রেসিপি : নিরামিষ শাহী পনীর // ১০% লাজুক 🦊-কে
নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ ফের আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম, নিরামিষ শাহী পনীর।
বাড়িতে মাঝে দুবার পনীর খাওয়া হয়েছে যার মধ্যে একবার ওল কপি দিয়ে। আসলে তখন ওলকলি গুলো সুসিদ্ধ করে ফেলা যায় নি তাই আজ যখন পনীর রান্না করার কথা চিন্তা হলো তখন আনুষঙ্গিক সবজি বাদ দিয়ে শুধুমাত্র কাজু আর পোস্ত বাটা দিয়ে রান্না হলো। কাজু আর পোস্ত পড়েই সাধারণ পনীর শাহী পনীর হয়ে গেলো।
- পনীর
- কাজু বাদাম
- পোস্ত
- লঙ্কা গুঁড়ো
- জিরে গুঁড়ো
- ধনিয়া গুঁড়ো
- নুন
- কাঁচা লঙ্কা
- ঘী
ধাপ ১
- প্রথমেই একটা ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দেবো।
ধাপ ২
- তেল গরম হতেই কাজু বাদাম, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট কড়াইতে দিয়ে দেবো।
ধাপ ৩
- কাজু বাদাম, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট অল্প ভেজে নিয়ে স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম।
ধাপ ৪
- মসলা ভেজে নিয়ে তেলের মধ্যে কষিয়ে নিলাম।
ধাপ ৫
- মসলা কষিয়ে নিয়ে পনীর গুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেবো।
ধাপ ৬
- পনীরের সাথে মসলা মিশে গেলে দুই কাপ জল দিয়ে দেবো।
ধাপ ৭
- মিনিট দশেক গ্রেভি ফুটতে ছেড়ে দেবো।
ধাপ ৮
- গ্রেভি শুকিয়ে এলে দু চামচ ঘী দিয়ে দিয়ে পনীর নামিয়ে নিলাম। আমাদের শাহী পনীর তৈরী।
||আমার বাংলা ব্লগ পেজ & ডিসকর্ড||
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
|| JOIN OUR DISCORD SERVER ||
আমার পনির রেসিপি কোনটাই খাওয়া হয়নি।জানি না কেমন খেতে। তবে দাদা আপনার পনির রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু। কালারটাও দুর্দান্ত। আচ্ছা শাহী পনির কি দিয়ে খাওয়া হয়? জানি না।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
পনীর খেতে বেশ মজাদার। সময় পেলে পনীর কিভাবে বানায় সেটার ব্লগিং করবো।
ভাত-রুটি সব দিয়েই খাওয়া যায়। তবে রুটি দিয়েই সবচাইতে ভালো লাগে।
ওয়াও দাদা অনেক সুস্বাদু একটি রেসিপি আপনি তৈরি করেছেন। পনির রেসিপি আমার কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
ঠিকই ধরেছেন দিদি, খেতে দারুন হয়েছিল। ধন্যবাদ 🤗
নিরামিষ শাহী পনীর এর খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। যদিও এর আগে কোনদিন এই ধরনের রেসিপি খাবার সৌভাগ্য হয়নি তারপরও আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক ধরেছেন মোস্তাফিজুর ভাই, খেতে দারুন হয়েছিলো। বাড়িতে বানিয়ে দেখবেন।
এই পনীরের নাম আমি অনেক শুনেছি। এই নিয়ে আমি অনেক রেসিপি দেখেছি। কিন্তু আমি সরাসরি কখনো পনীর দেখিনি। আমাদের দেশে পাওয়া যায় কী না আমি জানি না। যাইহোক শাহী পনীরের রেসিপি টা দেখতে তো বেশ লাগছে। তৈরি ও করেছেন অনেক ভালো।
ইমন ভাই পনীর বাড়িতে একদিন বানাবেন, খুব সহজ। আমি একদিন পনীর বানানোর পদ্ধতি আপনাদের সাথেই ভাগ করে নেবো।
পনির নাকি খুবই মজার। কিন্তু কখনই এই পনির রান্না করে খাওয়া হয়নি দাদা। আপনার শাহী পনির রান্নার রেসিপি টি ভালো লেগেছে আর কালার টা অনেক সুন্দর হয়েছে খেতে মনে হয় খুবই মজার হবে। ধন্যবাদ আপনাকে এই মজার রেসিপি শেয়ার করার জন্য।
নিজে না খেলে বলে বোঝানো সম্ভব নয়। সঠিক ভাবে রান্না করলে দারুন লাগে খেতে।
নিরামিষ শাহী পনীর রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে, আমি এই রেসিপি কখনো খাইনি। তবে আপনার রেসিপির উপস্থাপন দেখে আমি শিখে নিলাম। সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে খুব সহজেই আমি শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আশা করছি বাড়িতে বানালে খুব সহজেই বানাতে পারবেন। ধন্যবাদ 🤗
ভাই আপনি খুবই মজাদার ও সুস্বাদু একটি পনির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে পনির রেসিপি নাকি খেতে খুবই দারুণ হয়। তবে আমি কখনো খায়নি আর খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
সঠিক ধরেছেন মুস্তাফিজ ভাই, দেখতে যেমন ভালো হয়েছে তেমনি খেতেও ভালো হয়েছে।
নিজের পিঠ নিজেই চাপড়ে নিলাম 😁
দাদা টিএলসি চ্যানেলে আপনার মত এভাবে পনির রান্না করতে দেখেছি কিন্তু আশেপাশে এমনকি আত্মীয়-স্বজনের মধ্যেও পনির রান্না করে খেতে দেখিনি। সাদটা কেমন লাগে জানতে ইচ্ছে করছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ
আমি TLC চ্যানেলের মতো একটা টিভি চ্যানেল খুলে ফেলি, কি বলুন ফিরদৌস দা?
ধন্যবাদ দাদা 🤗
কেনো জানি না আমাদের এদিকে একেবারেই পনির খাওয়া হয় না। অথবা এইভাবে কখনো খেতে আমি দেখিনি। তাই আপনার রেসিপি গুলো দেখে বেশি ইউনিক মনে হয় সব সময়।
আমি নিজেই খুব ইউনিক, কি বলেন নুসূরা ম্যাডাম? 😁
আমার বাড়িতে যদি কখন আসেন, আমি নিজে হাতে পনীর রান্না করে খাওয়াবো।
এখন পর্যন্ত পনির এর কোনো রেসিপি খাইনি আমি। তাই এর স্বাদ সম্পর্কেও জানা নেই। তবে আপনার পোস্ট এর ছবি গুলো দেখে মনে হচ্ছে পনির এর রেসিপি খুবই সুস্বাদু হয়। খেয়ে দেখতে হবে একদিন। শুভেচ্ছা রইলো আপনার জন্য দাদা।
খাওয়ার অনুরোধ রইলো। নিশ্চিত ভাবে বলছি খুব ভালো লাগবে।