ফটোগ্রাফি পোস্ট:)- আমার তোলা রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
ফটোগ্রাফি পোস্ট:)- আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
"ফটোগ্রাফি করতে এবং দেখতে ভালোবাসি"
20240327_122525_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এই দিনে ফটোগ্রাফি পোস্ট করে থাকি। প্রতি সপ্তাহে আপনাদের কে ভালো কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি পোস্ট:)- আমার তোলা রেনডম ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে। তাহলে এবার চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক!

ফটোগ্রাফি:- ১
IMG20240226103247-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
ফড়িং।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন একটি ফড়িং। কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তার পরে আমি দেখতে পাই ফড়িংটি একটি আম গাছের পাতার মধ্যে ছিটকে পড়ে আছে। মনে হচ্ছিল ফড়িংটির প্রান আর নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ঠিক এভাবে আমাদের কে ও একদিন চলে যেতে হবে।
ফটোগ্রাফি:- ২
IMG20240227133535-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
বুনো ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন একটি বুনো ফুল। বুনো ফুল হলে কি হবে তার সৌন্দর্য কোন অংশে কম নয়। তবে ফুলটি খুব কাছে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন জাস্ট অসাধারন লাগতেছে। সবুজ এর মাঝে বেগুনী রঙের ফুলটি যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবেন।
ফটোগ্রাফি:- ৩
IMG20240324130239-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
কচি আম।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • আমার পছন্দের একটি ফল হচ্ছে আম। পাকা এবং আধা পাকা আম খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। গাছে গাছে আম ধরতেছে আর বেশিদিন নেই বাজারে আম পাওয়া যাবে। আশাকরি আমার মতো আপনারাও আম খেতে পছন্দ করেন।
ফটোগ্রাফি:- ৪
IMG20240325133741-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
মাধবীলতা ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল। মাধবীলতা ফুল গুলো এক ডালে অনেক ফুটে। যদিও যখন ফুল গুলো ফুটে তখন সাদা থাকে। পরে আসতে আসতে ফুলের রং চেন্স হয়ে যায়। মাধবীলতা ফুল আমার অনেক বেশি পছন্দের।
ফটোগ্রাফি:- ৫
IMG20240223132043-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লজ্জাবতী ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • লজ্জাবতী ফুল যদিও ফুল গুলো অনেক ছোট তবে অনেক বেশি আকর্ষণীয় লাগে। লজ্জাবতী ফুল গাছের অনেক উপকারীতা রয়েছে। কিছুদিন আগে আমি রাস্তার পাশে থেকে লজ্জাবতী গাছ এবং ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
ফটোগ্রাফি:- ৬
IMG20240226103106-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
ঝরা পাতা।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ঝরা পাতা গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। প্রথমে পাতা গুলো ছিলো কচি। এর পরে আসতে আসতে হয়ে যায় সবুজ। এর পরে পাতা গুলো হয়ে যায় হলুদ। এর পরে যখন বয়স হয়ে যায় তখন পাতা গুলো ঝরে যায়। গতকাল আমি ছাদে থেকে ফটোগ্রাফিটি করেছিলাম।
ফটোগ্রাফি:- ৭
IMG_20240327_121935-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
সরিষা ফুল।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • সাদা রঙের সরিষা ফুল। সচরাচর হলুদ রঙের সরিষা ফুল দেখা যায়। মাঝে মধ্যে হঠাৎ করে সাদা সরিষা ফুল দেখতে পাওয়া যায়। আমিও হঠাৎ করেই কিছুদিন আগে সাদা রঙের সরিষা ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর পরে আমি সাদা রঙের সরিষা ফুলের ফটোগ্রাফি করে নিলাম।
পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

ভাই অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর বর্ণনা করেন। বিশেষ করে মাধবীলতা ফুল ও লজ্জাবতী ফুল আপনার ফটোগ্রাফি মাধ্যমে দেখতে পেলাম। দেখে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনাও ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই দুটি ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি বৃহস্পতিবার ফটোগ্রাফি শেয়ার করেন জেনে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া বুনো ফুল গুলোই আমার কাছে অনেক ভালো লাগে। এরা বিনা যত্নে বেড়ে উঠে একটু যত্ন পেলে আমার মনে হয় আরো অনেক সুন্দর হতো।আর সাদা সরিষা ফুল আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন সাদা সরিষা ফুল কম দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। লজ্জাবতী ফুল, ফড়িং ও আমের ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া রেনডম কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারন লাগতেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সকাল সকাল চমৎকার কিছু ফটোগ্ৰাফি আমাদের
মাঝে উপহার দিয়েছো। ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি খুবই দারুন বর্ননা করছো। ছোট আম এর ফটোগ্রাফি এবং সাদা সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। তোমার জন্য শুভকামনা রইলো 💞

 2 years ago 

প্রতিবারের মত এবারো আপনার ফটোগ্রাফ গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি দক্ষতার সাক্ষী দিচ্ছে ফটোগ্রাফ গুলো। হ্যা ফড়িংটির মত আমরাও একদিন এই দুনিয়া ত্যাগ করব।আম আমারো বেশ লাগে। আপনার ফটোগ্রাফ গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে অনেক বেশি খুশি হলাম ভাই। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন 🩷

 2 years ago 

আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি করেন। আজকের ফটোগ্রাফি গুলো ও তার ব্যতিক্রম নয়। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর ছিল। বিশেষ করে কচি আম এবং মাধবীলতার ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। আমার কাছে অসাধারণ লেগেছে আপনার সাবলীল ফটোগ্রাফি পোস্ট। খুবই সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন এবং বর্ণনা দিয়েছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি এত সুন্দর সব ফটোগ্রাফি করেছেন দেখে আমার কাছে তো অসাধারণ লেগেছে দেখতে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি হওয়ায় সবগুলোর সৌন্দর্য একেবারে দারুণ লেগেছে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে ৬ এবং ৭ নাম্বার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। আমার কাছে সাদা রঙের সরিষা ফুল গুলো অনেক সুন্দর লাগে। মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফড়িং টা বেশ সুন্দর তো। ফড়িং এর ফটোগ্রাফি টা বেশ দারুণ করেছেন ভাই। এককথায় চমৎকার। মাধবীলতা ফুলের ফটোগ্রাফি টাও সুন্দর লাগছে। ফুলটা বেশ সুন্দর তো। ঝরে যাওয়া পাতার ফটোগ্রাফি টাও সুন্দর ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ ভাই আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42