পিসেমশাইয়ের জন্য অল্প কিছু কেনাকাটা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

পুজোর ঠিক আগের কদিন পিসিদের জন্য অল্প কেনাকাটা করলেও পিসের জন্য কেনাকাটা একদমই করা হয়নি। প্রথমত পিসের জামার কিংবা প্যান্টের মাপটা আমার জানা ছিল না। সেই জন্য কোন জিনিস কিনে নিয়ে যে আসবো সেজন্য আমাকে বেশ কয়েকবার ভাবনা চিন্তা করতে হয়েছে। পিসিদের জন্য বিশেষ কিছুই করতে হয়নি কারণ তাদের হাতে টাকা ধরিয়ে দিয়েছিলাম, যেটা তাদের ইচ্ছে ছিলো। তবে শুকনো হাতে টাকা দিতে কেমন লাগে, তাই অল্প কিছু কাপড় কিনেছিলাম। শুধুমাত্র বাকি ছিল পিসে মশাই এর কেনাকাটা। পুজোর আগে সময় কুলিয়ে পারিনি তাই পুজো শেষ হতেই গতকাল অল্প সময় হাতে নিয়ে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম পিসে মশাইয়ের জন্য টি শার্ট কিনতে। টি-শার্ট কিনতে গিয়ে নিজের জন্যও শার্ট কিনে চলে এলাম। বিষয়টা হাস্যকর লাগলেও, কেন জানি এখন কোন জায়গায় কিছু কিনতে গেলেই আমিও নিজের জন্যও কিনে ফেলি। দিন দিন আমার অভ্যাসটা সত্যিই খারাপ হয়ে চলেছে।

1000054196.jpg

পুজো শেষ তাই মল গুলো এখন অনেকটাই ফাঁকা। পছন্দ তো অনেক কিছুই হচ্ছিল, তবে পিসেমশাইয়ের জামার মাপ অনুযায়ী অপশন বেশি ছিল না। আমি যা জামা কাপড় গায়ে দিই তার দুই মাপ বেশি। এদিকে জামা কাপড় গায়ে চড়িয়ে দেখার কোনো সুযোগ নেই তাই বাইরেটা দেখেই পছন্দ করতে হলো। পছন্দ হলো অনেকগুলো তবে রং পছন হচ্ছিল না। আসলে একটু ভারী রং না হলে মানাবে না। আকাশী নীল রঙের রঙ আমার ভালো লাগে, যেটা আমি পিসেমশাইয়ের জন্য কিনলাম। আমার জন্য একখানি তুলে নিলাম। জানিনা এই বদভ্যাসটা কেন তৈরি হচ্ছে তবে কোথাও কিছু কিনতে গেলেই আমারও দু-একটা জিনিস কিনে দেওয়ার ইচ্ছে জেগে ওঠে। এইসব জামাকাপড়ের সাথে সাথে শীতকালীন জামা কাপড়ও কিছু সম্ভার দেখে এলাম। শীত আসছে এবং সেজন্য শীতের কাপড় প্রয়োজন হবে। পছন্দ না হলেও কালেকশন গুলো দেখে নিলাম। আরো একদিন আসতে হবে শীতের কাপড় কিনে নিয়ে যাওয়ার জন্য 😁।

1000054199.jpg

1000054200.jpg

1000054198.jpg

পুজোর আগে উপহার পেলে বেশি ভালো হতো সেটা জানি। আমার মনে হয় এখন দিলেও খুশি হবে সেই ভাবনা নিয়ে কেনাকাটি সেরে বাড়ি ফিরে এলাম। সত্যিই তাই হলো, পিসেমশাই কে যখন জামাটা দিয়েছিলাম তখন উনি আনন্দ প্রকাশ করেছিল। উপহার পাওয়াটা যে কারো ভালো লাগে, তবে সেটা যদি কাছের মানুষদের মাঝখান থেকে আসে তাহলে ভালোলাগা আরো বেশি কাজ করে।

1000054197.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

এতদিন শুনতাম মেয়েদের শপিং করার বাতিক রয়েছে। মানে কোথাও কিছু পেলেই কারো জন্য কিনলে মেয়েরা আগে তার নিজের জন্য কিনে ফেলে। আপনাকে দেখে কিন্তু ধারণা বদলাচ্ছে৷

তবে এভাবে নিজেকে প্যামপার করাও কিন্তু ভালো অভ্যেস।

 2 years ago 

আপনার পিসেমশাইয়ের জন্য কেনাকাটা করেছেন,জেনে খুব ভালো লাগলো দাদা। গিফট পেতে আসলে সবারই খুব ভালো লাগে। যাইহোক আমারও এমন অভ্যাস দাদা। কারো জন্য কিছু কিনতে গেলে, নিজের জন্যও কিছু কিনে ফেলি। তাছাড়া এমনিতেও মার্কেটে গেলেই কিছু না কিছু কেনা হয়েই থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতের জামাকাপড়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে শপিংমলগুলোতে। সত্যি বলতে আমি নিজের জন্য কেনাকাটা খুব কমই করি। কিন্তু দোকানে গিয়ে কিছু পছন্দ হয়ে গেলে নিয়ে নেয়। যদি সেটা আমাদের কেনার উদ্দেশ্য নাও থাকে তাহলেও নিয়ে নেয়। পিসে মশাইয়ের জন্য শেষমেশ তাহলে শপিং করে ফেললেন।

 2 years ago 

মার্কেটে গেলে কিছু না কিছু পছন্দ হলে নিজের জন্য কেনা হয়ে যায় এটা আমারও। তবে সব সময় কিনিনা যে জিনিসটি অনেক বেশি পছন্দ হয় সেটাই কিনি।দাদা আপনার পিসেমশাইয়ের জন্য কেনাকাটা করেছেন তা জেনে বেশ ভালো লাগলো।মার্কেটে শীতের কাপড় অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছে।নিজের মানুষের কাছ থেকে উপহার পেলে সব থেকে আরও বেশি ভালো লাগা কাজ করে এটা ঠিক বলেছেন দাদা। অনেক ধন্যবাদ দাদা পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38