ট্রন জমানোর ৬৩ তম সপ্তাহ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম।
আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,
ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।
২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয় নিয়ে নতুন প্রজেক্ট চালু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে ট্রন স্টেকিংয়ের ৬৩ তম সপ্তাহ সম্পন্ন করলাম।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
ট্রন জমানো দারুন একটি কাজ। দাদার অনুপ্রেরণায় সবাই ট্রন জমানোকে দারুন একটা শখে পরিনত করতে সক্ষম হয়েছে। আপনার ট্রন জমানোর পোস্টটি আমার কাছে সবসময়ই ভালো লাগে।
প্রিয় দাদা, দেখতে দেখতে আপনি অত্যন্ত দক্ষতার সাথে ট্রন জমানোর ৬৩ সপ্তাহ সুসম্পন্ন করতে সক্ষম হয়েছেন। আমি আশা করি আপনি আগামী দিনেও এভাবেই ট্রন জমানোর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন।
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রন জমানোর ৬৩ তম সপ্তাহ। প্রতি সপ্তাহে আপনার ট্রন জমানোর ধারাবাহিকতা দেখে সত্যিই বেশ মুগ্ধ হয়েছে। আপনি আজকে আমাদের মাঝে ২০ ট্রন জমিয়ে শেয়ার করেছেন। প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন।
ট্রন জমানোর দারুণ একটা উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। এটা দেখে ভালো লাগলো যে আপনি ৬৩ সপ্তাহের মতো এটা জমাতে সক্ষম হয়েছেন। যদিও এটার দাম এখন অনেক কম কিন্তু ভবিষ্যতে খুবই ভালো একটা অবস্থানে চলে যাবে বলে আমি বিশ্বাস করি।