জেনারেল রাইটিং:- গ্রামীণ পরিবেশে কিছু সময়।

in আমার বাংলা ব্লগ2 years ago
জেনারেল রাইটিং:- গ্রামীণ পরিবেশে কিছু সময়।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20240130_182511_0000.png

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। শুরুতেই সবাইকে আমার সালাম ও আদাব।কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:- গ্রামীণ পরিবেশে কিছু সময়। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG20240127133106-01.jpeg

IMG20240127133146-01.jpeg

IMG20240127133202-01.jpeg

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। তাইতো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। গ্রামীন পরিবেশ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। গ্রামীন পরিবেশে গেলে প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করা যায়। কয়েকদিন আগে আমি গ্রামীন পরিবেশে ঘুরতে গিয়েছিলাম। সেখানে থেকে বেশ কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি আশাকরি আপনাদের সবার গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে। সবুজ স্যামল আমাদের এই বাংলাদেশ। আমার কাছে মনে হয় যেনো সব কিছু সবুজের সমারোহ। কৃষকেরা তাদের জমিতে ধান রোপণ করেছেন। কিছুদিন পরে তাদের জমিতে ধান হবে। এর পরে কৃষকদের মুখে হাসি ফুটবে। ছোট একটি নৌকা পড়ে আছে। নৌকা আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোট বেলায় এধরনের নৌকা গুলো নিয়ে পুকুরের মধ্যে বিভিন্ন ধরণের খেলা করেছি বন্ধুদের সাথে।

IMG20240127132940-01.jpeg

IMG20240127132808-01.jpeg

IMG20240127132835-01.jpeg

এর পরে পরে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। জায়গাটা ছিলো আমাদের অফিস থেকে একটু দুরে। আমি সেখানে মাঝে মধ্যে দুপুরে যাই। এবং বন্ধুদের সাথে সেখানে থেকে ঘুরি আসি। এর পরে আমি দেখতে পেলাম অনেক বড় একটি টমেটো খেত। গাছের মধ্যে বেশ বড় বড় টমেটো ধরেছে। আর বেশ কিছু দিন পরে টমেটো পাকবে। এর আমি টমেটো এবং টমেটো গাছের ফুলের কিছু ফটোগ্রাফি করলাম। টমেটো ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। হলুদ এর মাঝে মাঝখানে কলি থাকার কারণে দেখতে জাস্ট অসাধারন লাগে। সবুজ এর মাঝে হলুদ ফুলটিকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আমিও মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।

IMG20240127132911-01.jpeg

গ্রামের মানুষরা তাদের জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষ করে থাকেন। বিশেষ করে নিজের খেতে চাষ করা যে কোন সবজি খেতে একটু বেশি মজা এবং সুস্বাদু লাগে। এর পরে আমি দেখতে পেলাম বাঁধাকপি লাগানো আছে। বেশ ভালোই বাঁধাকপি ধরেছে। শীতকালীন সবজি হিসেবে বাঁধাকপি ভাজি করে খেতে ভীষণ মজাদার লাগে। আশাকরি আপনাদের কাছেও খেতে ভীষণ মজা লাগে।

IMG20240127132932-01.jpeg

বাঁধাকপির পাশে আবার লাগানো আছে ফুলকপি। শীতকালীন সবজির মধ্যে সব থেকে বেশি পছন্দ আমার ফুলকপি। ফুলকপি বিভিন্ন ভাবে খেতে পছন্দ করি। আর যে কোন মাছের সাথে দিয়ে রান্না করলে তো খেতে ভীষণ সুস্বাদু লাগে। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার কাছে আজকে আয়োজন ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ছবির বিবরণ
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়গ্রামীণ পরিবেশে কিছু সময়।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

গ্ৰামীন পরিবেশ আপনার অনেক ভালো লাগে জেনে খুশি হলাম, আমারও গ্ৰামীন পরিবেশ অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি গ্ৰামীন পরিবেশের বেশ অনেক গুলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার তোলা ফটোগ্রাফী গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনি গ্ৰামীন পরিবেশের মধ্যে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমাদের এই দেশটা কত সুন্দর। এরমধ্যে গ্রামীন পরিবেশটা আরো সুন্দর। গ্রামের এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে থাকে। আপনি গ্রামীন পরিবেশে কিছুটা সময় পার করে বুঝতে পেরেছেন যে কতটা মধুময় এই সময়টা। কিছু ফটোগ্রাফি তো দিছেন দেখে বোঝা সে প্রক্তির সাথে এই সময়টা আপনি মিশিয়ে গিয়েছিলেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আমি প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। আর প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য মাঝে মাঝেই আমার হাজবেন্ডের সাথে বের হয়ে থাকি। আপনি তো দেখছি গ্রামীণ পরিবেশে বেশ ভালো সময় কাটিয়েছিলেন। আমার দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। কয়েকটা সবজির ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

জি আপু আমি আপনার পোস্ট গুলো দেখি। আপনি সময় পেলে ঘুরতে পছন্দ করেন। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর পাড়ের এই জায়গাটা ছিল আমার ভীষণ পছন্দের। আমি সময় পেলেই ছুটে যেতাম ওখানে, যাইহোক তোমার পোস্টের মাধ্যমে আবার জায়গাটা দেখতে পেরে ভালো লাগলো। ফুলকপি আর টমেটো ওখানে ভালোই আবাদ হয় দেখেছিলাম। যাইহোক প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝেই যাওয়ার চেষ্টা করবে, আশাকরি মন ভালো থাকবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদমই ঠিক বলেছেন এধরনের পরিবেশে গেলে মন ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মুক্ত হওয়া বাতাস আর বিশুদ্ধ অক্সিজেনের ভরপুর গ্রাম বাংলা যেখানেই থাকি না কেন বারবার পিছুটানে আমার সবুজে ছাওয়া গ্রামটি।
শহরের যান্ত্রিক জীবন আমার তো একদমই ভালো লাগেনা।
গ্রামের মেঠো পথ সবুজ ফসলের পাশ দিয়ে হেঁটে গেলে অন্যরকমের এক অনুভূতি অনুভব করা যায়।
অনেক সুন্দর আলোচনা করেছেন সেই সাথে ফটোগ্রাফি গুলো ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

এধরনের গ্রামীন পরিবেশে সময় কাটাতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনার অফিসের একটু সামনে এতো সুন্দর একটি পরিবেশে বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে বেশ ভাল সময় কাটিয়েছেন। তার পাশাপাশি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময়টা ভীষণ সুন্দর ভাবে উপভোগ করেছি। অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গ্রামীণ পরিবেশের সুন্দর দৃশ্য গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।গ্রামের দৃশ্য গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37