমার মনে হয় সময়কে মূল্য না দিয়ে নিজের জীবনকে মূল্য দেওয়া উচিত। ভালোই ছিল আপনার আজকের এই পোস্ট।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া পড়ে খুবই ভালো লাগলো আসলে বর্তমান সময়ে মানুষ জীবনের থেকে সময়ের মূল্যটা অনেক বেশি দিচ্ছে যার কারণে চারদিকে এরকম দুর্ঘটনা ঘটছে। তবে আমার মনে হয় আগে জীবনের মূল্য দেওয়া উচিত জীবন যদি বেঁচে থাকে তাহলে অনেক সময় পাওয়া যাবে কিন্তু জীবন যদি একবার চলে যায় তাহলে সময়টা সেখানেই স্তব্ধ হয়ে যায়। ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট পরে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনিও ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ইদানিং এত ভয়ংকর ভয়ংকর বাইক এক্সিডেন্ট হয় তবু মানুষের শিক্ষা হয় না। কেন জানিনা বাইকে উঠলে মনে হয় নিজেদের গায়ের মধ্যে শক্তির জোর বেশি চলে আসে। আমার কাছে যারা বাইক চালায় তাদের প্রতি অনেক বেশি বিরক্ত চলে আসে বাইক চালানো দেখে। এমন মর্মান্তিক এক্সিডেন্ট যেন কারো জীবনে না আসে। কারণ মানুষ যতদিন সাবধান হবে না ততদিন এমন পরিস্থিতির শিকার হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যদি দুই এক মিনিট অপেক্ষা করত তাহলে আজ এমন অবস্থা হতো না।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। সামান্য একটু ভুলে এধরনের সমস্যা গুলো দেখা যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনার এই পোস্টটি পড়ে খুবই খারাপ লেগেছে। এক্সিডেন্ট এর মাধ্যমে দুই বন্ধু হাত-পা মাথা আলাদা হয়ে গেছে শরীর থেকে খুবই দুঃখজনক একটা ঘটনা। একদমই ঠিক কথা বলেছেন সময় থেকে জীবনের মূল্য বেশি। আজকে তারা যদি ২-৩ মিনিট অপেক্ষা করত তাহলে তাদের জীবনটা বেঁচে যেত ।তারা সময়কে মূল্য দিয়ে আজ তাদের জীবনটা হারিয়ে ফেলেছে। আমরা রাস্তাঘাটে প্রায় সময় দেখি মানুষ দু মিনিট অপেক্ষা করতে রাজি হয় না গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হয় এগুলো অনেক রিস্ক। কিছুক্ষণ অপেক্ষা করে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করলে এরকম দুর্ঘটনার আশঙ্কা থাকে না । এত অল্প বয়সে তারা এক্সিডেন্ট এর মাধ্যমে মারা গিয়েছে খুবই খারাপ লাগছে।

 3 years ago 

চমৎকার কথা বলেছেন। দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো ভাই। সময়ের মূল্য থেকে জীবনের মূল্য অনেক বেশি ঠিকই বলেছেন। একটু সময় নিলে হয়তো বা দুইটা জীবন বেঁচে যেত। যেহেতু তাদের চেহারা চেনাই যাচ্ছেনা বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটেছিল। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38