সকাল সকাল অঘটন

in আমার বাংলা ব্লগ17 hours ago

নমস্কার বন্ধুরা,

সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা চরম অকাজ করে বসলাম। চিনি ছাড়া লিকার চায়ে চুমুক দিয়ে ল্যাপটপটা অন করতে যাচ্ছি, হাত লেগে বহুদিনের পুরনো সঙ্গী ওয়্যারলেস মাউসটা কাজের টেবিল থেকে সোজা পড়ল মেঝেতে। ব্যস! খটাস করে আওয়াজ পেলাম, নিমেষের মধ্যে ব্যাটারিটা ছিটকে বেরিয়ে এলো। মনে মনে ভাবলাম মাউসটার ইহলোক প্রাপ্তি ঘটল। সত্যিই তাই! ব্যাটারি লাগিয়ে চেষ্টা বহু করলাম তবে সে বাঁচলো না। হাতে ব্যাকআপ হিসেবে একটা তার ওয়ালা মাউস আছে সেটা বের করলাম। অল্প কিছুক্ষণ মাউস নাচিয়ে বুঝলাম গত কয়েক বছর ধরে ওয়্যারলেস মাউসের ব্যবহার করে সেটাতেই অভ্যস্ত হয়ে গেছি। কিছুতেই কাজে মন বসছে না। অগত্যা বুঝলাম, জলদি একটা নতুন ওয়্যারলেস মাউস না কিনলে কাজ মাথায় উঠবে।

1000231904.jpg

অনলাইন কুইক কমার্স স্টোরগুলোতে ঘাঁটাঘাঁটি শুরু করলাম। পকেটের উপর চাপ কম হবে আবার ফিচার মোটামুটি থাকবে এমন একটা মাউস খুঁজছিলাম। হঠাৎ নজরে এলো ডুয়াল মোড কানেক্টিভিটি ওয়ালা Portronics Toad 7। অর্থাৎ একই সাথে ওয়্যারলেস ডঙ্গেল এবং ব্লুটুথ দুটো দিয়েই কাজ করা যাবে। কাজের ল্যাপটপ বা পার্সোনাল ল্যাপটপ ঝামেলা ছাড়াই অনায়াসে সুইচ করা যাবে। আর দেরি না করে অর্ডারটা করেই ফেললাম। অর্ডার করার ঠিক ১৫ মিনিটের মাথায় ডেলিভারি হাজির। চোখের পলকে নতুন মাউস প্যাকেট থেকে খুলে টেবিলে রাখলাম!

1000231897.jpg

1000231895.jpg

খুবই ছিমছাম একটা প্যাকেজিং। বাক্সটা খুলতেই মাত্র তিনটে জিনিস বেরিয়ে এলো, Portronics Toad 7 মাউস, একটা টাইপ সি চার্জার কেবল আর একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল বই। কোনো বাড়তি প্লাস্টিক বা জঞ্জাল নেই, যা দেখে বেশ ভালো লাগল। দাম কম হলেও মাউসটা চমৎকার এরগনোমিক। মাউসের শেপটা একদম হাতের তালুর সাথে সুন্দরভাবে সেটে যাচ্ছে। ম্যানুয়াল বইটিতে লেখা আছে অন্তত ৩ ঘণ্টা চার্জ দিয়ে কাজ শুরু করা প্রয়োজন। চার্জে বসিয়ে দিলাম, এখন অপেক্ষা শুধু পারফরম্যান্সের। প্রথম নজরে দাম অনুযায়ী বেশ ভালোই হয়েছে।

1000231896.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58669.29
ETH 1573.84
USDT 1.00
SBD 0.38