ট্রন জমানোর ৯১ তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম।


আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,

ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।

২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট শুরু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা করে TRX ক্রয় করবো এবং সেগুলোকে স্টেক করবো। সেই সূত্র নিয়ে আজ আমি ট্রন স্টেকিংয়ের ৯১ তম সপ্তাহ সম্পন্ন করলাম।


আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:

ধাপ ১ঃ

  • ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20240417-075058~2.png


ধাপ ২ঃ

  • ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।

Screenshot_20240417-075156~2.png


ধাপ ৩ঃ

  • ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20240417-075258~2.png


ধাপ ৪ঃ

  • ট্রন স্টেকিং সম্পন্ন করলাম

Screenshot_20240417-075342~2.png


ধাপ ৫ঃ

  • স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর

Screenshot_20240417-075418~2.png


আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 2 years ago 

দেখতে দেখতে ট্রন জমানোর ৯১ সপ্তাহ পার করে ফেললেন। আর আপনার লক্ষ্য পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। এভাবেই এগিয়ে যান দাদা। আশা করা যায় ধারাবাহিকতা ধরে রাখলে ভালো কিছু অর্জন করতে পারবেন।

 2 years ago (edited)

দাদা আপনি আজকে আমাদের মাঝে ট্রন জমানোর ৯১ তম সপ্তাহ শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে ১৫ ট্রন জমিয়ে শেয়ার করেছেন। আপনার এই টোকেন জমানোর উদ্যোগে আমি সাধুবাদ জানাই। আসলে আমিও এই টোকেন জমি আসছি অনেকদিন ধরে। আশা করি বর্তমান সময়ের দামের তুলনায় ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি এই সপ্তাহে ১৫ ট্রন জমানোর মাধ্যমে সর্বমোট ২,২০০ ট্রন জমিয়ে ফেলেছেন। নিয়মিত ট্রন জমানোর মাধ্যমে এগিয়ে যাচ্ছেন, যা দেখে সত্যিই খুব ভালো লাগে। আমাদের সবার উচিত ভবিষ্যতের জন্য ট্রন জমানো। যাইহোক আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38