ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| টুনা মাছ | ছয় পিস। |
| ঢেঁড়স | ২৫০ গ্রাম। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- এবার আমি প্রথমেই ভালো করে টুনা মাছ গুলোকে পরিষ্কার করে নিলাম। তার পরে ঢেঁড়স গুলোকে কে পরিষ্কার করে কেটে নিলাম। তার পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি মাছ গুলো দিয়ে দিলাম।
- মাছ গুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। তার পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
- ঢেঁড়স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম।
- এবার আমি পরিমান মত পানি দিয়ে দিলাম। তার পরে নেড়েচেড়ে নিয়ে আবার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। তার পরে কিছুক্ষণ রান্না করার পর রান্না শেষ করলাম।
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই আপনার রেসিপি খেতে ইচ্ছা করছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ঢেঁড়স আমার অনেক প্রিয় একটি সবজি তবে ঢেঁড়স কে ভর্তা করে কিংবা ভাজি করে অথবা মাছের সাথে তরকারি করে খাইতে অনেক ভালো লাগে। আপনি টুনা মাছ রান্না করেছেন ঢ়েঁড়স দিয়ে অসাধারণ দেখাচ্ছে রেসিপির কালার।
জি আপু খেতেও সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনাকে।
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি দারুণ হয়েছে। আমাদের এদিকে টুনা মাছ তেমন পাওয়া যায় না। আর আমি কখনো ঢেঁড়স দিয়ে কোন মাছ রান্না করি নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো। রেসিপিটি মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
বাহ ভাই আপনি তো অনেক সুন্দর রান্না করতে পারেন। ঢেঁড়স দিয়ে টুনা মাছ রান্নার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে দেখি খেতে ইচ্ছা করছে। আপনি অনেক সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে আমার। আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। এরকম মজাদার রেসিপি গুলো আমি খেতে যেমন পছন্দ করি তৈরি করতে আমার কাছে তার থেকে বেশি ভালো লাগে। রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল।
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আমি কিছুদিন আগে এই রেসিপি তৈরি করেছিলাম। সত্যিই রেসিপি গুলো খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপি পরিবেশনের অনেক বেশি ভালো লেগেছে। এতো সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/HouqeLimon/status/1644135579746185216?t=9XyaDkOd0VGcFbVkpFI8IQ&s=19
ঢেঁড়স দিয়ে টুনা মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। ঢেঁড়স মাছ দিয়ে রান্না করলে আমার এত ভালো লাগে না। তবে ভাজি বা ভর্তা করলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।