প্রেমবতীর স্বাদ
নমস্কার বন্ধুরা,
স্বামীনারায়ণ মন্দিরের আরতির সেরে সোজা ছুটলাম প্রেমবতী। BAPS মন্দিরের ফুড কোর্ট কেবল একটা খাবারের পরিসর নয়, খাবারের পরিচ্ছন্নতা এবং স্বাদ দুর্দান্ত। আগের বার যখন এসেছিলাম, তখনকার সেই জিভে লেগে থাকা স্বাদের স্মৃতিগুলো আমাকে আবার এখানে টেনে নিয়ে এল। শুরুটা করলাম হালকা অথচ মুখরোচক কিছু দিয়ে। প্রথমেই অর্ডার করলাম ধোকলা আর এক প্লেট দই বড়া। ধোকলাগুলো ছিল একদম তুলতুলে নরম, আর তার টক-মিষ্টি স্বাদটা যেন জাদুর। দই বড়ার কথা বলাই বাহুল্য! টক দইয়ের ঘন আস্তরণ, ভাজা মশলার সুবাস অদ্ভুত স্বাদ। সব মিলিয়ে সকালের খিদেটা কিছুটা ক্ষান্ত হলো। দই বড়ার দইয়ের শীতলতা তপ্ত দুপুরের ক্লান্তি কমিয়ে দিলো।
স্বামীনারায়ণ মন্দিরে এসে এখানকার খিচুড়ি না খেলে আসাটা অনেকাংশে অসম্পূর্ণ। ধোকলা আর দই বড়ার পর্ব শেষ করে এবার মন দিলাম প্রধান আকর্ষণে। তবে যেহেতু একটু পেট ফাঁকা করার দরকার সেই জন্য একটু পরে খিচুড়ির দিকে মন দিলাম। একটু একটু খিদে যখন আবার পাওয়া শুরু করল তখন গিয়ে নিয়ে এলাম এক প্লেট গরম খিচুড়ি। খিচুড়ির চাল-ডালের মিশ্রণ আর সবজির মেল বন্ধন স্বাদ বাড়িয়ে দিলো অনেকটা। শুধু যেন খিচুড়ি নয়, একে অমৃত বললেও ভুল হবে না। খিচুড়ির আস্বাদন নেওয়ার পরেও দই বড়ার সেই স্বাদটা যেন জিভ থেকে সরছিলই না। অদ্ভুত রকমের টান থেকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না।
খিচুড়ি খাওয়ার পর পেট বেশ ভরে গিয়েছিল ঠিকই, কিন্তু লোভ সামলানো কঠিন হয়ে পড়ল। তাই শেষ পাতে আরও একবার দই বড়া। দ্বিতীয়বার দইয়ের সাগরে ডুব দিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS