৭৭ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,

স্বাধীনতা দিবসের ৭৭ তম বর্ষে এসে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। দুশো বছরের ব্রিটিশ পরাধীনতার কাটিয়ের ভারত আজকের দিনে স্বাধীন হয়েছিল। সত্যি বলতে কি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা স্বাধীন হতে পেরেছি সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন চিহ্ন বর্তমান সময়েও রয়েছে তবে সে আরেক বিষয় এবং সে নিয়ে অন্য কোনদিন আলোচনা করা যাবে। ১৪ তারিখ রাত্রিতেই পরদিন সকালে পতাকা উত্তোলনের ব্যাপারে বলা হয়েছিলো। পতাকা উত্তোলন কমিটির পরিকল্পনা ছিল স্বাধীনতা দিবসের সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যদিও আমি মনে মনে ভেবেই ছিলাম সকালবেলা বলা হচ্ছে বটে তবে দশটার আগে পতাকা উত্তোলন হবার নয় সেই ব্যাপারে আমি নিশ্চিত।

১৫ ই আগস্ট সরকারি ছুটি। প্রত্যেক বাড়িতেই তাই একটা ছুটি আমেজ কাজ করবে। সেজন্য সবাইকে যতই সকাল সকাল সময় দেওয়া হোক না কেন তারা ছাদে পৌঁছতে সেই দশটা বাজিয়েই দেবে। আর দশটার পরেই পতাকা উত্তোলন হবে। হলোও তাই।

PXL_20230815_180018359_copy_873x637.jpg

পতাকা উত্তোলন হবে সেই ডাকে আটটা থেকে গিয়েই ছাদে বসে পড়লাম। আমার সাথে আর কয়েকজন ছিল তাদের সাথে বসে গল্প করতে করতে সময় কেটেই চলেছে। আবহাওয়া তুলনামূলক মেঘলা হওয়ার জন্য ছাদে বসে থাকতে খুব একটা সমস্যা হয়নি কিন্তু বাকি লোকজনের দেখা নেই জন্য অল্প অধৈর্য্য লাগছিলো বটে।

ধীরে ধীরে সাড়ে নটার পরে একটা দুটো করে লোকজন আসা শুরু করলো। যেটা ভেবেছিলাম সেটা হতে দেখে মনে মনে একটু হাসছিলাম। দশটার মধ্যে সবাই এসে পড়লো। কয়েকজন স্বাধীনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখলেন এবং তারপর পতাকা উত্তোলন হলো।

PXL_20230815_180019366_copy_907x1209.jpg

পতাকা উত্তোলনের পর আশা নিয়ে বসে আছি লাড্ডু কিংবা লজেন্স পাবার জন্য। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরে বুঝলাম সেসবের কিছুই ব্যবস্থা নেই, মনটা অল্প খারাপ হওয়ার গেলো। কি আর করার! তবে স্বাধীনতা দিবসের দিন এগুলো মেনে নেওয়া যায়, কি বলেন আপনারা?




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 3 years ago 

ইস্ কি আফসোস রে। এতক্ষন বসিয়ে রেখেছে আর লাড্ডু বা লজেন্স কিছুই খেতে দিল না। শুনেই তো খারাপ লাগলো। দাদা আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসলে এমন সব জায়গায় তেই হয়। মানে ৮টার কাজ ১০ টায় হয় এই আর কি। হি হি হি।

 3 years ago 

প্রিয় দাদা, এতক্ষণ অপেক্ষা করে লাড্ডু কিংবা লজেন্স না খেতে পারলেও মহান স্বাধীনতা উদযাপন করার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ। প্রিয় দাদা, আপনাকে জানাই ৭৭তম মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38