You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || শেয়ার করো তোমার জীবনের মজার কোন - গ্রীস্মকালীন ফলের গল্প।

in আমার বাংলা ব্লগ4 years ago

খুব সুন্দর ভাবে আপনার জীবনের একটা গ্রীষ্মকালীন ফলের গল্প উপস্থাপন করেছেন। উপস্থাপনা পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। এছাড়া ঘটনাটাও বেশ চমকপ্রদ। সত্যি বলতে রাতের বেলা তাও আবার কবরস্থানের পাশে ১00 বছরের পুরনো আম গাছের আম পাড়তে যাওয়া চাট্টিখানি কথা না। আমি ভূতের ভয় পাই না কিন্তু আমাকেও যদি বলা হয় এমন নিশ্চুপ নির্জন একটা জায়গাতে রাতেরবেলা যেতে হবে, আমি কিন্তু খুব সহজে রাজি হব না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার সত্যি ছমছমে একটা অনুভূতি হয়েছে। আর গল্প পড়ে মজা লেগেছে এবং পাশাপাশি আপনার বন্ধুর পা ভেঙে গেল বলে একটু দুঃখও লাগলো। তবে সব খারাপের একটা ভালো দিক আছে। যেমন এবার আপনাদের গ্রামে গাজা খাওয়ার লুকানো আস্থানা বের হল এবং পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। সব মিলে খুব ভাল লাগলাগলো ভাইয়া।

Sort:  
 4 years ago 

জী আপু ঠিক বলেছেন। ধন্যবাদ আপনার মূল‍্যবান মতামত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61662.76
ETH 1714.79
USDT 1.00
SBD 0.38