ট্রন জমানোর ৭৪ তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম।


আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,

ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।

২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয় নিয়ে নতুন প্রজেক্ট চালু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে ট্রন স্টেকিংয়ের ৭৪ তম সপ্তাহ সম্পন্ন করলাম।


আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:

ধাপ ১ঃ

  • ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20231218-112015~2.png


ধাপ ২ঃ

  • ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।

Screenshot_20231218-112106~2.png


ধাপ ৩ঃ

  • ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20231218-112113~2.png


ধাপ ৪ঃ

  • ট্রন স্টেকিং সম্পন্ন করলাম

Screenshot_20231218-112214~2.png


ধাপ ৫ঃ

  • স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর

Screenshot_20231218-112255~2.png


আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 3 years ago 

দেখতে দেখতে ভাইয়া ট্রন জমানোর ৭৪ সপ্তাহ পার করে ফেললেন। প্রতি সপ্তাহে কিছু করে ট্রন জমানো হলে তা একাউন্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আপনার একাউন্টে তাকালেই বুঝা যায়। আশা করি আপনি আপনার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। শুভকামনা রইল।

 3 years ago 

আমিও তাই আশা করছি দিদি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

 3 years ago 

ট্রন টোকেন জমাতে জমাতে ট্রন জমানোর ৭৪ তম সপ্তাহে পৌঁছে গেছেন দেখে খুব ভালো লাগলো দাদা।আমি নিজেও কিছু ট্রন জমিয়ে স্ট্যাকিং করে রেখেছি । আশা করছি ভবিষ্যতে ভালো ফিডব্যাক পাওয়া যাবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

করতে থাকুন নেভলু ভাই!! জমতে থাকা ট্রন গুলো একটা সময় অনেক কাজে আসবে

 3 years ago 

আমাদের সকলের উচিত অল্প অল্প করে ট্রন জমানো ভবিষ্যতের জন্য। আসলে সঞ্চয় করে রাখলে যেকোনো দরকারের সময় সেটা কাজে লাগানো যায়। যাইহোক এই সপ্তাহে ১৫ টিআরএক্স জমানোর মাধ্যমে আপনি সর্বমোট ১৯৪৫ টিআরএক্স জমিয়ে ফেলেছেন দাদা। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অল্প অল্প করেই এগিয়ে যেতে হবে মহিন ভাই!!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38