বাঙালি রেসিপি:) নতুন আলুর স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
বাঙালি রেসিপি:) নতুন আলুর স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20231224_093712_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

Vs68WyhR4ueSwjq86pRgeN6Atx3thm2gc9L8fVi5dQ9kDQ1QnbVVfagicfJaQUaZ3b7x6yUUQZp51N6wvYh7hbWM6sB2UYCMJ5oLKobXVT...oYov44fzsSqLWoBKKxXSHKRDX8qDHxf2Tg9jASmFwTF1x4mNnnTBnj2wAfN6EvGap6RHDfZZpQMurWzMq3GkGNnEQgSQUCztd7wKPqEDx9k2JRCKEqmahfpEWA.png

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বাঙালি রেসিপি:) নতুন আলুর স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-12-24-09-45-16-33_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
মুরগির মাংসদেড় কেজি।
আলুছয়টি।
পেঁয়াজ কুচিএক কাপ।
আদা বাটাএক চা-চামচ।
রসুন বাটাএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
জিরা গুঁড়াআধা চা-চামচ।
গরম মসলা গুঁড়াআধা চা-চামচ।
তেজপাতাতিনটি।
এলাচচারটি।
দারুচিনিচারটি।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-24-09-46-40-31_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি আলু গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে মুরগির মাংস গুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। এর পরে মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। তার পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি মুরগির মাংস গুলোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-24-09-47-54-76_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মুরগির মাংস গুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম। এবার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভালো করে ভিজিয়ে নিলাম। তার পরে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা উপকরণ গুলো দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-24-09-48-44-64_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মুরগির মাংস গুলোকে দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ কষিয়ে নিলাম। তার পরে আলু দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-12-24-09-49-44-45_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি সব গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম আলু গুলো সিদ্ধ হয়েছে। আবারো কিছুক্ষণ এর জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে কিছুক্ষণ পর দেখলাম ঝোল একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
IMG20231222180130-01.jpeg
IMG20231222180210-01.jpeg

বাঙালি রেসিপি:) নতুন আলুর স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ ❣️

ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়নতুন আলুর স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
Screenshot_2023-12-24-20-16-20-45_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 years ago 

এই ভর দুপুরে কি রেসিপি দেখালেন ভাইয়া! রেসিপিটা দেখতে খুব লোভনীয় হয়েছে। রেসিপি টা দেখেই জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমি শীতকালের নতুন আলু দিয়ে যে কোন কিছু রান্নায় খেতে অনেক পছন্দ করি। আলু দিয়ে চিকেন রান্না করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে ভাই অনেক সুন্দরভাবে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 3 years ago 

মুরগির মাংস আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। তাইতো মাঝে মাঝেই আমাদের বাসায় রান্না করতে হয়‌। তোমার মুরগির মাংসের তরকারি ভীষণ লোভনীয় দেখাচ্ছে। আর রান্নার ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছো। অনেক ধন্যবাদ তোমায় পোস্টটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব সময়ই চেষ্টা করি গুছিয়ে পোস্ট করার জন্য। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

একে তো নতুন সুস্বাদু আলু, একই সাথে সুস্বাদু মুরগির মাংস দিয়ে খুবই অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন৷ এই রেসিপিটিকে দেখে একদমই লোভনীয় মনে হচ্ছে৷ একইসাথে এই রেসিপিটি দেখে এখনি এদিকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

 3 years ago 

আপনাদের জন্য তো দিয়েছি ভাই নিয়ে খেয়ে ফেলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আপনার নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছিল। আশা করছি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুস্বাদু মুরগির মাংস রান্না করার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো জিনিস নতুন কিছু হলে সেটি পেতে ভালো লাগে। ঠিক তেমনি আলো নতুন আলুগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে না খেলে বোঝা যাবে না। আর নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে তো আরো বেশি ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার করে নতুন আলুর সাথে মুরগির মাংস রান্না করেছেন। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মুরগির মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করে।আপনি আলু দিয়ে সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি দেখে তো লোভ লেগে গেলো। রেসিপির প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি আজকে আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। আপনার রেসিপিটি খেতে নিশ্চয় সুস্বাদু হয়েছিল। আপনি রান্নার ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। শুভেচ্ছা রইল ❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62522.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38