রেসিপি : চারা পোনা মাছের ঝাল // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ। আমি আজ ফের আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো চারা পোনা মাছের ঝাল। কদিন আগেই আমি সজনে, আলু দিয়ে চারা পোনা মাছের পাতলা ঝোল রান্না করেছিলাম আজ ফ্রিজে থাকা বাকি চারা পোনা মাছ গুলো দিয়ে ঝাল রান্না করলাম। আসলে কদিন ফ্রিজে থাকার পর মাছ গুলো দিয়ে ঝাল না করে উপায় ছিলো না। চলুন তাহলে সোজা চলে যাই মূল রান্নায়।
- চারা পোনা মাছ
- নুন
- হলুদ
- পেঁয়াজ
- রসুন
- আলু
- পাঁচ ফোড়ন
- হলুদ গুঁড়ো
- জিরে গুঁড়ো
- লঙ্কার গুঁড়ো
- তেল
ধাপ ১
- প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে নিয়ে তাতে অল্প তেল দিয়ে গরম হতে দেবো।
ধাপ ২
- তেল গরম হয়ে গেলে নুন ও হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো এক এক করে কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ভাজতে শুরু করবো। মাছ গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখবো।
ধাপ ৩
- মাছ ভাজা হয়ে গেলে ভাজা মাছের তেলেই গোটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো।
ধাপ ৪
- ফোড়ন দেওয়া হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু স্বাদমতো নুন ও পরিমান মতো হলুদ দিয়ে সবকিছু ভাজতে শুরু করবো।
ধাপ ৫
- আলু অল্প ভাজা হতেই পেঁয়াজ, রসুন, আদা বাটা ও কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে ভেজে নেবো।
ধাপ ৬
- সবকিছু ভালো মতো ভেজে নিয়ে জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মসলা গুলো হালকা ভেজে হাফ কাপ জল ও টমেটো দিয়ে সবকিছু কষতে ছেড়ে দেবো।
ধাপ ৭
- আলু কষিয়ে নেবো।
ধাপ ৮
- আলু ও পেঁয়াজ কষে গেলে কড়াইতে তিন কাপ জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। ঝোল অল্প ফুটিয়ে নিয়ে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে দিলাম।
ধাপ ৯
- মিনিট কুড়ি ঝোল ফুটে যেতেই আমাদের চারা পোনা মাছের ঝাল তৈরী।
||আমার বাংলা ব্লগ & ডিসকর্ড||
Support @heroism by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আচ্ছা দাদা এগুলো চারা গাছের মতো ছোট বলেই কী এদের চারাপোনা বলা হয়??
চারাপোনা মাছের ঝাল রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। দিন দিন আপনি একজন দক্ষ রাধুনি তে পরিণত হচ্ছেন হি হি। অনেক সুন্দর ছিল সম্পূর্ণ টা। দারুণ পরিবেশনা এ সুন্দর ডেকোরেশন।।
হাঃ হাঃ। চারা গাছের মতো নয়। কম বয়সের মাছ তাই এরূপ নাম 🤣
নামটা তো বেশ চারা পোনা মাছ ।এই নামটি আজই প্রথম শুনলাম ।এর আগে কখনো শুনিনি ।তবে রান্নাটি করেছেন দারুন ।কালার টি এত লোভনীয় লাগছে যে লোভ সামলানো যাচ্ছে না ।খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ছোটো মাপের মাছকে আমরা চারা পোনা বলি দিদি 😆।
মাছের নাম টি যদিও প্রথম শুনলাম তবে চেনা চেনা লাগছে।হয়তো নামের ভিন্নতার কারণে চিনছি না। তবে সুন্দর ছিল রেসিপিটি, এরকম মাছের ঝোল রেসিপি মাঝেমধ্যে খেতে বেশ ভালোই লাগে। এবং আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল দাদা।বেশ পাকা রাধুনী হয়ে যাচ্ছেন
ছোট মাপের মাছকেই আমরা পোনা মাছ বলি! ঝাল বানানো সবচেয়ে সহজ 🤣🤣🤣
আমিতো ভেবেছিলাম মাছের নামই পোনা 😁
চারা পোনা মাছের ঝাল রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। কালার অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
লংকার গুঁড়ো দিয়েছি তাই রংটা সুন্দর এসেছে। ধন্যবাদ মনীরা দি 🤗
এর আগে একদিন আপনার কাছ থেকে চারা পোনা মাছের নামটা শুনেছি। নামটি আমার কাছে ভালই লাগে ।আমার কাছে মনে হচ্ছে এই মাছটি আমাদের এখানে আছে কিন্তু আমরা অন্য নামে চিনি। আর এভাবে করে যে কোন মাছ রান্না করলে খেতে খুবই মজাদার হয় কারণ আলু আমার অনেক বেশি পছন্দের একটি তরকারি। আলু দিয়ে মাছ রান্না করলে সেটা তো ভালো হবেই আপনি খুব সুন্দরভাবে রান্নাটি করেছেন।
চেনেন ঠিকই। ছোটো মাপের রুই মাছ। হাঃ হাঃ। মাছের ঝাল আলু ছাড়া মোটেই ভালো লাগেনা।
এক কথায় অসাধারণ দাদা। আপনি খুব সুন্দর করে চারা পোনা মাছের ঝোলের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এসিপির কালার দেখে বোঝাই যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। এছাড়াও আপনি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ। খেতে বেশ ভালো হয়েছিল। আলু, পেঁয়াজ রসুন খারাপ করার জায়গা ছিলো না।
দাদা নামটা আমার কাছে একটু অন্য রকম লাগলো আমাদের এখানে হয়তো অন্য নাম থাকতে পারে। যাই হোক রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব চমৎকার করে চারা পোনা মাছের ঝাল রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ফ্রিজে রাখার পর ঝাল একটু বেশি নাহলে খেতে ভালো লাগেনা। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। চারা পোনা মাছের ঝাল রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ছোটো রুই মাছ 🤣! ফ্রিজে কয়েকদিন রাখলে ঝাল ঝাল না করলে খাওয়া যায় না। ধন্যবাদ 🤗
চারা পোনা মাছ নামটা এই প্রথম নাম শুনলাম।যাই হোক মনে হচ্ছে খেতে ভালোই হবে।দাদা আপনার রেসিপি চারা পোনা মাছের ঝাল মনে হচ্ছে খেতে বেশ দারুন হবে। খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
ফ্রিজের মাছ ঝাল রান্না করা ছাড়া উপায় থাকে না। ধন্যবাদ দিদি 🤗
আপনি অনেক মজাদার একটি চারা পোনা মাছের ঝোল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার রেসিপি শেয়ার করে থাকেন প্রতিটি রেসিপি আমার কাছে অনেক ইউনিট লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি চারা পোনা রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
মজাদার রান্না শিখছি আর চেষ্টা করছি আর আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। ধন্যবাদ জীবন ভাই 🤗 😌
ওয়াও খুব সুন্দর করে চারা পোনা মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার এই ধরনের খাবার দেখলেই খেতে ইচ্ছে করে ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি চেষ্টা করছি মাত্র। ধন্যবাদ 🤗।