মেঘলা আবহাওয়ার কিছু প্রাকৃতিক দৃশ্য||১০% for @ shy-fox
আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
ফটোগ্রাফি এক ধরনের নেশা। হোক সেটা ক্যামেরা দিয়ে কিংবা মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে। বাইরে বের হলেই কম বেশি ফটোগ্রাফি করতে ভালবাসি আমি। প্রাকৃতিক দৃশ্য গুলো মোবাইলে ধারণ করে রাখতে কেমন যেন একটা আনন্দ অনুভব করি। আজ বিকেলের মেঘাচ্ছন্ন আকাশের ও আশেপাশের কিছু দৃশ্য শেয়ার করব আজ। আশা করছি সাথেই থাকবেন।
ফটোগ্রাফি ১
আমরা বন্ধুবান্ধবরা বিকেলে সময় পেলেই মাঝেমধ্যেই রেললাইন দিয়ে হাঁটতে পছন্দ করি। রেল পথ ধরে গল্প করতে করতে এগোতে উপভোগ করি আমরা অনেক। মেঘমুক্ত আকাশ দেখে আজ বের হয়েছিলাম কয়েকজন মিলে। তবে বাইরে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘন মেঘ উকি দিতে শুরু করে দিল। খুব অল্প সময়েই চারিদিকে অনেকটাই অন্ধকারে ঢেকে যেতে শুরু করলো। ছবিটি তখন তোলা।
ফটোগ্রাফি ২
হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেলো আকাশ। বেশ ভালই বাতাস বইতে শুরু করেছিল সাথে। পরিবেশটা ভালোই উপভোগ্য লাগছিল তখন।
ফটোগ্রাফি ৩ ও ৪
আজ বিকেলে এলাকার ছোট এবং বড়রা মিলে ফুটবল খেলছিল ।খেলার খেলার মাঝে মেঘের আবির্ভাব হওয়াতে তাদের খেলার উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছিল। কেননা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাটাই অন্যরকম থাকে।
ফটোগ্রাফি ৫
এই ছবিটিতে মেঘের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে।
ফটোগ্রাফি ৬
ফটোগ্রাফি ৭ ও ৮
মেঘের এই দৃশ্যটি দারুন লাগছিল আজকে। আকাশের অর্ধেক ঘন কালো মেঘে ঘেরা এবং বাকি অর্ধেক পরিস্কার দেখা যাচ্ছিল ।ছবিতে হয়তো তেমন ভালো বোঝা যাচ্ছে না তবে দেখার মত একটি দৃশ্য ছিল এটি।
ফটোগ্রাফি ৯ ও ১০
ব্রিজের উপরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমরা। প্রচণ্ড বাতাস বইছিল এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম হার বাসার দিকে এখনো যাক না হলে একবার ঝড় শুরু হলে আর বাড়ি ফেরা হবেনা।
ফটোগ্রাফি ১১
আজ বিকেলে এনার সঙ্গেও দেখা হয়েছিল । তাই একটি ছবি তুলে রেখেছি। বাচ্চাটি তার সাথির সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলছিল।
আশা করছি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লেগেছে। শীঘ্রই আবার দেখা হবে। আজ এখানেই শেষ করছি সবাই ভাল এবং সুস্থ থাকবেন।
| ডিভাইস | স্যামসাং এ৭০ |
|---|
ধন্যবাদ সবাইকে
@labib2000
আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। বিশেষ করে রেললাইনের ছবিগুলো রেললাইনের আশপাশে দৃশ্যগুলো বেশি আকর্ষণীয় হয়েছে। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই মূল্যবান মতামত করার জন্য।
ভাইয়া তোমার প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে। তুমি তো খুব সুন্দর ছবি তোল। সবথেকে বেশি সুন্দর হয়েছে তোমার মেঘের ছবিগুলো। এক কথা সাধারণ।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
সত্যিই তোমার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়, সবসময়ই উপভোগ করি।আজকের ফটোগ্রাফিগুলো দেখেও মন ভরে গেল, অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর এই ফটোগ্রাফিন্তলো আমাদের সাথে শেয়ার করার জন্য, শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অসাধারণ লাগছে আপনার ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফিতে।বিশেষ করে নীল আকাশে বুকে জড়িয়ে থাকা সাদা মেঘের ভেলা।
ধন্যবাদ ভাই মতামত করার জন্য।
ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে, বৃষ্টির দিনে বিকেল বেলায় এত সুন্দর ফটো পাব আশা করিনি। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন ভাই শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি ভাই এগিয়ে যান
ভাই ,আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি শেষে মেঘগুলো যখন বেড়ায় তখন দেখতে অনেক সুন্দর দেখায়। তার জন্য মনে হচ্ছে মেঘের ছবিগুলো অনেক থেকে তোলা হয়েছে। ধন্যবাদ ভাই, সুন্দর ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।
মেঘলা দিনে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।প্রতিটা চিত্র মন ছুয়ে যাওয়ার মতো।শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই। আপনার জন্যেও শুভেচ্ছা রইল।
ওয়াও কি বলে প্রসংশা করবো বুঝতে পারতেছি না যায় বলি কম হয়ে যাবে। এতো সুন্দর ফটোগ্রাফি করছেন জাস্ট অসাধারণ হয়ছে ছবি গুলো
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
সবগুলো ফটোগ্রাফি সত্যিই প্রশংসনীয় ফটোগ্রাফি।আপনার তোলা ছবি গুলো দেখে মনটা ভরে গেলো।ফটোগ্রাফির সাথে সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মতামত করার জন্য।
আপনার ফটোগ্রাফির মাধ্যমে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিলো।সেই সাথে উপস্থাপনাও।ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।