ট্রন জমানোর ৪০ তম সপ্তাহ
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ট্রন স্টেকিং সম্পর্কিত আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি।
ট্রন স্টেকিং সম্পর্কে আমি প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর ট্রন স্টেকিং সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করছি,
ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।
২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয়ের নতুন প্রজেক্ট চালু করার পর অনুপ্রেরণা নিয়ে স্থির করলাম, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে আজ আমি ট্রন স্টেকিংয়ের ৪০ তম সপ্তাহ সম্পন্ন করে ফেলেছি।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর।
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা আপনার এই ট্রন জমানোর উদ্যোগ দেখে অনেক ভালো লাগলো। আপনার এই পোষ্টের মাধ্যমে সবাই উৎসাহ পাবে। আসলে নিজের উদ্যোগে যদি আমরা ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে যাই তাহলে সফল হব। অনেক অনেক শুভকামনা রইলো দাদা।
দাদা দেখতে দেখতে ট্রন জমানোর চল্লিশটি সপ্তাহ পার করে ফেললেন। আসলে আপনাদেরকে দেখে আমরা উৎসব পাই। আশা করি এভাবে ট্রন জমাতে জামাতে একদিন আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে খুব সহজে পৌঁছে যাবেন।
বর্তমানে ক্রিপ্ট কারেন্সিতে ট্রনের অবস্থান খুবই ভালো। দাদা আপনি এভাবে ট্রন স্টেকিং করে অনেক বেশি লাভবান হচ্ছেন আমি মনে করি। ভবিষ্যতে আপনার জন্য শুভ দিন আসছে।
প্রিয় দাদা, আপনার ট্রন জমানো পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি দেখতে দেখতে ট্রন জমানোর ৪০ তম সপ্তাহ অত্যন্ত সাফল্যের সাথেই সম্পন্ন করেছেন। আমি আশা করি, আপনি এভাবেই ট্রন জমিয়ে আপনার কাঙ্খিত লক্ষ্যটি পূরণ করতে সক্ষম হবেন।
দাদা,দেখতে দেখতে আপনার ৪০ তম সপ্তাহ পার হয়ে গেল।আপনার এই ধারাবাহিকতা দেখে খুব ভালো লাগে আবার অবাক হই।যাইহোক খুব ভালো উদ্যোগ এটা ,এছাড়া আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন।ধন্যবাদ আপনাকে।