১৫ স্টিম পাওয়ার আপ
নমস্কার বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ। আমার যদিও সর্দির কারণে নাক ও কান দুটোই বন্ধ আছে বাকি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালো আছি 😆। আজ আপনাদের সামনে আমি আরো একটি নতুন পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম, আমার বছরের ৬২ তম পাওয়ার আপ সম্পন্ন হলো।
২০২২ সাল শুরু হতেই ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে আমি পথ চলা শুরু করি। লক্ষ্য স্থির করার পর আমি প্রতিনিয়ত অল্প অল্প করে পাওয়ার আপ করতে থাকি। প্রতিনিয়ত পাওয়ার আপের ফল স্বরূপ হিসেবে গত ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে আমি ডবল ডলফিন হওয়ার প্রাথমিক লক্ষ্যে পৌঁছতে সক্ষম হই। ১০,০০০ SP- তে পৌঁছানোর পর ঠিক করলাম যে আমি থেমে যাবো না, তাই ফের ১৫,০০০ SP র লক্ষ্য স্থির করে চলতে শুরু করলাম। যা আমি ২২-শে সেপ্টেম্বর তারিখে পূর্ণ করে নিয়েছি। তারপর স্থির করলাম যে সামনে এগোতে থাকবো। সেই সূত্র ধরে ১৬,৫০০ SP র নতুন লক্ষ্য ঠিক করে ফের পথ চলা শুরু করলাম। আজ তার পূর্তি হয়ে টার্গেট ডিসেম্বর যাত্রার সমাপ্তি হলো।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ১৬,৪৯৫ SP। ১৫ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ গিয়ে দাড়ালো ১৬,৫১০ SP তে।
আশা করি ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসা দুই মিলিয়ে আমি আমার নতুন লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবো।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ১৬,৪৯৫। (Before Power Up my Steem Power was 16,495 SP)
- ১৫ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 15 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ১৬,৫১০। (After Power Up my Steem Power is 16,510 SP)
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কিছুদিন যাবৎ আপনার মত আমার ও ঠান্ডায় নাক কান বন্ধ হয়ে আছে। যাইহোক তারপরেও আপনার জন্য সুস্থতা কামনা করছি ।আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুবই ভালো লাগলো দাদা। ২০২২ সালে ১০ হাজার স্টিম পাওয়ার আপ সম্পন্ন করবেন শুনে সত্যি অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
৪৫ দিনে তিনবার অসুস্থ হলাম। কবে যে ঠিক হবে সেটাই ভাবছি।
দাদা পাওয়ার আপের গুরুত্ব আমার থেকে আপনি অনেক ভালো জানেন।পাওয়ার আপের এর অর্থ হলো নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। এটি আপনার ৬২ তম পাওয়ার আপ।এ বছরে আপনি তিনটি লক্ষ্য
টার্গেট করেন এবং তিনটা টার্গেটে আপনি পূর্ণ করে ফেলেছেন।
হ্যাঁ, সবই পাওয়ার আপে ব্যবহার করেছি তাই সব টার্গেট পূর্ণ হলো। হাঃ হাঃ
আপনার পাওয়ার আপ দেখলেই মনে অদ্ভুত একটা আনন্দ সৃষ্টি হয়। আপনার সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমাদের মাঝে আপনার পাওয়ার আপ শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল দাদা।
ধন্যবাদ রবিউল দা। আসলে আপনাদের ভালোবাসা আছে বলেই এগোতে পেরেছি।
৬২ তম পাওয়ার আপ সম্পন্ন করেছেন এবং এই পর্বের আপনি ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন এবং নিজে সক্ষমতা বৃদ্ধি করেছেন। আজকের ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করার পরে আপনার মোট স্টিম পাওয়ার হয়েছে ১৬,৫১০
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।
ধন্যবাদ কাজি রায়হান ভাই। 🙏
ডাবল ডলফিন হওয়ার পর আপনি দুটো টার্গেট সেট করেছেন এবং আপনি ডিসেম্বরের আগেই দুটো লক্ষে পৌঁছে গেছেন। অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
সব দিয়ে পাওয়ার আপ করেছি থেমে যাইনি। 🙏
হাহাহা! দাদা আপনার নাক কান এখনও ঠিক হয়নি! তাহলে তো আপনি ভারী মুশকিলের মধ্যেই আছেন দেখছি! যায়হোক, এই সময়ে ১৫ স্টিমই অনেক। পাওয়ার আপের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির চেষ্টা। ধন্যবাদ
আর বলবেন না ভাই। ২ মাস ধরে তিনবার অসুস্থ হলাম মহা মুশকিলে পড়লাম।
নাক কান বন্ধ করেও যে ভালো থাকা যায় তা আজকে প্রথম জানলাম দাদা। তবে কান বন্ধ করে রাখলেও কিন্তু মাঝে মাঝে ভালো থাকা যায়। মানুষের বাজে কথা শুনতে হয় না🤪। আমার তো নাক বন্ধ হয়ে গেলে বাঁচতেই ইচ্ছে করেনা। মনে হয় যেন শ্বাস যখন নেওয়াই যাচ্ছে না তাহলে একেবারেই বন্ধ হয়ে যাওয়াই ভালো😅। যাই হোক দাদা নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন এবং স্টিম পাওয়ার বৃদ্ধি করে সেই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার যদিও সর্দিতে কান বন্ধ হয়ে গেছে। তবে আপনার কথাটা ঠিকই।। হাঃ হাঃ।
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতার জনপনে প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।।
সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি।। মৌসুম পরিবর্তনের সময় একটু জ্বর ঠান্ডা আক্রমণ করছে প্রায় সবারই।।
আবহাওয়া পরিবর্তনের ফলে ফেঁসে গেলাম। দুর্ভোগ ছিলো। কি আর করবো।
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি দাদা, ১৬৫০০ স্টিম পাওয়ারের লক্ষ্য পূরণ করার জন্য। আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করে ১৬৫১০ স্টিম পাওয়ারে পৌঁছে গেছেন, যা দেখে খুব ভালো লাগলো দাদা। পোস্টটি শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে দাদা।
ধন্যবাদ মহিন ভাই 🙏
আপনার পাওয়ার আপ এর প্রতিটি লক্ষ্যে সফল্য দেখে খুবই ভালো লাগলো দাদা।আর আপনাদের এই সাফল্য আমাদের পাওয়ার আপ করার উৎসাহটা অনেকগুন বাড়িয়ে তোলে।এভাবে একের পর সাফল্য অর্জন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।আরও নতুন টার্গেট স্থির করে এগিয়ে যাবেন। এই কামনাই করি।
আপনারা উৎসাহ পেলে আমার পাওয়ার আপ গুলো সার্থকতা পায়। ধন্যবাদ আনিস ভাই। 🙏